Warm Spoon

Warm Spoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Warm Spoon, Kitchen/Cooking, banasree, Banasree.

ছুটির দিনে ঘরের খাবার। ❤

Homemade Bengali food, prepared fresh for your weekend table.

📦 Minimum order: 2 persons
🗓 Friday & Saturday delivery
📩 Pre-order throughout the week

একটা কাঁচা মরিচ অনেক সময় পুরো খাবারটাকে বদলে দেয়।গরম ভাত।একটু ডাল।এক চামচ ভর্তা।আর একটা কাঁচা মরিচ।এত সাধারণ, অথচ এত per...
29/08/2026

একটা কাঁচা মরিচ অনেক সময় পুরো খাবারটাকে বদলে দেয়।

গরম ভাত।
একটু ডাল।
এক চামচ ভর্তা।
আর একটা কাঁচা মরিচ।

এত সাধারণ, অথচ এত perfect 💚

সবাই রান্না করতে পারে কিন্তু সবাই রান্না করার সময় টা পায় না।সারা সপ্তাহের ব্যস্ততার পর শুক্রবারে অনেকের শুধু একটা ইচ্ছা ...
28/08/2026

সবাই রান্না করতে পারে কিন্তু সবাই রান্না করার সময় টা পায় না।

সারা সপ্তাহের ব্যস্ততার পর শুক্রবারে অনেকের শুধু একটা ইচ্ছা থাকে—এক টেবিল এ বসে পরিবারের সঙ্গে ভালো একটা ঘরোয়া খাবার খাওয়া।

সেই ইচ্ছাটাকে একটু সহজ করতে এসেছে।

আমরা রান্না করবো,আপনি সময়টা পরিবারের সঙ্গে কাটাবেন।

Warm Spoon ছুটির দিনে ঘরের খাবার পৌছে দিবে আপনার দুয়ারে।

শুধু জানিয়ে দিন কি খেতে চান ছুটির দিনে ❤️

ভালো রান্না শুরু হয় ভালো উপকরণ দিয়ে।Warm Spoon -এর রান্নাঘরে যাওয়ার আগে প্রতিটি ingredient-এর freshness, quality এবং sui...
28/08/2026

ভালো রান্না শুরু হয় ভালো উপকরণ দিয়ে।

Warm Spoon -এর রান্নাঘরে যাওয়ার আগে প্রতিটি ingredient-এর freshness, quality এবং suitability আমরা দেখি।

কারণ শেষ পর্যন্ত খাবারটা যাবে—
আপনার পরিবারের টেবিলে।

কিছু রান্না ধীরে ধীরে, অল্প আঁচ এ সময় নিয়ে করতে হয়।মাষকালাই ডাল,তার সঙ্গে মাছের মাথা। জিরা-পেয়াজ-রসুনের ফোড়নের দিয়ে।এটা ...
27/08/2026

কিছু রান্না ধীরে ধীরে, অল্প আঁচ এ সময় নিয়ে করতে হয়।

মাষকালাই ডাল,তার সঙ্গে মাছের মাথা। জিরা-পেয়াজ-রসুনের ফোড়নের দিয়ে।

এটা শুধুই ডাল নয়, এটা বাঙালির দুপুরের তৃপ্তির খাবার।

Signature Menu1. Signature Fishছোট মাছের বাটি চচ্চড়িপাবদা সর্ষেটাকি মাছ ভর্তাচিংড়ি ভর্তা2.Signature Dalমাষকালাই ডাল — মা...
27/08/2026

Signature Menu

1. Signature Fish

ছোট মাছের বাটি চচ্চড়ি
পাবদা সর্ষে
টাকি মাছ ভর্তা
চিংড়ি ভর্তা

2.Signature Dal
মাষকালাই ডাল — মাছের মাথা দিয়ে

3.Signature Bhorta
চ্যাপা শুঁটকি ভর্তা
বেগুন ভর্তা
আলু ভর্তা

4.Signature Meat
Warm Spoon গরুর ভুনা
গরুর বট
খাসির মাথা ভুনা

4.Signature Carb
খুদের ভাত
সাদা ভাত
রুটি

নারকেল, রোদে শুকানো মুচমুচে চিড়া আর গুড়—ঢেঁকিতে পিষে বানানো হতো চিড়াগুড়া।শব্দ হতো ঢেঁকির, কিন্তু গন্ধটা ভরে যেত পুরো উঠো...
18/02/2026

নারকেল, রোদে শুকানো মুচমুচে চিড়া আর গুড়—ঢেঁকিতে পিষে বানানো হতো চিড়াগুড়া।

শব্দ হতো ঢেঁকির, কিন্তু গন্ধটা ভরে যেত পুরো উঠোনে। ছোটবেলায় মুঠি করে মুখে পুরে দিতাম। চিবোতে চিবোতে মনে হতো—এর চেয়ে সুখি আর কিছু হয় না।

আজ এত আয়োজন, এত স্বাদ—ঢেঁকির শব্দ,
সেই নারকেল-গুড়ের গন্ধ,আর মুঠিভরা চিড়াগুড়ার সুখ—কোথাও যেন হারিয়ে গেছে।

কিছু স্বাদ শুধু জিভে থাকে না,
মনের গভীরেও থেকে যায়।

পেঁয়াজুর ব্যাটার বানানোর সময় আমি কখনো শর্টকাট নিই নামসুর, মুগ আর ছোলার ডাল—তিনটাই সমান পরিমাণে সাথে রসুন, আদা, কাঁচা মরি...
18/02/2026

পেঁয়াজুর ব্যাটার বানানোর সময় আমি কখনো শর্টকাট নিই না

মসুর, মুগ আর ছোলার ডাল—তিনটাই সমান পরিমাণে সাথে রসুন, আদা, কাঁচা মরিচ। সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে বেটে নিই।

খরচ কমাতে খেসারির ডাল বা অন্য কোনো ফিলার আমি ব্যবহার করি না। খেসারির ডালের কিছু স্বাস্থ্যঝুঁকি আছে। খাবারটা যখন নিজের ঘরের জন্য, তখন কোয়ালিটিতে এক চুলও আপস না।

নিজের জন্য পেঁয়াজু করলে তো আরোই সহজ—শুধু মুগ ডাল।

রান্না আমার কাছে শুধু খাওয়ানো না—এটা যত্নের আর দায়িত্বের গল্প।

মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল খেতে চান?উত্তরবঙ্গের যারা তারা জানেন—গরম ভাতের পাতে মাসকলাই ডাল মানেই - অমৃত।আমি ছোটবেলায় মা...
12/02/2026

মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল খেতে চান?
উত্তরবঙ্গের যারা তারা জানেন—গরম ভাতের পাতে মাসকলাই ডাল মানেই - অমৃত।

আমি ছোটবেলায় মা যখন রান্না করতেন, ঘ্রাণেই আমাদের অর্ধ-ভোজন হতো। ডালের উপর ধনে পাতা,রুই মাছের মাথা আর সেই ভাজা মসলা—সব মিলিয়ে এমন একটা স্বাদ, যা জিভে লেগে আছে।

আমরা চাইছি সেই স্বাদ আপনার দরজায় পৌঁছে দিতে। ধোয়া ওঠা ডালের বাটি, ঘ্রাণে ভরা, যত্নে তৈরি—একেবারে সেই পুরনো দিনের মতো।

একবার খেয়ে দেখলেই বুঝবেন, তৃপ্তি ভোজন- আর গল্প না, বাস্তব💛

ভাপা পুলি হোক কিংবা মুচমুচে ভাজা পুলি—যেটা খেতে মন চাইবে, শুধু একবার জানালেই হলো।আমরা কথা দিচ্ছি, প্রতিটা কামড়ে নারকেল আ...
11/02/2026

ভাপা পুলি হোক কিংবা মুচমুচে ভাজা পুলি—যেটা খেতে মন চাইবে, শুধু একবার জানালেই হলো।
আমরা কথা দিচ্ছি, প্রতিটা কামড়ে নারকেল আর গুড়ের ভরপুর স্বাদ পাবেন, কোথাও একফোঁটা কমতি নয়। এই পুলি পিঠা শুধু খাওয়ার জন্য না—এটা একবেলার হাউশ মেটানোর, ঘরের স্বাদে মন ভরানোর আয়োজন।

মায়ের রান্নাঘরের পুরোটা যত্ন নিয়েই বানানো—যাতে এক প্লেট পুলিতেই আপনার তৃপ্তি সম্পূর্ণ হয়।

ভাজা জিরার গুড়া, সাদা এলাচ, চুলায় টালা ধনিয়া গুড়া—রান্না আপনি করবেন, কিন্তু ঘ্রাণ ছড়িয়ে পড়বে পুরো এলাকা জুড়ে।এই মশলাগুলো...
10/02/2026

ভাজা জিরার গুড়া, সাদা এলাচ, চুলায় টালা ধনিয়া গুড়া—রান্না আপনি করবেন, কিন্তু ঘ্রাণ ছড়িয়ে পড়বে পুরো এলাকা জুড়ে।

এই মশলাগুলো আমি বানাই ঠিক সেইভাবেই, যেভাবে আমার নিজের পরিবারের জন্য বানাই। কোনো শর্টকাট নেই, কোনো আপস নেই। বাজারের জন্য নয়—প্রথমে নিজের রান্নাঘরের জন্য। তারপর আপনাদের জন্য।

নতুন এই পেজের শুরুটা তাই বড় কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে।
কোয়ালিটি যাচাইয়ের জন্য ৫০ গ্রাম এর মিনি প্যাক রাখছি—যাতে আগে ব্যবহার করে নিশ্চিত হতে পারেন।

Address

Banasree
Banasree

Telephone

+8801776648020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Warm Spoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share