27/10/2024
📌ঘরে বেকিং আইটেম শেষ হয়ে গেলে কি করবেন?দারুন সমাধান!!!
বেকিং করতে অনেক কিছু প্রয়োজন হয়। যেমন,ময়দা,চিনি,তেল, এসেন্স,বাটার আইসিং সুগার আরো কত কি। কিন্তু সব সময় বাসায় প্রয়োজনীয় সব উপকরন থাকে না। প্রায়ই দেখা যায় তেল শেষ। নতুবা ভ্যনিলা এসেন্স নেই। সব সময় দোকানে দৌড়ান সম্ভব হয় না।
তাই বলে কি কেক বানানো যাবে না। অবশ্যই যাবে। কিছু কিছু উপকরণ এর পরিবর্তে আপনি ঘরে থাকা অন্যকিছু উপকরন ব্যবহার করতে পারবেন।
কোন উপকরণ এর পরিবর্তে কোনটি ব্যবহার করতে পারবেন, তা নিচে দেওয়া হল-
১.বাটার মিল্ক না থাকলে ঘরেই বানিয়ে নিন।
বাটার মিল্ক মানে হচ্ছে মাখন তোলা দুধ। যা রেড ভেলভেট কেক তৈরিতে ব্যবহার হয়।যদি বাটার মিল্ক শেষ হয়ে যায়, তবে ঘরেই বানিয়ে নিতে পারবেন।
বাটার মিল্ক ঘরে বানানর রেসিপি হচ্ছে-
১ কাপ কুসুম গরম দুধে ১ চামচ ভিনেগার বা লেবুর রস দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন।।কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন বাটার মিল্ক রেডি!
এখানে দুধ না থাকলে গুড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়ে ভিনেগার দিলেও হবে।
২। তেলের বদলে টক দই
ঘরে পর্যাপ্ত তেল না থাকলে তার বদলে সম পরিমান টক দই দিন। টক দই সহজেই তেলের বিকল্প হিসেবে কাজ করবে।
৩। এসেন্স এর বদলে কমলালেবু বা লেবুর রস দিন
ডিমের গন্ধ দূর করার জন্য এসেন্স ব্যবহার করা হয়। কিন্তু বাসায় যদি এসেন্স না থাকে বা শেষ হয়ে যায়, তবে? এক্ষেত্রেও আছে ঘরোয়া সমাধান। এসেন্স এর বদলে কমলার রস বা লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর খোসা ছড়িয়ে দিলেও সুন্দর ঘ্রান পাওয়া যাবে। এছাড়া এসেন্স শেষ হয়ে গেলে বাসায় ” কাস্টার্ড পাউডার’ থাকলে দিয়ে দিন ১ চামচ কাস্টার্ড পাউডার।
৪। বেকিং পাউডারের বদলে ইস্ট
ধরুন বেকিং পাউডার শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঘরে ইস্ট আছে। সেক্ষেত্রে ১/২ চামচ বেকিং পাউডার এর পরিবর্তে ১ চামচ ইস্ট দিন।
৫। চিনির পরিবর্তে মধু
অনেকেই সুসবাস্থের কথা চিন্তা করে চিনি খাওয়া কমিয়ে দিয়েছে। তাই বলে কি কেক খাওয়াও বন্ধ থাকবে? কারন কেক এ প্রচুর পরিমান চিনি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে চিনির বদলে মধু ব্যবহার করা যাবে। পরিমানটি হবে, ১ কাপ চিনির পরিবর্তে ৩/৪ কাপ মধু ব্যবহার করতে হবে।
এছাড়া গুড় ও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদ পরিবর্তন হয়ে যাবে।
৬। আনসল্টেড বাটারের পরিবর্তে তেলঃ
বেকিং এর জন্য প্রয়োজন হয় আন আনসল্টেড বাটার। তবে বাসায় বা পাশের দোকানে সব সময় আনসল্টেড বাটার থাকে না। সেক্ষেত্রে, ১ কাপ আনসল্টেড বাটার এর পরিবর্তে ব্যবহার করুন ১ কাপ এর একটু কম তেল।
৭. আইসিং সুগার এর বদলে গুড়ো চিনি ও কর্ন ফ্লাওয়ার
কেক এর ক্রিম তৈরির জন্য প্রয়োজন হয় আইসিং সুগার। আইসিং সুগার টি যদি কেনা না থাকে তবে ঘরে থাকা উপাদান দিয়েই বানিয়ে ফেলতে পারেন আইসিং সুগার।
এজন্য লাগবে কর্ন ফ্লাওয়ার ও গুড়ো চিনি।
আইসিং সুগার বানানর নিয়ম- ১কাপ চিনি ব্লেন্ডারে গুড়ো করুন। এরপর এতে ১ চামচ কর্ন ফ্লাওয়ার/ময়দা দিন। ভালো করে ব্লেন্ড করুন। আইসিং সুগার রেডি!
৮। ব্রেড ইম্প্রুভার এর পরিবর্তে নিন ডিম
ব্রেড ইম্প্রুভার না থাকলে আধা চামচ ব্রেড ইম্প্রুভার এর পরিবর্তে নিন ১ টি ডিম।
৯। ক্রিম চিজের পরিবর্তে দই
রেড ভেলভেট কেকের উপর ক্রিম চিজের ফ্রস্টিং এক কথায় অসাধারন। সব সময় ক্রিম চিজ হাতের কাছে পাওয়া যায় না। ১ কাপ ক্রিম চিজের বদলে ব্যবহার করতে পারেন ১ কাপ দই। তবে খেয়াল রাখতে হবে দই এ যেন অতিরিক্ত পানি না থাকে।
১০। ওভেন এর বদলে বালি
ওভেন কেনার টাকা নেই। অথবা হঠাৎ করে শখের ওভেন টি নষ্ট হয়ে গেল। কিংবা সব রেডি এসময় কারেন্ট চলে গেল। এখন কি করা? সমস্যা নেই। চুলাতেও কিন্তু পারফেক্ট কেক বানানো যায়। একটা বড় পাত্রে স্টযান্ড বসিয়ে কিছু বালি দিয়ে দিন।৫ মিনিট হাই হিটে চুলার উপর পাত্র রাখুন। এরপর কেক এর বাটিটি বসিয়ে দিন। ২০ -৩০ মিনিট অপেক্ষা করুন। চুলার আচ মিডিয়াম আচে রাখুন।দেখবেন পারফেক্ট কেক রেডি।
ধন্যবাদ🖤🖤