Cook it like Moon

Cook it like Moon Hello everyone!!�
Welcome to my page!!

This page is all about showcasing my cooking skills...
Cook it like Moon is my YouTube channel also...here is the link�

https://youtu.be/5zr_z3mwkck

Hope you enjoy!

02/10/2025
01/10/2025

পাঁচ ফোঁড়নে পাঁচ মিশালি সব্জি

'রান্না'... কথাটি যতোটা সাধারণ আসলেই কি ততোটা??শিল্পের পর্যায়ে পড়ে বলেই এটাকে রন্ধন শিল্প বলা হয়!!এক একটা রান্না এক এ...
07/04/2025

'রান্না'... কথাটি যতোটা সাধারণ আসলেই কি ততোটা??
শিল্পের পর্যায়ে পড়ে বলেই এটাকে রন্ধন শিল্প বলা হয়!!
এক একটা রান্না এক একেক জন তার নিজস্ব সৃষ্টিশীল চিন্তা ধারার মাধ্যমে প্রস্তুত করে,তার মননশীলতা দিয়ে পরিবেশন করেন। এই জন্যই রান্না শুধুই রান্না ঘরের টুংটাং শব্দ নয় ,নয় ক্ষুধা নিবারণের প্রয়াস মাত্র!!!
গান যেমন সবাইকে দিয়ে হয় না , গান গাইতে পারলে ও সুর সবার গলায় খেলেনা!! নাচের মুদ্রা জানলেও নৃত্য পটিয়সী হয়ে উঠেনা সবাই! কথা জানলেই কবি হয়ে যায়না সবাই!! রন্ধন শিল্পটাও এমনি!
রান্না করতে পারলেই রাঁধূনী হয়ে উঠেনা সবাই।
রসুই ঘর থেকে দস্তরখান পর্যন্ত বিভিন্ন উপাদেয় খাদ্যের যে যাত্রা, তাতে মেধা মননের যে সম্মিলিত প্রচেষ্টা ,,,,,সেটা উপলব্ধি করার মানসিক ক্ষমতা সবার নেই!!
রান্না এখন উচ্চমানের একটি শিল্পে পরিণত হয়েছে !! শুধু ভক্ষনে সীমাবদ্ধ নয় রন্ধন আর!!
রন্ধন এখন নান্দনিকতা আর সৌকর্যের অপর নাম!!

সকলের কর্ম নয় রন্ধন শিল্প!!

আসসালামুয়ালাইকুম সবাইকে!! আমি মীর সাবিনা আক্তার মুন! অস্ট্রেলিয়াতে থাকি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এ...
04/04/2025

আসসালামুয়ালাইকুম সবাইকে!!
আমি মীর সাবিনা আক্তার মুন! অস্ট্রেলিয়াতে থাকি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এ অনার্স এবং মাস্টার্স করেছি । বিবাহিত এবং দু সন্তানের মা।ছেলে ২৪+বছরের আর মেয়ে৬+।
একসময় স্কুলে শিক্ষকতা করেছি। নিজেদের আ্যাড ফার্মে কাজ ও করেছি কিছুদিন। এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এ স্বামীর ব্যাবসায় একজন ডিরেক্টার।পার্ট টাইম কাজ করি।
স্বামী সন্তানের প্রশংসায় রান্নায় আমার আগ্রহ জন্মে। নিজ হাতে রান্না করি ১৭ বছর ধরে। গত ১০ বছরে এটা আমার প্যাশানে পরিনত হয়েছে। রান্না নিয়ে experiment আমার hobby! আর রান্নার সুন্দর ছবি তোলাও একটা শখে পরিনত হয়েছে!!যদিও photographyর Pও জানিনা এবং তেমন পারিও না তবুও চেষ্টা করি!!

খেতে পছন্দ করি অনেক! আমি সর্বভূক...সাপ, ব্যাঙ ছাড়া সবই খাই! অবশ্য হারাম সবকিছু থেকে দূরে থাকি।

ভীষন বন্ধুত্ব পরায়ন আমি! দেশী-বিদেশী অনেক বন্ধু আমার!! কিন্তু আল্লাহ্ শ্রেষ্ঠ বন্ধু আমার! সব কথা তাঁর সঙ্গে!! আমি গান শুনতে এবং গাইতে পছন্দ করি। লেখালেখি ও করি ..মাথায় প্লট ঘুরে অনেক কিন্তু.. কাজের চাপে ভুলে যাই লিখতে!!
পড়তে ভীষণ পছন্দ করি। যে কোন বিষয় নিয়ে লেখা বই এক বসায় শেষ করতে না পারলে অন‌্য কোন কাজ করতে পারিনা। এখন অনলাইনেও অনেক পড়ি।

Movie ও দেখি অনেক...ডিফরেন্ট ল্যাংগুয়েজের আর্ট ফিল্ম এবং সায়েন্স ফিকশান খুবই উপভোগ করি!

মাকড়সা ,কুকুর ভীষণ ভয় পাই!! গরুর মতো নিরীহ প্রাণী কেও ভয় পাই..

আমার সবচেয়ে প্রিয় কাজ হল ... চুপ করে বসে মানুষ দেখা ..কি করে হাটে,কথা বলে,তাকায়,হাসে,কাজ করে,খায় এসব গভীর ভাবে পর্যবেক্ষন করি... অদ্ভুত না???
আমি একটু অদ্ভুতই আসলে!!
ভালোবাসি মানুষ কে.. ভালোবাসা পেতেও ভালো লাগে!!
প্রচন্ড ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নই। বাচ্চাদের ভালো মুসলিম, ভালো মানুষ বানানোর চেষ্টা করছি ! অস্থির এই পৃথিবীতে তারা যেন মানবিক হয়ে বাঁচে....এই দোয়া করি সব সময়
বিদেশে থেকেও তাদের দেশীয় সংস্কৃতি ভুলতে দেইনি। খাবার , পোশাক এবং পারিবারিক বন্ধন সব কিছুতেই ১০০% না দেশী না হলেও যতটুকু তারা নিতে পেরেছে আলহামদুলিল্লাহ্!!

অনেক বড় লেখার জন্য দুঃখিত!! ঐ যে লেখালেখির অভ্যাস লিখতে বসলে আর শেষ হয়না।
সবাই দোয়া করবেন আমার জন্য !!
আমার রান্নার কিছু ছবি দিলাম!!

25/02/2025

ক্যাপসিকাম দিয়ে মুরগির মাংসের স্টার-ফ্রাই; ঝটপট রান্না হবে, আবার স্বাদেও মজাদার। এই পদ জিবে জল আনবে ছেলে বুড়ো সবার...

Address

Sydney, NSW

Alerts

Be the first to know and let us send you an email when Cook it like Moon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cook it like Moon:

Share