20/07/2026
আমি অতি দুঃখের সাথে এই কথাগুলো আজ বলতেছি।।। আমরা যে প্লানিং নিয়ে কাজ শুরু করেছিলাম। তার সফলতা আসেনি একমাত্র শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে। ক্লাস শুরু হওয়ার আগে আমরা যে ১০ জন শিক্ষার্থী নিয়ে কাজ শুরু করেছিলাম সেখান থেকে মাত্র ২ জন শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল। আর এটাই হচ্ছে ফ্রি কোর্সের নমুনা। যদি টাকা দিয়ে এই কোর্সটি করানো হতো তাহলে এই কাজের প্রতি সবার আগ্রহ বা অনুপ্রেরণা থাকতো। হাতের স্কীল কখনো ফেলে দেওয়ার মতো না। হ্যান্ড পেইন্ট করেই অনেক নারীরা বর্তমানে ঘরে বসে ইনকাম করছেন। কিন্তু আপনাদের ব্যাডলাক আপনারা ফ্রিতে এই কোর্সটি পাওয়ার পরেও কাজে লাগাতে পারেননি। আর তাই আমি এক বছরের একটি টাইম সিডিউল দিয়েছিলাম। কারণ আমার বুঝার প্রয়োজন ছিল তিন মাসের মধ্যে কারা লং টাইম থাকতে পারবে আমাদের সাথে। যাদের ধৈর্য থাকবে তারাই এই কাজ দিয়ে ইনকাম করার সুযোগ করে নিবেন এবং সেই সুযোগটা আমরাই তৈরি করে দিতাম। কিন্তু আফসোস আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। যে দুজন আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজের ব্যবস্থা করে দিব। শুধুমাত্র এই দুজনের জন্য। ধৈর্য, ইচ্ছা ও মনোভলই পারে মানুষের জীবনে সফলতা বয়ে আনতে। সাদিয়া এবং তানজিলা আপু আপনারা কাজ করেন । কাজ করার সময় কোন সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করবো।ভালো থাকবেন সবাই আর আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন।🥰🌹