My Own Fantasy

My Own Fantasy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My Own Fantasy, Barishal.

16/05/2026

কতকিছুর স্বপ্ন দেখি।এটা করবো,ওটা করবো।কাছের মানুষদের গর্ব হবো।আপনজনদের হাসির কারণ হবো।নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো, হ্যাঁ আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে।দেখতে দেখতে কেটে গেল একুশ-তেইশ-পঁচিশ সাল।সূত্র সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম-অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে,—"দুরবিন থেকে চোখ সরাও, সুদিন তোমার পাশেই।"

16/05/2026

অতিরিক্ত রাগ ও হার্ট অ্যাটাকঃ

রাগ হলে শরীরে Adrenaline নামের একটা হরমোন বের হয়। এই হরমোন হৃদপিণ্ডকে হঠাৎ জোরে জোরে চালু করে দেয়, রক্তচাপ লাফ দিয়ে বাড়ে, রক্তনালি সংকুচিত হয়।
সুস্থ মানুষ এটা সামলাতে পারে।
কিন্তু যার রক্তনালিতে আগে থেকে চর্বি জমা আছে — সে জানেও না — সেই মুহূর্তে রক্তনালি ছিঁড়ে যেতে পারে।
হার্ভার্ডের একটা গবেষণায় বের হয়েছে, তীব্র রাগের পর দুই ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় পাঁচগুণ বেড়ে যায়।
পাঁচগুণ।
শুধু রাগের কারণে।
আর সবচেয়ে ভয়ের কথা কী জানেন?
যারা নিজেদের "চাপা স্বভাবের" মনে করেন, রাগ ভেতরে ভেতরে রাখেন, মুখে বলেন না — তাদের ক্ষতি বরং আরও বেশি। কারণ ভেতরে চাপা রাগ শরীরে Cortisol হরমোনের মাত্রা ক্রমাগত বাড়িয়ে রাখে। এটা ধীরে ধীরে রক্তনালির দেয়াল নষ্ট করে, কিডনি ক্ষতিগ্রস্ত করে, ঘুম কমিয়ে দেয়।
রাগ একটা আবেগ — এটা সত্যি।
কিন্তু এই আবেগটা নিয়ন্ত্রণ না করলে এটা একদিন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করবে⁉️

যখন কেউ রাগ করেন, একটাই কাজ করবেন — ঘটনাস্থল থেকে এক মিনিটের জন্য সরে যান। লম্বা শ্বাস নিন এবং আল্লাহকে খুশির উদ্দেশ্যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।
এটা দুর্বলতা না — এটা বুদ্ধিমানের কাজ।

আপনার পরিবারে কেউ আছেন যার রাগ একটু বেশি?
এই পোস্টটা তাকে একটু পড়তে দিন।
collected

10/05/2026

আপনার জীবনে ঘটে যাওয়া কোনো কিছুই এলোমেলো নয়। সবকিছু সেরা পরিকল্পনাকারী দ্বারা পরিকল্পিত হয়।
প্রতিটি ব্যর্থতা,প্রতিটি ধোকা, প্রতিটি অপমান,প্রতিটি উপহাস, প্রতিটি বন্ধ দরজা, প্রতিটি হোঁচট, প্রতিটি সাফল্য, প্রতিটি হতাশা সবই আপনাকে আজকে আপনিতে হতে সাহায্য করেছে।তাই আপনার রবের উপরেই ভরসা রাখুন।সকল চাওয়া পাওয়া তার উপরেই ছেড়ে দিন।আপনি হয়তো দ্রুত পাওয়ার জন্য ধৈর্য হারাচ্ছেন।কিন্তু আপনার রব আপনাকে দেওয়ার জন্য সঠিক সময় অব্দি আপনাকে অপেক্ষা করাচ্ছেন।জীবন যখন মেলে না পরিকল্পনার সাথে,
স্বপ্ন ভাঙার চাপা ব্যাথায় কেঁদে ওঠে মন!
মনকে তখন সান্ত্বনা দিও,

"তোমার চেয়ে তোমার রবের পরিকল্পনা ই উত্তম!"

04/05/2026

বৃষ্টির সময় বৃষ্টিপ্রেমী হয়ে নিজেকে ঘরে আটকে রাখা অনেক কষ্টের 🥲

03/05/2026

মানুষের আচরণ আমাদের মনে তাদের জন্য জায়গা পরিবর্তন করে।

❤️❤️
30/04/2026

❤️❤️

30/04/2026

নদীর প্রবাহের মতোই প্রকৃতি শেখায় — কিছুই থেমে থাকে না, চলেই যায়, আপন নিয়মে।❤️❤️

কোনটা সুন্দর?
28/04/2026

কোনটা সুন্দর?

কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক,তুমি আর শুধু তুমি ছাড়া অন্যকিছু না বুঝুক❤️
22/04/2026

কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক,
তুমি আর শুধু তুমি ছাড়া অন্যকিছু না বুঝুক❤️

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Own Fantasy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share