29/07/2025
ঘটনাটা প্রথমে খুব সাধারণ মনে হয়েছিল।
আমরা থাকি পাঁচতলায়, ছাদের নিচের ফ্ল্যাট। ছাদে ওঠার দরজাটা সবসময় তালা দেওয়া থাকে, কিন্তু কিছুদিন ধরে রাত ২টার পর— ঠিক ২টার পর— ছাদে কিছু ঘটে।
প্রথমে মনে হয়েছিল বিড়াল, বা বাতাসে কোনো কিছুর শব্দ।
কিন্তু না।
সেই শব্দগুলো মানুষজনের হাঁটার মতো— ধীরে ধীরে, ভারী পায়ের আওয়াজ।
এক মিনিট হাঁটার শব্দ… তারপর হঠাৎ থেমে গিয়ে শুরু হয় লাফানোর আওয়াজ, যেন কেউ মাটি থেকে ঝাঁপিয়ে আবার নেমে আসছে। তারপর পাথর ঘষার মতো টানা একটা শব্দ, রীতিমতো অসহ্য লাগে।
এই প্রতিদিন, একই সময়ে, একদম নিখুঁত নিয়মে চলে শব্দগুলো।
যেন কেউ ঘড়ি ধরে ছাদে "কাজ" করছে।
গত রাতে আমার ছোট ভাই বলল, সে আর সহ্য করতে পারছে না। সে ছাদে যাবে।
গেলো।
দরজা খুলে গেলো।
আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন।
সকালবেলা দরজা খুলতেই দেখি ও বাইরে দাঁড়িয়ে, চোখ রক্তবর্ণ। ওর শরীর জ্বলছে, ১০৫ ডিগ্রি জ্বর। বলছে,
"আমি দরজায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। বেল বাজিয়েছি, দরজা নক করেছি… কেউ শোনেনি। তোমরা কেউ না।"
আর সবচেয়ে ভয়াবহ কথা…
ও বলল,
"ছাদে কেউ নেই ছিল ঠিক… কিন্তু আমি একা ছিলাম না।"
আমরা কেউ ওকে দরজা বন্ধ করিনি।
কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
এখন ঘরের ভেতরে আমরা আছি, কিন্তু জানি না—
আমরাই কি শুধু এখানে আছি?
নাকি... ছাদের সেই কিছু সাথেই নেমে এসেছে...?