দেশী বিদেশী রান্না

দেশী বিদেশী রান্না দেশকে ভালোবাাসি। দেশের মানুষকে ভালোবাসি। মায়ের হাতের রান্নাকেও ভালোবাসি।

দেশী বিদেশী রান্না যোগ করা হয়েছে দেশী বিদেশী সব থেকে সেরা কিছু রান্নার রেসিপি যার সাহায্যে আপনি অতি সহজেই শিখে নিতে পারবেন সব থেকে মজার কিছু রান্নার রেসিপি যাকিনা আপনার খাওয়া দাওয়া. মানকে করবে আরো আধুনিক.

08/05/2025

শূটকি বাগাড়

08/05/2025
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন
30/04/2025

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন

10/05/2024

লইট্টা শুঁটকি ভুনা

🙅‍♀️ পোলাও ঝরঝরে হয়না❓ চাল আর পানির পরিমাপ বুঝতে পারেন না⁉️ ✌️😋চলুনঝরঝরে পোলাও রান্নার কিছু টিপস জেনে নেয়া যাক।** ধরুন, ...
07/05/2024

🙅‍♀️ পোলাও ঝরঝরে হয়না❓ চাল আর পানির পরিমাপ বুঝতে পারেন না⁉️ ✌️😋

চলুনঝরঝরে পোলাও রান্নার কিছু টিপস জেনে নেয়া যাক।

** ধরুন, আপনি এক কাপ চালের পোলাও রান্না করবেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলোঃ

১। এক কাপ চালের জন্য ২ কাপ গরম পানি নেবেন। অর্থাৎ, যে কাপে চাল মাপবেন সেই কাপের দ্বিগুণ পানি দেবেন।

২। চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেবেন।

৩। তেলের মধ্যে পেঁয়াজ কুচি বেশীক্ষন ভাজবেন না।
(আমি পোলাওয়ে পেঁয়াজ দেইনা। জিরা, গরমমসলা ফোঁড়ন দিয়ে চাল ভাজি)!

৪। পেঁয়াজ লাল করে ফেললে খিচুড়ি/পোলাওয়ের রঙ নস্ট হয়ে যায়।

৫। চাল অনেক্ষণ ধরে ভাজবেন। চালের রঙ পরিবর্তন হলেই বুঝবেন এইবার পানি দিতে হবে।

৬। চাল ভাজার সময় আদা/রসুন দেবেন না। তাহলে আদা-রসুন পুড়ে পোলাওয়ের রঙ নষ্ট হয়ে যাবে।

৭। পানি দেয়ার পর আদা/রসুন দেবেন।

৮। পানি দেয়ার পর সাথে সাথে ঢাকনা দেবেন না।

৯। চাল আর পানি এক লেভেলে আসলে তখন ঢাকনা দেবেন।

১০। চাল আধা সেদ্ধ হলে ঢাকনা খুলে একবার নেড়ে দিয়ে কাঁচামরিচ মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন।

১১। সব চেয়ে ভাল হয় এই সময় লোহার তাওয়ায় হাঁড়ি বসিয়ে দমে দিলে। পনেরো-বিশ মিনিট দমে রাখলেই পোলাও রেডি!!

** পরিবেশনের পাত্রে পোলাও বেড়ে ওপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করবেন।

** বিরিয়ানির পানির ক্ষেত্রে যেভাবে করবেনঃ

বিরিয়ানিতে যেহেতু মাংস দিতে হয়, মাংস রান্নার কিছুটা গ্রেভি বা ঝোল তো থাকেই। তাই পোলাউয়ের তুলনায় বিরিয়ানিতে পানি কিছুটা কম দিতে হয়। যেমনঃ ১ কাপ চালের জন্যে পৌনে ২ অথবা দেড় কাপ পানি লাগে। এটা চালের কোয়ালিটি ও মাংসের গ্রেভি কতোটা রাখা হয়েছে-- সেটার উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করে।

**বাসমতি চাল ভাজতে হয়না। তেলে চাল দেয়ার পর কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আলতো করে কয়েকবার মিশিয়ে নিয়েই পানি দিতে হয়। পানি-- এক কাপ চালের জন্যে দেড় কাপ।

#ইউনিক সব টিপস পেতে পেইজটির সাথেই থাকুন 💙

😊ধন্যবাদ😊
#রেসিপি #পোলাও

09/04/2024

ঈদ মানেই আনন্দ। তাই টক জাল মিষ্টি সব খাবারই সকলের পচ্ছন্দ। এই ভাবে চটপটি রান্না করে দিতে পারেন আপনার প্রিয়জনকে।

11/01/2024

চাট মসলা

উপকরণ:

১) ১০ টি শুকনো লঙ্কা

২) ১/২ হাফ টেবিল চামচ পাচঁফোড়ন

৩) টেবিল চামচ কালো জিরে

৪) ১০টি লবঙ্গ

৫) ১ চা চামচ মৌরি

৬) ১ চা চামচ গোল মরিচ

৭) ১ চা চামচ বীট লবন

৮) ১ চা চামচ মেথি

৯) ১ চা চামচ রাঁধুনি

১০) ২ চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার (আমচুর পাউডার)

১১) ১ চা চামচ আদা পাউডার

১২) ১ চা চামচ লবন

পদ্ধতি:
১.সব মশলাগুলি খানিকক্ষণ শুকনো কড়াইয়ে সেঁকে নিন। একটু গন্ধ ও অল্প ধোঁয়া উঠলে,কুড়মুড়ে হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।

২.তারপর একটি মিক্সিতে ভাল করে গুঁড়ো করে নিন। একটি ছোট কাচের শিশিতে ভরে রাখতে পারেন।

সুবিধামত রান্নায় দিতে পারেন। রেখে দিতে পারেন ফ্রিজেও। আলু চাট ,ভেলপুরি ,চটপটি , ফ্রুট চাট , ঝাল মুড়ি, কাটলেট থেকে শুরু করে নানা স্বাদের রান্নায় এই মশলা ব্যবহার করতে পারেন।

12/12/2023

শিং মাছ দিয়ে পালং শাক রান্না করলাম দেখুন কেমন হলো, কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে দেশী বিদেশী রান্না পেজর সাথে থাকার জন্য।। 💚💛💙❤💕💖💞💟

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when দেশী বিদেশী রান্না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশী বিদেশী রান্না:

Share

Our Story

দেশী বিদেশী রান্না যোগ করা হয়েছে দেশী বিদেশী সব থেকে সেরা কিছু রান্নার রেসিপি যার সাহায্যে আপনি অতি সহজেই শিখে নিতে পারবেন সব থেকে মজার কিছু রান্নার রেসিপি যা কিনা আপনার খাওয়া দাওয়ার মানকে করবে আরো আধুনিক। আমাদের প্রচেষ্টা হলো আপনাদের জন্য নিত্যনতুন রান্নার রেসিপি দেওয়া।