21/06/2026
আমার পেইজে অনেক প্রবাসী ফলোয়ার আছে। আপনাদের কাছে একটা ব্যাপার জানতে চাই, আপনারা আপনাদের ভিন্নদেশী প্রতিবেশীকে খাবার দিলে বা ভিন্নদেশী ফ্রেন্ড বা কলিগকে খাবার খাওয়ালে তাদেরকে কি আমাদের দেশী খাবার দেন, না তারা যে টাইপ খাবার খায় সেরকম করে রান্না করে খাওয়ান?
আমি তাদেরকে আমাদের দেশীয় খাবার দিতে পছন্দ করি। সত্যি বলতে তারা বেশ পছন্দ করে। যেমন দুই দিন আগে তাদেরকে আমার পালা হাঁস রান্না করে দেয়ার সময় আমাদের একদম দেশীয় খিচুড়ি, বেগুন ভাজা দিলাম। হাঁস ছিলো বেশি করে মসলা দিয়া কষিয়ে রান্না করা। গতকাল তারা জানালো, এরকম হাঁস তারা কোনদিন খায়নি। এত সফট যে তারা বেশ আরাম করে খেলো। এর আগে তারা যতবার হাঁস খায়ছে ততবার শক্ত হাঁস খায়ছে, যা খেতে পারতো না।
আমি চায়নিজ শপে প্রায় দেখি আস্ত হাঁস পুড়ে ঝুলায় রাখছে। কোন মসলা দেয় বলেও মনে হয়।
এর আগেও আমার এক কাজিনের সাথে তার এক চায়নিজ কলিগ আসছিলো। সেদিনও আমার বাসায় অন্যান্য রান্নার সাথে শুঁটকি (ভাই নিজেই বলে রাখছিলেন রান্নার করার জন্য), হাঁস ভুনা ছিলো। ঐ চায়নিজ কলিগ আমার সব খাবারই প্রথমে অল্প অল্প টেস্ট করে। এরপর তার সবচেয়ে পছন্দ হয় শুটকি, কচু শাক আর হাঁস ভুনা। সেদিনও ঐ মহিলা বলে, এরকম শুঁটকি, হাঁস রান্না সে লাইফে খায়নি।
এই যে আমাদের দেশী খাবার যখন ভিন্ন দেশীরা খেয়ে প্রশংসা করে তখন বেশ ভালো লাগে।
এখন হয়তো বলবেন, আমি এত কাহিনি কেন লিখলা? নিজের প্রশংসা করতে? আসলে তা নয়। লিখলাম, একজনের একটা ব্লগ দেখে। কানাডায় থাকা এক আপু যিনি বড় হয়ছেন কানাডায় কিন্তু বাংলাদেশী খাবার কালচার বেশ ভালোই জানেন। উনি উনার কিচেনে আমাদের সেই নানী দাদীর স্টাইলে পাটাপুতায় মসলা বেটে বিদেশীদের বাংলাদেশী খাবার রান্না শেখান। আমার এত সুন্দর লাগছে উনার এই আইডিয়া। উনি রান্না করতে করতে বিভিন্ন মসলার নাম-ব্যবহার শেখান সেই বিদেশীদের। এরপর উনাদের সাথে একসাথে খাওয়াদাওয়া করেন। উনার কিচেনে একদম বাংলাদেশের মতই সবজি, ডাল-ভর্তা, কষানো মাংস থাকে। মুড়ি মাখাও শিখায়ছেন সেই বিদেশীদের। আমি সাধারণত সহজে কারো ভিডিও এত ধৈর্য্য ধরে পুরোটা দেখি না। বা কিছু দিন দেখলেও এরপর আর দেখার ধৈর্য্য হয় না। কিন্তু এই আপুটার বেশ অনেক ভিডিও আমি নিজেই খুঁজে খুঁজে দেখলাম।