RecipEasy

RecipEasy "Cooking made easy with tasty recipes and tips!"

রেসিপি : সরষে ইলিশ.... 💥------উপাদানগুলি  :★ইলিশ মাছ ★কালো সরিষা ও হলুদ সরিষা ★হলুদের গুড়া ★মরিচের গুঁড়া ★জিরার গুড়া ...
18/01/2025

রেসিপি : সরষে ইলিশ.... 💥

------উপাদানগুলি :
★ইলিশ মাছ
★কালো সরিষা ও হলুদ সরিষা
★হলুদের গুড়া
★মরিচের গুঁড়া
★জিরার গুড়া
★ধনিয়ার গুড়া
★পেঁয়াজ বাটা
★রসুন বাটা
★ সরিষার তেল
★লবণ
★কাঁচামরিচ
---------- -- -- - -- -- - -- -- -
রান্নার নির্দেশ :
১.ইলিশ মাছ ১০ থেকে ১৫ মিনিট লবণ, হলুদ মেখে রাখতে হবে।
২.সরিষা, ২ টা কাঁচামরিচ, ১ চা চামচ লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ।
৩.সরিষার পেস্ট, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিয়ার গুড়া, পেঁয়াজ বাটা, সামান্য রসুন বাটা, সরিষার তেল, লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে।
৪.সব মসলাগুলোর সাথে ইলিশ মাছ মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিতে হবে।
৫.২০ মিনিট লো আচে রান্না করতে হবে রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিতে হবে।

রেসিপি : চিংড়ি মাছের মালাইকারি.. 🦐  -------উপাদানগুলি ★চিংড়ি মাছ আধা কেজি  ★তেল ★হলুদের গুড়া ★লবণ ★মরিচের গুঁড়া ★পেঁ...
18/01/2025

রেসিপি : চিংড়ি মাছের মালাইকারি.. 🦐

-------উপাদানগুলি
★চিংড়ি মাছ আধা কেজি
★তেল
★হলুদের গুড়া
★লবণ
★মরিচের গুঁড়া
★পেঁয়াজ বাটা
★আদা বাটা
★রসুন বাটা
★নারিকেলের দুধ
★লবণ
★জিরা
★ধনিয়া
★ কাঁচামরিচ
-- -- -- -- -- -- -- -- - -- -- -- -- -- --
রান্নার নির্দেশ :

১. চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
২. একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে মাছগুলো দুই মিনিট হালকা ভেজে নিতে হবে।
৩. চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তেলে ২টা দারচিনি, ৩টা এলাচ, দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব।
৪. ভাজা হলে আধা কাপ নারিকেল দুধ, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুড়া , ১ চা চামচ মরিচের গুঁড়া,১ চা চামচ জিরার গুড়া,১ চা চামচ ধনিয়ার গুড়া দিয়ে মসলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে।
৫. মসলা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে মসলার সাথে কষিয়ে নিতে হবে।
৬. এরপর এক কাপ নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে । রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিতে হবে। 🦐🦐

-- উপাদানগুলি :★৫০০ গ্রাম পেনে পাস্তা★২ কাপ চিকেন টুকরো করা★২ টেবিল চামচ কুকিং অয়েল★১ চা চামচ আদা রসুন বাটা★১ টি পেঁয়া...
15/01/2025

-- উপাদানগুলি :
★৫০০ গ্রাম পেনে পাস্তা
★২ কাপ চিকেন টুকরো করা
★২ টেবিল চামচ কুকিং অয়েল
★১ চা চামচ আদা রসুন বাটা
★১ টি পেঁয়াজ(মিহি কুচি)
★১ চা চামচ ওরিগ্যানো
★৫০০ গ্রাম টমেটো কুচি
★১/২ কাপ মোজেরেলা চিজ
★১ চা চামচ সয়া ও টমেটো সস
★স্বাদমত গোল মরিচ গুঁড়ো ও লবণ
★ক্যাপসিকাম ও অলিভ
★স্বাদমত চিলি ফেলেক্স

-- রান্নার নির্দেশ :

1: পাস্তা প্রথমে পানিতে তেল ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

2: এরপর ননস্টিক প্যানে তেল দিয়ে তাতে পেয়াঁজ, আদা রসুন বাটা, লবণ দিয়ে মুরগি কষায় নিতে হবে। মুরগী সাদা সাদা হয়ে আসলে টমেটো কুচি, টমেটো সস, সয়া সস দিয়ে পানি দিতে হবে।

3: এরপর পানি টেনে আসলে গোলমরিচ গুঁড়ো, ওরিগ্যানো দিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে পাস্তা সহ নিয়ে নিতে হবে।

4: উপরে চিজ দিয়ে প্রি-হিট করা ওভেনে ১৮০ডিগ্রি সে. তে ২৫মিনিট বেক করতে হবে। /অথবা চুলায় পাত্র ১০ মিনিট প্রি -হিট করে পিস ২৫ থেকে ৩০ মিনিট বেক করতে হবে মিডিয়াম - লো আচে।

Address

Kalibari
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when RecipEasy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share