04/02/2026
টাকা জমিয়ে বাচ্চাকে 'মানুষ' করার দিন শেষ।
আগে বাবা-মায়ের টার্গেট ছিল একটাই, টাকা জমাও, বাচ্চাকে শহরের সবচেয়ে দামি স্কুলে ভর্তি করাও, নামী টিউটর রাখো।
একদিক থেকে কথাটা ঠিকই ছিল। ভালো শিক্ষা, ভালো স্কুল, ভালো ভার্সিটি - সবই তখন ছিল বড়লোকদের হাতে মুঠোয়।
এখন এই ধারণাটা অনেকটাই বদলে গেছে।
আজকের দিনে বাচ্চার জন্য লাখ টাকা জমানোর চেয়ে বেশি জরুরি হলো, তাকে ইন্টারনেট আর AI ব্যবহার করা শেখানো। কারণ হার্ভার্ড বা এমআইটির সিলেবাস এখন ইন্টারনেটে ফ্রি।
যে শিখতে চায়, তার জন্য স্কুল বা বাপের টাকা কোনো ফ্যাক্টর না।
খেলাটা এখন দুই দিকেই বদলে গেছে:
------------------
১. কঠিন এবং সহজ - দুটোই একসাথে
একদিকে লাইফ কঠিন হচ্ছে। গ্লোবাল কম্পিটিশন এখন ব্রুটাল। আপনার বাচ্চা শুধু পাশের বাসার ছেলের সাথে না, আমেরিকার বা জাপানের ছেলের সাথে কম্পিট করছে।
অন্যদিকে, লাইফ সহজও হচ্ছে। আপনার হাতে এখন "সুপারপাওয়ার" আছে। আগে যা শিখতে ৬ মাস লাগত, স্মার্টলি AI ব্যবহার করলে সেটা ৬ দিনে শেখা সম্ভব।
------------------
২. প্রিভিলেজের দেয়াল ভাঙছে
আগে জ্ঞান ছিল ধনীদের সিন্দুকে। টাকা না থাকলে ভালো শিক্ষা পাওয়া যেত না।
এখন প্রিভিলেজড আর নন-প্রিভিলেজড-এর পার্থক্য কমে আসছে। গ্রামের টিনের ঘরে বসে থাকা ছেলেটাও ইন্টারনেটের মাধ্যমে সেই একই নলেজ পাচ্ছে, যা গুলশানের এসি রুমে বসে থাকা ছেলেটা পাচ্ছে।
এখনও "বাপের টাকা" ম্যাটার করে, তবে এখন সেই জিতবে যার "ক্ষুধা" বেশি।
------------------
৩. লিনিয়ার বনাম কম্পাউন্ডিং
আগে বড়লোক হতে ৪০ বছর লাগত। চাকরি করো, পেনশনের টাকা জমাও (Linear Growth)। এখন আর সেই দিন নেই।
এখন ওয়েলথ তৈরি করা অনেক সহজ এবং দ্রুত।
ইন্টারনেট আর স্কেলেবিলিটির কারণে এখন ৫ বছরেই যা করা সম্ভব, আগে তা করতে এক জীবন লেগে যেত। এটা এখন Compounding-এর যুগ।
------------------
বাচ্চাকে শুধু জিপিএ-৫ এর মেশিন বানাবেন না।
- তাকে শেখান কীভাবে শিখতে হয় (Learn how to learn)।
- তাকে শেখান কীভাবে ইনফরমেশন খুঁজে বের করতে হয়।
ভবিষ্যতে তারাই রাজত্ব করবে, যারা টেকনোলজিকে কনজিউম না করে, বরং যারা টেকনোলজিকে ঠিকমত ব্যবহার করতে শিখবে।
বাস্তববাদী হোন।
দিস্কাও!
Copied