Green Corner

Green Corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Corner, Barisal.

লিটোসেন বিভিন্ন ফসলের ফুল-ফল ঝরা রোধে, ছাদ বাগানি ও কৃষকদের প্রথম পছন্দ।ফসলের মূল, কান্ড, পাতা, ফুল ও ফলের মাধ্যমে গাছে ...
27/10/2025

লিটোসেন বিভিন্ন ফসলের ফুল-ফল ঝরা রোধে, ছাদ বাগানি ও কৃষকদের প্রথম পছন্দ।

ফসলের মূল, কান্ড, পাতা, ফুল ও ফলের মাধ্যমে গাছে ছড়িয়ে পড়ে
গাছের খাদ্য উপাদান বাড়িয়ে ফুল ও ফল ঝরে পড়া রোধ করে
ফলকে পুষ্ট করে,
বোঁটার সাথে শক্ত ভাবে আটকে থাকতে সহায়তা করে
বৃদ্ধি করে গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা পিজিআর ফসলের মূল, কান্ড, পাতা, ফুল ও ফলের মাধ্যমে গাছে ছড়িয়ে পড়ে
গাছের খাদ্য উপাদান বাড়িয়ে ফুল ও ফল ঝরে পড়া রোধ করে, ফলকে পুষ্ট করে, বোঁটার সাথে শক্ত ভাবে আটকে থাকতে সহায়তা করে
গাছ ও ফসলকে করে স্বাস্থ্যবান, একই সাথে বৃদ্ধি করে গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা।

🔰টমেটো, আলু, বেগুন, শিম, কপি, করলা, পটল, কাঁকরোল, মরিচ, ঢেঁড়স, লাউ, কুমড়া, আম, লিচু, কুল, কাঁঠাল সহ সবজি, ডাল, ফুল এবং অন্যান্য ফসলে পিজিআর ব্যাবহার করা যায়।
♦️পিজিআর বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত।

🧫🪣প্রয়োগ মাত্রাঃ প্রতি লিটার পানিতে ০.৫-১ মিলি হারে প্রয়োগ করতে হবে।( সকল ফসল )

ম্যান্সার (Mancozeb +carbendajim ) হচ্ছে একটি ছত্রাকনাশক (fungicide) — যা মূলত ডাউনি মিলডিউ, ব্লাইট, রট ইত্যাদি ছত্রাক র...
27/10/2025

ম্যান্সার (Mancozeb +carbendajim ) হচ্ছে একটি ছত্রাকনাশক (fungicide) — যা মূলত ডাউনি মিলডিউ, ব্লাইট, রট ইত্যাদি ছত্রাক রোগ দমনে ব্যবহৃত হয়।
আর লিটসেন হচ্ছে একটি গ্রোথ হরমোন বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR) — যা গাছের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে।
🔹 একসাথে মেশানো নিরাপদ নয়, কারণ—
ম্যান্সারে থাকা ধাতব উপাদান (manganese, zinc) হরমোনের রাসায়নিক গঠন পরিবর্তন করতে পারে।
এতে লিসেনের কার্যকারিতা কমে যায় বা পাতা পোড়া (phytotoxicity) দেখা দিতে পারে।
✅ ভালো পদ্ধতি:
ম্যান্সার ও লিটসেন একসাথে না মিশিয়ে কমপক্ষে ৪–৫ দিন বিরতি রেখে আলাদা দিনে প্রয়োগ করুন।
আগে ছত্রাকনাশক দিন, তারপর হরমোন দিন — এতে ফলনও ভালো আসে, গাছও নিরাপদ থাকে।

রজনীগন্ধা ফুল চাষের জন্য ১২-১৪ ইঞ্চি টব উপযুক্ত। প্রথমে টবটির নিচে কিছু পাথর/ইটের খোয়া বা ভাঙা টবের টুকরো দিন যাতে পানি ...
25/08/2025

রজনীগন্ধা ফুল চাষের জন্য ১২-১৪ ইঞ্চি টব উপযুক্ত। প্রথমে টবটির নিচে কিছু পাথর/ইটের খোয়া বা ভাঙা টবের টুকরো দিন যাতে পানি সঠিকভাবে নিষ্কাশন হয়।

মাটি প্রস্তুতের জন্য ১ অংশ বাগান মাটি, ১ অংশ কম্পোস্ট এবং ১ অংশ বালি মিশিয়ে একটি উপযুক্ত মাটি তৈরি করে টবে দিন।

ভালো মানের কন্দ সংগ্রহ করে টবের মাটিতে লাগান ও পানি দিন। কন্দটিতে যেন কোনো দাগ বা পচন না থাকে।

প্রতি ১৫-২০ দিন পর ১ চা চামচ এনপিকে (১০-১০-১০) সার ১ লিটার পানিতে মিশিয়ে গাছের গোড়া বা পাতায় স্প্রে করুন।

প্রতি মাসে ১ চা চামচ ফসফরাস সার ১ লিটার পানিতে মিশিয়ে ফুলের আনানোর জন্য ব্যবহার করুন।

প্রতি মাসে ১ চা চামচ পটাসিয়াম সার ১ লিটার পানিতে মিশিয়ে ফুল ও ফল বৃদ্ধির জন্য প্রয়োগ করুন।

শীত প্রায় শেষ, এই সময়ে বাগান বিলাস (Bougainvillea) গাছের যত্ন নিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন:১. ছাঁটাই করুন (Prun...
20/02/2025

শীত প্রায় শেষ, এই সময়ে বাগান বিলাস (Bougainvillea) গাছের যত্ন নিতে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন:

১. ছাঁটাই করুন (Pruning):

শীতকালে গাছের বৃদ্ধির হার কমে যায়, তাই এখনই পুরনো ও শুকিয়ে যাওয়া ডালপালা ছাঁটাই করুন।

বেশি ছাঁটাই করলে গাছ নতুন ডাল বের করবে এবং ফুলও বেশি আসবে।

২. সার প্রয়োগ করুন:

ফুল বেশি পাওয়ার জন্য ফসফরাস ও পটাশ সমৃদ্ধ সার (যেমন ডিএপি, পটাশ, হাড়ের গুঁড়া) দিতে পারেন।

জৈব সার (কম্পোস্ট, গোবর সার) দিলে মাটির উর্বরতা বাড়বে।

৩. সঠিক পানি সরবরাহ:

শীতে কম পানি প্রয়োজন হলেও এখন ধীরে ধীরে পানি দেওয়ার পরিমাণ বাড়ান।

মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই পানি দিন, যাতে শিকড় পচে না যায়।

৪. পর্যাপ্ত রোদ নিশ্চিত করুন:

বাগান বিলাস পূর্ণ সূর্যালোক ভালোবাসে, তাই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে ৬-৮ ঘণ্টা সূর্য আলো পায়।

৫. পোকামাকড় ও রোগ প্রতিরোধ:

নতুন পাতা ও ফুল আসার সময় অ্যাফিড বা মিলিবাগের আক্রমণ হতে পারে, তাই নিয়মিত নজর রাখুন।

প্রয়োজনে নিম তেল বা হালকা কীটনাশক ব্যবহার করতে পারেন।

এভাবে যত্ন নিলে বসন্তের শুরুতেই বাগান বিলাস গাছে প্রচুর ফুল ফুটবে।

ছবি: সংগৃহীত

সবজির চারা যেভাবে রোপণ করতে হয়ঃবেশিরভাগ সবজি চাষে প্রথমে চারা করে পরে মূল জমিতে ট্রান্সপ্লান্ট করা হয়।আর এই ট্রান্সপ্ল...
09/01/2024

সবজির চারা যেভাবে রোপণ করতে হয়ঃ

বেশিরভাগ সবজি চাষে প্রথমে চারা করে পরে মূল জমিতে ট্রান্সপ্লান্ট করা হয়।
আর এই ট্রান্সপ্লান্টের সময় চারা রোপণে চারার প্রথম প্রকৃত পাতা পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া প্রয়োজন। এতে চারা থেকে অধিক অস্থানিক মূল বের হওয়ার সুযোগ পায়।
সুবিধা -
•গোড়া অধিক শক্ত হয় , ফলে চারা সহজে ঢলে পরে না
•অধিক শিকড় দিয়ে চারা মাটি থেকে খাদ্য নিয়ে দ্রুত সবল হয়ে উঠে
•ট্রান্সপ্লান্ট শক দ্রুত কাটিয়ে উঠতে পারে

যেসব সবজির জন্য প্রযোজ্য - কপি জাতীয় সকল সবজি, কুমড়া জাতীয় সবজি (স্কোয়াশ,লাউ, মিষ্টি কুমড়া, ইত্যাদি), টমেটো

• Cash on delivery inside Barishal city,  peek up point sagurdy Bazar. ( Home delivery not possible)  Outside Barishal, ...
23/06/2023

• Cash on delivery inside Barishal city, peek up point sagurdy Bazar. ( Home delivery not possible)

Outside Barishal, full pement must be paid in advance.
•Delivery all over Bangladesh by courier 🇧🇩
(Delivery Charge 120-150/-)

•To place your order please inbox us.

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share