JhalMishty.com - ঝালমিষ্টি ডট কম

JhalMishty.com - ঝালমিষ্টি ডট কম Authentic, organic and fresh food

ঘরে তৈরি রেডি তেঁতুল আচার | Homemade Ready Tetul Achar - 450gmআমাদের রেডি তেঁতুল আচার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি, যেখা...
28/04/2026

ঘরে তৈরি রেডি তেঁতুল আচার | Homemade Ready Tetul Achar - 450gm

আমাদের রেডি তেঁতুল আচার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি, যেখানে ব্যবহার করা হয় তাজা তেঁতুল, বাছাইকৃত মসলা এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপাদান। আমরা সরাসরি ক্ষেত থেকে তেঁতুল সংগ্রহ করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করি—যাতে আপনি পান খাঁটি স্বাদ ও নিরাপদ খাবার।

এই আচারটি টক, মিষ্টি ও ঝাল—এই তিন স্বাদের দারুণ একটি ব্যালেন্স, যা ভাত, খিচুড়ি, পরোটা বা স্ন্যাক্সের সাথে খেতে অসাধারণ লাগে।

🌿 কেন আমাদের তেঁতুল আচার বেছে নেবেন?

✔ সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করা তাজা তেঁতুল
✔ ১০০% ঘরোয়া ও হাইজেনিক প্রস্তুত প্রণালী
✔ কোনো কৃত্রিম রং, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই
✔ টক-মিষ্টি-ঝালের পারফেক্ট কম্বিনেশন
✔ দীর্ঘদিন সংরক্ষণযোগ্য

🍽️ যেভাবে খাবেন:
গরম ভাতের সাথে
খিচুড়ি বা ভর্তার সাথে
পরোটা বা রুটির সাথে
নাস্তার সময় মুখরোচক হিসেবে
🥗 পুষ্টিগুণ (Nutrition Value):

তেঁতুলে রয়েছে বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান, যেমন—

✔ ভিটামিন C – রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
✔ অ্যান্টিঅক্সিডেন্ট – শরীরকে টক্সিনমুক্ত রাখতে সহায়ক
✔ ফাইবার – হজমে সহায়তা করে
✔ আয়রন ও ম্যাগনেসিয়াম – শরীরের শক্তি ও সুস্থতা বজায় রাখতে সহায়ক

⚠️ সংরক্ষণ নির্দেশনা:
ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন
সবসময় পরিষ্কার চামচ ব্যবহার করুন
খোলার পর ভালোভাবে ঢাকনা বন্ধ রাখুন

Order here - https://jhalmishty.com/product/54367

🌱 প্রিমিয়াম রেড কিডনি বিন (রাজমা) – ক্ষেত থেকে সরাসরি আপনার টেবিলে--------------------------------Order Link - https://j...
28/04/2026

🌱 প্রিমিয়াম রেড কিডনি বিন (রাজমা) – ক্ষেত থেকে সরাসরি আপনার টেবিলে
--------------------------------

Order Link - https://jhalmishty.com/product/697260

আমাদের প্রিমিয়াম মানের রেড কিডনি বিন (রাজমা) সরাসরি নিজস্ব ক্ষেত থেকে সংগ্রহ করা হয় এবং সেখান থেকেই পরিচ্ছন্নভাবে প্যাকেজিং করা হয়। এতে করে প্রতিটি দানায় থাকে প্রাকৃতিক স্বাদ, বিশুদ্ধতা এবং সতেজতা।

আমরা অনুসরণ করি Farm-to-Pack পদ্ধতি, অর্থাৎ ফসল তোলা থেকে প্যাকেট পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ যত্ন নেওয়া হয়, যাতে আপনি পান ১০০% নিরাপদ ও উচ্চমানের রাজমা।

⭐ কেন আমাদের রাজমা বেছে নেবেন?
🌾 ক্ষেত থেকে সরাসরি সংগ্রহ – কোনো মধ্যস্বত্বভোগী নেই
📦 হাইজেনিক প্যাকেজিং – সংগ্রহের পরপরই প্যাক করা হয়
🌿 প্রাকৃতিকভাবে উৎপাদিত – ক্ষতিকর কেমিক্যাল মুক্ত
🍛 দারুণ স্বাদ ও গঠন – রান্নায় সহজ ও সুস্বাদু
💪 পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম প্রায়)
প্রোটিন: ২২–২৪ গ্রাম
ডায়েটারি ফাইবার: ১৫–২৫ গ্রাম
কার্বোহাইড্রেট: ৬০ গ্রাম
আয়রন: উচ্চমাত্রায় (রক্তের জন্য উপকারী)
পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম: হৃদযন্ত্রের জন্য ভালো
লো ফ্যাট: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উপযোগী

রেড কিডনি বিন একটি উৎকৃষ্ট প্ল্যান্ট-বেইজড প্রোটিন, যা ভেজিটেরিয়ান, ফিটনেস সচেতন ব্যক্তি এবং স্বাস্থ্যকর জীবনযাপনকারীদের জন্য আদর্শ।

🍲 ব্যবহারের জন্য উপযুক্ত
রাজমা কারি
সালাদ ও হেলদি বোল
হাই-প্রোটিন মিল প্রেপ
🛒 বিশুদ্ধতা ও গুণগত মানের নিশ্চয়তা

আপনার প্রতিদিনের খাবারে যোগ করুন প্রাকৃতিক, পুষ্টিকর ও সুস্বাদু রাজমা — সরাসরি ক্ষেত থেকে আপনার রান্নাঘরে।

Order Link - https://jhalmishty.com/product/697260

🦐 Shrimp Balachaw (চিংড়ি বালাচাও) – খাঁটি স্বাদ, সরাসরি উৎস থেকেপ্রাকৃতিকভাবে উৎপাদিত সেরা মানের ছোট চিংড়ি দিয়ে তৈরি আমা...
28/04/2026

🦐 Shrimp Balachaw (চিংড়ি বালাচাও) – খাঁটি স্বাদ, সরাসরি উৎস থেকে
প্রাকৃতিকভাবে উৎপাদিত সেরা মানের ছোট চিংড়ি দিয়ে তৈরি আমাদের Shrimp Balachaw, যা আপনাকে দেবে আসল ঘরোয়া ও ঐতিহ্যবাহী স্বাদের অভিজ্ঞতা। আমরা চিংড়ি সংগ্রহ করি সরাসরি ঘের থেকে, এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ফ্রেশ অবস্থাতেই প্যাকেজিং করি—যাতে আপনি পান একদম খাঁটি ও নিরাপদ খাবার।

✨ কেন আমাদের Shrimp Balachaw আলাদা?
✔ ঘের থেকে সরাসরি সংগ্রহ করা তাজা চিংড়ি
✔ ১০০% হাইজেনিক প্রসেসিং ও প্যাকেজিং
✔ কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়নি
✔ ঐতিহ্যবাহী রেসিপি ও স্পেশাল মশলার অনন্য মিশ্রণ
✔ দীর্ঘদিন সংরক্ষণযোগ্য

🍽️ খাওয়ার উপায়:
গরম ভাত, খিচুড়ি, পোলাও কিংবা রুটির সাথে উপভোগ করুন এই মজাদার বালাচাও। একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না!

🥗 পুষ্টিগুণ (Nutrition Value – আনুমানিক প্রতি ১০০ গ্রাম)
🔸 ক্যালরি: ২০০–২৫০ kcal
🔸 প্রোটিন: ২০–২৫ গ্রাম
🔸 ফ্যাট: ৮–১২ গ্রাম
🔸 ক্যালসিয়াম: ১০০–১৫০ mg
🔸 আয়রন: ২–৪ mg
🔸 ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ
🔸 ভিটামিরন B12 এ ভালো উৎস

👉 চিংড়ি প্রোটিন ও মিনারেলে সমৃদ্ধ, যা শরীরের শক্তি বৃদ্ধি, হাড় মজবুত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

📦 সংরক্ষণ পদ্ধতি:
ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন
খোলার পর ফ্রিজে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে

💯 খাঁটি স্বাদ, স্বাস্থ্যকর উপাদান, আর বিশ্বস্ত উৎস—সব মিলিয়ে আপনার জন্য সেরা Shrimp Balachaw। আজই অর্ডার করুন!

ওরদের লিঙ্ক - https://jhalmishty.com/product/98248

22/09/2024

বাড়ির ছাদে হাঁস রান্না || on the roof of the house ||

Today I am presenting with you a duck recipe that I am cooking in my village at my roof of the house. Duck meat is a very good source of protein, fat, iron, vitamin B, and Omega 3 & 6 fatty acids. It is very nutritious and delicious too. Duck curry tastes amazing and is very good for winter. So let's get started with this wonderful recipe.

ফাইভারে ফ্রিল্যান্সিং (হার্ডকভার) by ফয়সাল মোস্তফা Category: ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংফাইভারে ফ্রিল্যান্সিং করতে চাইলে ...
05/01/2024

ফাইভারে ফ্রিল্যান্সিং (হার্ডকভার) by ফয়সাল মোস্তফা
Category: ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং
ফাইভারে ফ্রিল্যান্সিং করতে চাইলে স্টক শেষ হওয়ার আগে বইটি
নিয়ে নিন।
কিনার লিঙ্ক কমেন্ট বক্সে:





বেলা ফুরাবার আগে (পেপারব্যাক) জীবনের জাগরণ সিরিজ ১ by আরিফ আজাদ Category:  #1 Best Seller in ইসলামি বই: আত্ম-উন্নয়নস্টক ...
05/01/2024

বেলা ফুরাবার আগে (পেপারব্যাক) জীবনের জাগরণ সিরিজ ১ by আরিফ আজাদ Category: #1 Best Seller in ইসলামি বই: আত্ম-উন্নয়ন

স্টক সিমিত, শেষ হওয়ার আগে নিয়ে নিন।

কিনার লিঙ্ক আছে
কমেন্ট বক্সে।






দেয়ালby হুমায়ূন আহমেদ বইটি কিনার লিঙ্ক আছে কমেন্ট বক্সে     421 Ratings  |  187 Reviews2.21K users want this Summary:ফ্ল...
29/12/2023

দেয়াল
by হুমায়ূন আহমেদ

বইটি কিনার লিঙ্ক আছে কমেন্ট বক্সে

421 Ratings | 187 Reviews

2.21K users want this

Summary:
ফ্ল্যাপে লিখা কথা
‘ভাদ্র মাসের সন্ধা। আকাশে মেঘ আছে। লালচে রঙের মেঘ। যে মেঘে বৃষ্টি হয় না, তবে দেকায় অপূর্ব। এই গাঢ় লাল, এই হালকা হলুদ, আবার চোখের নিমিষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রঙ। রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।’

এভাবেই সূচনা ঘটেছে হুমাযূন আহমেদের চার দশকের বর্ণময় লেখকজীবনের শেষ উপন্যাস ‘দেয়াল’- এর। ২০১১ সালের মাঝামাঝিতে ‘দেয়াল’ রচনা শুরু করেছিলেন তিনি। সে-সময় উপন্যাসের পাঁচটি পর্ব ধারাবাহিকভাবে ‘অন্যদিন’-এর প্রকাশিত হয়। এরপর বেশ কিছুদিন বিরতির পর যুক্তরাষ্ট্রে তাঁর ক্যানসার চিকিৎসা চলাকালে নতুন করে ‘দেয়াল’ রচনায় মনোনিবেশ করেন তিনি, যদিও শেষ পর্যন্ত উপন্যাসটির চূড়ান্ত রূপ দেয়ার সুযোগ পান নি।

সূচনা-অনুচ্ছেদে আকাশের রঙবদলের খেয়ায় যে সিদ্ধান্তহীনতার কথা বলা হচ্ছে তা বিশেষ ইঙ্গিতবহ। যে সময়কে উপজীব্য করা হয়েছে ‘দেয়াল’-এ, তা একটি সদ্যস্বাধীন জাতির ভাগ্যকাশের চরম অনিশ্চয়তার কাল। উপন্যাসের কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, নাম-ধাম সবই বাস্তব, ঘটনা-পরস্পরাও বাস্তবেরই অংশ। লেখক যেহেতু উপন্যাস লিখেছেন, তাই আছে কিছু কাল্পনিক চরিত্র। গল্প আবর্তিত হয়েছে এদের ঘিরেও।

নানা ঘটনার ঘনঘটায় ঢাকা পড়ে নি জীবনসৌন্দর্য আর জীবন-সত্যের সন্ধান। ইতিহাসের সত্য আর লেখকের সৃজনী ভাবন্য-দুইয়ে মিলে ‘দেয়াল’ পরিণত হয়েছে একটি হৃদয়গ্রাহী উপাখ্যানে।

ভূমিকা
হুমায়ূন আহমেদের অবর্তমানে তার উপন্যাস দেয়াল প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশকের ইচ্ছায় আমি তার ভূমিকা লিখছি। বইটির যে কোনো ভূমিকার প্রয়োজন ছিল, আমার তা মনে হয় না।

গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগেই দেয়াল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্টের পরামর্শ-অনুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের পরিবর্তন সাধন করেছেন। গ্রন্থাকারে সেই পরিবর্তিত রূপই প্রকাশ পেতে যাচ্ছে। তারপরও আমার মনে হয়, দেয়াল বিতর্কিত থেকে যাবে।

বইটিতে দুটি আখ্যান সমান্তরালে চলেছে। প্রথমটি অবন্তি নামে এক চপলমতি ও প্রচলবিরোধী মেয়ের কাহিনি। তার বাবা নিরুদ্দিষ্ট। স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মা ইসাবেলা স্বদেশ স্পেনে চলে গেছেন। এই দম্পতির কেউ যে সাধারণ বিচারে স্বাভাবিক, তা মনে হয় না। অবন্তি ঢাকা ঢাকায় বাস করে পিতামহ সরফরাজ খানের সঙ্গে- তিনি রক্ষণশীল এবং খেয়ালি- অবন্তিতে লেখা তার মায়ের চিঠি আগে গোপনে খুলে পড়েন, অবন্তির শিক্ষক শফিকের ওপর নজরদারি করেন এবং আরও অনেক কিছু করেন। মুক্তিযুদ্ধের সময় নিরাপত্তার খোঁজে ঢাকা ছেড়ে গ্রামে যান, সেখানেও টিকতে না পেরে আশ্রয় নেন এক পীরের বাড়িতে। এক পাকিস্তানি সেনা-কর্মকর্তা অবন্তিকে দেখে ফেলে বিয়ে করতে চায়। বিপদ থেকে উদ্ধার পেতে পীর নিজের ছেলের সঙ্গে অবন্তির বিয়ে দিয়ে দেন। অবন্তি এ-বিয়ে মেনে নেয় না বটে, কিন্তু হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে না। তা নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়।

সরফরাজ খানের পুত্রের বন্ধুদের একজন মেজর জেনারেল খালেদ মোশাররফ। এ-বাড়িতে তাঁর আসা-যাওয়া আছে। তাঁর সূত্রে কর্নেল তাহেরও এখানে এসেছেন। এভাবেই প্রথম আখ্যানের সঙ্গে দ্বিতীয় আখ্যানের যোগ সাধিত হয়।

দ্বিতীয় আখ্যানটি সূচিত হয় মেজর ফারুকের বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা নিয়ে। এই পরিকল্পনায় ফারুক ও মেজর রশীদ মেজর জেনারেল জিয়াউর রহমান ও ওসমানীকে জড়িত করে। পরিকল্পনায় ফারুক ও মেজর রশীদ মেজর জেনারেল জিয়াউর রহমান ও খালেদ মোশাররফের অভ্যুত্থান, কারাগারে চার নেতা হত্যা, কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লব, জিয়াউর রহমানের মুক্তিলাভ ও ক্ষমতাগ্রহণ, খালেদ মোশাররফ ও কর্নেল হুদার হত্যা এবং তাহেরের ফাঁসিতে উপাখ্যানের সমাপ্তি। তারপরও লেখক দ্রুত ঘটনা বলে গেছেন, উপন্যাসের সমাপ্তি হয়েছে জিয়ার হত্যাকাণ্ডে।

আমাদের জাতীয় ইতিহাসের এসব শোকাবহ পর্বের বর্ণনায় যে-পরিসর ও ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন ছিল, বইতে তা দেওয়া হয় নি। বঙ্গবন্ধুর শাসনকালে অনুবস্ত্রের অভাব এবং রক্ষী বাহিনীর অত্যাচার ও তাদের প্রতি সর্বসাধারণের ক্ষোভ ও ঘৃণার কথা উল্লেখ করা হয়েছে। শেখ মুজিবকে বঙ্গপিতা, মহামানব ও বঙ্গবন্ধু বলা হলেও মৃত্যুতে তিনি লেখকের অতটা সহানুভূতি লাভ করেননি যতটা পেয়েছেন তাঁর পরিবারের শিশু ও নারীরা। বঙ্গবন্ধু-হত্যায় মানুষের মধ্যে থেকে যে প্রবল প্রতিবাদ হলো না, বরঞ্চ কোথাও কোথাও আনন্দ-মিছিল হলো, এতে লেখক বিস্মিত (কাদের সিদ্দিকীর প্রতিবাদ সম্পর্কে হুমায়ূনের মন্তব্য : ‘ভারতে তিনি ‘কাদেরিয়া বাহিনী’ তৈরি করে সীমান্তে বাংলাদেশের থানা আক্রমণ করে নিরীহ পুলিশ মারতে লাগলেন। পুলিশ বেচারারা কোনো অর্থেই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত না, বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্যে তারা প্রাণ দিয়েছে।”) অবন্তির গৃহশিক্ষক শফিক- যে নিজেকে খুবই ভীতু বলে পরিচয় দেয়, সে-কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ‘মুজিব হত্যার বিচার চাই’ চলে স্লোগান দেয়, গ্রেপ্তার হয় এবং নিপীড়ন সহ্য করে। খন্দকার মোশতাককে এ-বইতে আমার পাই কমিক চরিত্ররূপে। ‘অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফ’ এবং ‘মহাবীর কর্নেল তাহেরে’র প্রতি লেখকের শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এবং উপন্যাসে কর্নেল তাহেররকেও দেখি খালেদ মোশাররফের সাহসিকতা ও চরিত্রগুণের প্রশংসা করতে। জিয়াউর রহমানের আর্থিক সততার প্রশংসা আছে, জনগণের শ্রদ্ধা তিনি অর্জন করেছিলেন, তা বলা হয়েছে, সেই সঙ্গে তাঁর ক্ষমতালোভের কথা বলা হয়েছে এবং সরকারি তথ্য উদ্বৃত করে জানানো হয়েছে যে, ১৯৭৭ সালের ৯ অক্টোবর পর্যন্ত তাঁর গঠিত সামরিক আদালতের বিচারে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলিতে হয়েছে। হুমায়ূনের মতে, এদের দীর্ঘনিশ্বাস জমা হয় চট্টগ্রামের সার্কিট হাউজে- সেখানে ‘জিয়া প্রাণ হারান তাঁর এক সময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাত বাহিনীর হাতে।’ এই সিদ্ধান্তের সমর্থনে বইতে কোনো তথ্য নেই, বরঞ্চ এই হত্যাকাণ্ডের পশ্চাতে মনজুরের ‘রূপবতী স্ত্রী’র প্রলয়ংকরী স্ত্রীবুদ্ধি কাজ করে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। বঙ্কিমচন্দ্র যে বলেছিলেন, ‘উপন্যাস উপন্যাস-উপন্যাস ইতিহাস নহে’, সে কথা যথার্থ। তবে ইতিহাসাশ্রিত উপন্যাসে ইতিহাসের সারসত্য অবিকৃত থাকবে বলে আশা করা হয় এবং কল্পনাপ্রসূত আখ্যানেও কার্যকারণ সম্পর্কের ব্যাখ্যা প্রত্যাশিত।

দেয়াল উপন্যাসের প্রথমদিকে হুমায়ূন আহমেদ নিজের উল্লেখ করেছে প্রথম পুরুষে, শেষদিকে এসে উত্তমপুরুষে নিজের কথা সে বলে গেছে। আমরা জানতে পারি- অনেকেরই তা অজানা নয় যে- শহীদ পরিবার হিসেবে ঢাকা শহরে হুমায়ূনদের সরকারিভাবে যে বাড়ি বরাদ্দ দেওয়া হয়, রক্ষী বাহিনীর এক কর্মকর্তা তা দখল করে তাদেরকে নির্মমভাবে সেখান থেকে উচ্ছেদ করে পথে নামিয়ে দেন; হুমায়ূনের মা এবং ভাইবোনেরা শুধু চরম অপমানের শিকার হন, তা নয়, নিরাপত্তার সম্পূর্ণ অভাবে পড়েন। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক হুমায়ূনকে বাকশালে যোগ দিতে চাপ দেওয়া হয় এবং চাপের কাছে নতিস্বীকার করে রসায়ন বিভাগে রেজিস্ট্রারের অফিসে এবং উপাচার্যের দপ্তরে ছোটাছুটি করেও শেষ পর্যন্ত সময় উত্তীর্ণ হওয়ার কারণে তার প্রয়াস নিষ্ফল হয়, বাকশালে যোগদান থেকে সে বেঁচেই যায় বলতে হবে। এসব ঘটনা বঙ্গবন্ধুর সরকার সম্পর্কে তার মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অন্যপক্ষে কর্নেল তাহেরের ভাই আনোয়ার হোসেনের সূত্রে তাহেরের সঙ্গে সে পরিচিত হয়, তাঁর মাকে নিজের মায়ের মতো দেখতে অভ্যস্ত হয়। তাহেরের জীবনাবসান তার মনে গভীর দাগ ফেলে যায়- এতটাই যে ভারতীয় হাই কমিশনার সমর সেনকে অপহরণের পরিকল্পনাকে ‘সাহসী’ বলে ‍উপন্যাসে প্রশংসা করা হয়েছে। আমার ধারণা, হুমায়ূনের এই ব্যক্তিগত পটভূমি এই উপন্যাসের চরিত্র ও ঘটনার উপস্থাপনে তাকে প্রভাবান্বিত করেছে।

প্রথম আখ্যানেই আমরা পরিচিত হুমায়ূন আহমেদকে পাই। চরিত্রের খেয়ালিপনা, সংলাপের সংঘাত, ঘটনার আকস্মিকতা ও কার্যকারণহীনতা আমাদের সবসময়ে রহস্যময়তার দিকে আকর্ষণ করে। দ্বিতীয় আখ্যানের ঐতিহাসিকতা প্রমাণের জন্যে হুমায়ূন বইপত্র এবং মামলার কাগজপত্রের শরণাপন্ন হয়েছে। তবে তারপরও তথ্যগত ত্রুটি রয়ে গেছে। কাহিনি বলা থামিয়ে লেখক কখনো তারিখ দিয়ে মোটা দাগে ঘটনার বিবরণ লিখে গেছে। শেষে এক লাফে ছ বছর সময় পেরিয়ে উপসংহারে পৌঁছেছে।

এরই মধ্যে ছড়িয়ে আছে হুমায়ূনের স্বভাবসিদ্ধ এপিগ্রাম। সামান্য নমুনা দিই :
মানুষ এবং পশু শুধু যে বন্ধু খোঁজে তা না, তার প্রভুও খোঁজে।
এই পৃথিবীতে মূল্যবান শুধু মানুষের জীবন, আর সবই মূল্যহীন।
কিছু বিদ্যা মানুষের ভেতর থাকে। সে নিজেও তা জানে না।
যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে, সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়।
মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে।

সমালোচক যা-ই বলুক না কেন, আমি জানি, হুমায়ূন আহমেদের অন্য বইয়ের মতো দেয়ালও পাঠকের সমাদর লাভ করবে।

আনিসুজ্জামান
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়





➡️➡️➡️নেভার স্টপ লার্নিং⬅️⬅️⬅️by আয়মান সাদিক🎁🎁🎁 বইটি কিনার লিঙ্ক আছে কমেন্ট বক্সে 🎁🎁🎁     1131 Ratings  |  506 Reviews2....
28/12/2023

➡️➡️➡️নেভার স্টপ লার্নিং⬅️⬅️⬅️
by আয়মান সাদিক

🎁🎁🎁 বইটি কিনার লিঙ্ক আছে কমেন্ট বক্সে 🎁🎁🎁

1131 Ratings | 506 Reviews

2.35K users want this

Summary:
“নেভার স্টপ লার্নিং” বই এর ফ্ল্যাপ: আমাদের অধিকাংশই বই বলতে মূলত দুরকমের বইকে বুঝি! একটা পাঠ্যবই অন্যটা গল্পের বই।
হাজারো ফিকশনের ভীড়ে আমরা আজকাল অন্য কোনও বিষয় নিয়েও যে লেখা যেতে পারে তা ভুলতেই বসেছি।
বই পড়ে আমরা আমাদের কল্পনাশক্তি সৃজনশীলতা ইত্যাদি গুণাবলির বিকাশ ঘটাতে পারি। কেমন হতো যদি বই পড়ে বদলে ফেলা যেত নিজেকে? শেখা যেতো হতাশা থেকে মুক্তি পাওয়ার, অপরিচিত কারও সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলার কিংবা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মতো দারুণ এবং বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কৌশল।
'Never Stop Learning' বইটিতে সংক্ষেপে বর্ণিত আছে তেমনি কিছু আইডিয়া যেগুলো বর্তমান প্রজন্মের পাঠকদের কল্পনা আর সৃজনীশক্তির বিকাশের পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ ও উন্নয়নে সহায়ত করবে!

“নেভার স্টপ লার্নিং” বই এর ভূমিকা:
শেখার কোনো নির্দিষ্ট সময়, স্থান কিংবা সীমা-পরিসীমা নেই। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানছি ও শিখছি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবন ও কর্মমুখী শিক্ষাও সমভাবে প্রয়োজনীয়।
আর তাই, সমাজে ও কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে দৃঢ় করতে আমাদেরকে বেশিকিছু কৌশল রপ্ত করতে হবে। এ কৌশল বা আইডিয়াগুলোই আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ বইটিতে এমনই কিছু ছোট্ট ছোট্ট আইডিয়া, কৌশল, হ্যাক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে যাতে করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা লেখাপড়াকে প্রাধান্য দেয়ার পাশাপাশি নিজেদেরকে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, কুশলী এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটাকেও প্রাধান্য দেয় এবং প্রিয় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা পালন করতে পারে।

“নেভার স্টপ লার্নিং” বই এর সূচি:
* ০১ আমাদের শিক্ষাব্যবস্থা ও কিছু স্বপ্নের কথা-১১
* ০২ দৃষ্টিভঙ্গী বদলালেই বদলে যাবে জীবন-১৪
* ০৩ চীনা বাঁশের গল্প -১৭
* ০৪ মাদিবা থেকে আমাদের অনুপ্রেরণা।- ২০
* ০৫ আমার ভর্তি যুদ্ধের গল্প।- ২৩
* ০৬ এবার মানসিক অশান্তিকে জানাও বিদায়- ২৬
* ০৭ একটি ভিডিও বাঁচাতে পারে লক্ষ প্ৰাণ।-২৯
* ০৮ দোষটা কি আসলে তেলাপোকার?- ৩২
* ০৯ গোলাপি হাতি থেকে রক্ষা পাওয়ার রহস্য- ৩৫
* ১০ পৃথিবীর সবথেকে ভালো আইডিয়াগুলো কোথায় পাওয়া যায়?-৩৮
* ১১ সুন্দর মানসিকতা গড়ে তোলার ৬টি উপায়।-৪০
* ১২ সিজিপিএ আসলে কতটা প্রয়োজন?- ৪৩
* ১৩ মন ভালো করার টোটকা -৪৬
* ১৪ একজন বৃক্ষমানবের গল্প। -৪৯
* ১৫ সময় বাঁচানোর শতভাগ কার্যকর কৌশল।-৫২
* ১৬ ফেসবুক সদ্ব্যবহারের ৩টি কার্যকরী আইডিয়া- ৫৫
* ১৭ ছাত্রজীবনে অর্থ উপার্জনের ১০টি উপায়।- ৫৮
* ১৮ ডিজিটাল ওরিয়েন্টেশন ও একটি স্বপ্নের কথকতা -৬২
* ১৯ শিক্ষাজীবনে যে ১০টি কাজ না করলেই নয়-৬৫
* ২০ প্রতিনিয়ত করে চলেছি যে ৪টি ভুল!- ৬৯
* ২১ বিনোদনের ফাঁকে ফোকাস করো নিজের উন্নতি- ৭২
* ২২ ভোকাবুলারি জয়ের ৫টি কৌশল- ৭৫
* ২৩ অপরিচিতের সাথে কিভাবে ফোনে কথা বলবে-৭৭
*২৪ সালাম দেয়া এবং ভালা গুণের প্রশংসা করা।-৮০
* ২৫ “তোকে দিয়ে কিছু হবে না” থেকে আত্মরক্ষার কৌশল -৮৩
* ২৬ একটি কমন অভ্যাস -৮৬
* ২৭ পরিশ্রমকে হ্যা বললা। -৮৯
* ২৮ প্ৰতিযোগিতায় যে গুণ গুলো থাকা প্রয়োজন। -৯১
* ২৯ আইডিয়াকে কাজে লাগাও, সাফল্যের পথে পা বাড়াও -৯৪
* ৩০ মার্শমেলো টেষ্ট ও দুরদর্শীতা -৯৬
* ৩১ নিজেকে জানো। -৯৮
* ৩২ কিন্তু সিজিপিএ? -১০০
* ৩৩ নিয়ন্ত্রণে রাখো নিজের সুখ -১০১
* ৩৪ হয়ে ওঠো পাওয়ার পয়েন্টের জাদুকর -১০৪
* ৩৫ টলারেন্স নিয়ে আমার অভিজ্ঞতা। -১০৭
* ৩৬ চ্যাটিং করা থেকে যদি দারুণ কিছু হয়, চ্যাটিং করা ভালো! -১০৮
* ৩৭ রাজার অসুখ আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন। -১১১
* ৩৮ আমার প্রথম পাবলিক পরীক্ষা আর ডোপামিন ইফেক্টের গল্প -১১৩
* ৩৯ বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তোলে এক্সট্রা কারিকুলার কার্যক্রম দিয়ে -১১৬
* ৪০ Sunk Cost-কে ‘না’ বলো, সাফল্যের পথে এগিয়ে চলো!- ১১৯
* ৪১ ইন্টারভিউয়ের কথকতা -১২১
* ৪২ এখনই লিখে ফেললা তোমার সিভি! -১২৪
* ৪৩ ফেসবুকের সঠিক ব্যবহার করে হয়ে ওঠো আদর্শ নাগরিক। -১২৭
* ৪৪ সময় নষ্টের মূলে যে ৮টি কারণ -১৩০
* ৪৫ সময় ব্যবস্থাপনার ৫টি কার্যকর কৌশল। -১৩৪
* ৪৬ সমালোচনা -১৩৭
* ৪৭ নিজেকে জানা, Elevator Pitch এবং আমাদের অবস্থান। -১৩৯

ফেসবুকে পেইড মার্কেটিং করে সেল পাচ্ছেন না? অথবা ফ্রিতে ফেসবুক থেকে ইনকামের চেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না? 🤕 আসলে সঠিক জ্...
19/05/2023

ফেসবুকে পেইড মার্কেটিং করে সেল পাচ্ছেন না? অথবা ফ্রিতে ফেসবুক থেকে ইনকামের চেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না? 🤕 আসলে সঠিক জ্ঞান এবং নলেজের অভাবে অনেকেই ফেসবুক মার্কেটিং করে আশানরুপ রেজাল্ট পাচ্ছে না।

আর তাই এক্সপার্ট ডিজিটাল মার্কেটার মাসুক সরকার বাতিস্তা, তার ৬ বছরের প্রাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার মার্কেটিং কোর্সটি তৈরি করেছে 🎯 সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করার পর যেকোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেল বৃদ্ধি, সম্পূর্ণ ফ্রি মেথডে ফেইসবুক থেকে ইনকাম, মেসেঞ্জার চ্যাটবটের মাধ্যমে সাপোর্ট সিস্টেম Automate করা ছাড়াও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে জব কিংবা এজেন্সি পরিচালনা করার মাধ্যমে নিজের কিংবা ক্লাইন্টের যেকোনো বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, ইনশাআল্লাহ্‌।

👉 কোর্সের লিঙ্ক চেক করুন, আরও বিস্তারিত জানার জন্যঃ https://www.msbacademy.com/course/facebook-and-messenger-marketing/ref/1934/




যেকোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেল বৃদ্ধি, সম্পূর্ণ ফ্রি মেথডে ফেইসবুক থেকে ইনকাম, মেসেঞ্জার চ্যাটবটের মাধ্যমে স....

ইথিকাল হ্যাকার হওয়ার ইচ্ছা আমাদের সবারই কম বেশি থাকে, আর সাইবার সিকুরিটি এক্সপার্টদের ভবিষ্যৎ ক্যারিয়ারও উজ্জ্বল। কিন্তু...
18/05/2023

ইথিকাল হ্যাকার হওয়ার ইচ্ছা আমাদের সবারই কম বেশি থাকে, আর সাইবার সিকুরিটি এক্সপার্টদের ভবিষ্যৎ ক্যারিয়ারও উজ্জ্বল। কিন্তু অনলাইনে হ্যাকিং শিখার যেসব রিসোর্স আছে তার ম্যাক্সিমামই ভুয়া এবং কাজ করে না। আর তাই CEH10 সিলেবাসের আঙ্গিকে আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফাইড ইথিকাল হ্যাকিং কোর্স নিয়ে আসলো MSB Academy!! এই কোর্স ভালোভাবে কমপ্লিট করলে আপনি হতে পারবেন একজন ইথিকাল হ্যাকার এবং সাইবার সিকুরিটি এক্সপার্ট।

কোর্সের আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, কোর্সে যতসব টুলস এবং সফটওয়্যার ব্যাবহার করা হবে সেইসব কোর্সের সাথেই দিয়ে দেয়া হবে। এছাড়াও থাকবে একটি Private Facebook Group! যেখানে প্রতিনিয়ত বিভিন্ন হ্যাকিং রিসোর্স শেয়ার করা হবে। তাই কোর্সে আজই জয়েন করে লাইফ-টাইমের অ্যাক্সেস লুফে নিন।

পোস্টটি শেয়ার করে আপনার বন্ধু এবং পরিচিতদের জানিয়ে দিন।

কোর্সটি করতে এবং বিস্তারিত জানতে আগ্রহি হলে ইনবক্স /inbox করতে পারেন।

ধন্যবাদ।

Address

Lohagara
Chittagong
4396

Alerts

Be the first to know and let us send you an email when JhalMishty.com - ঝালমিষ্টি ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share