04/07/2025
🖋️ "Maa’r Jonno Ekta Prathona"
(Lucky’r Moner Diary theke)
মাঝ রাতে চোখ ভিজে যায়,
মায়ের কষ্টে বুকটা কাঁপে—
তিনিও তো আমার পৃথিবী,
তাঁকে হারানোর চিন্তায় প্রাণটা থমকে
দুধ ছুঁয়ে যেতে পারে না ঠোঁটে,
লিভার ঝড় তোলে শরীর জুড়ে,
তবু তিনি হাসেন, মিথ্যে বলেন—
“ভালো আছি মা, দুশ্চিন্তা কোরো না রে।”
কিন্তু আমি বুঝি, সবটুকু বেদনা,
চোখের চাহনিতে যেন পাহাড়ের ওজন।
আল্লাহ, শুনো আমার এ মিনতি,
আমার মা'কে ফেরাও সুস্থ জীবনের পথে।
আমি আর চাই না চোখের জল
আমি চাই মায়ের মুখে হাঁসির আলো।
চাই সেই হাতটা মাথায় রাখুক,
আর বলুক— “ভয় পাস না, আমি তো আছি মা...”