14/12/2025
জাজ করবেন নিজেদের কে, মায়েদের কে না 🙏
-গর্ভাকালীন সময় কঠিন, (নিজের মধ্যে রেখেই আরেকটা জীবনকে জন্ম দেয়া,,ইটস নট ইজি)
-সন্তান জন্ম দেওয়া কষ্টদায়ক( নিজের জীবন বাজী রেখে, নরমাল ডেলিভারি হোক আর সিজার ডেলিভারিই হোক)
-দুধ পান করানো কষ্টদায়ক (সদ্য জন্ম নেয়া বাচ্চা রাতে ঘন্টায় ঘন্টায় জাগে এবং খায়, একজন মানুষ এর সবথেকে বেশি ঘুমের প্রয়োজন যখন, সেই ঘুম ত্যাগ করেই মায়েরা দুধ পান করান তখন)
-নিজের বাচ্চাকে ননস্টপ কাঁদতে দেখা ও কষ্টের (সদ্য জন্ম নেয়া বাচ্চারা সারা রাত বিনা করানে কান্না করে, সেটাও শুধু একজন মা ই ফেইস করে, বাকি সব তখন ঘুমের রাজ্যে)
-পর্যাপ্ত ঘুম না পাওয়া কষ্টের (রাতে হোক বা দিনে মায়েদের জন্য এক নাগারে ৩ ঘন্টাও ঘুমানোও তখন বিলাসিতা)
-সবাইকে আগলে রেখে, সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে নিজের কথা আর শেষমেশ ভাবা হয়না। (সবকিছু সামলে একটা হাসিখুশি বাচ্চা সবার সামনে প্রেজেন্ট করে নিজের জন্য নেই কোনো সময় বা যত্ন,, যত্নের অভাবে নিজের শরীর, মুখ এবং চুল হয়ে যায় ময়লা, বিশ্রী এবং অসুন্দর)
-নিজের জন্য সময় না পাওয়া (নিজের মতো করে খাওয়া, গোসল করা, ঘুমানো, ঘুরাফেরা, টিভি দেখা কোনোকিছুই হয়ে উঠে না আর আগের মতো)
একজন মা এর সবসময় সহানুভূতির প্রয়োজন, এপ্রোশিয়েট এর প্রয়োজন, ইন্সপায়ার এর প্রয়োজন,, সমালোচনা কোনোভাবেই নয়, নেভার এভার।
যে মা একটা ছোট্ট জান কে অপরিসীম ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে, তারও ভালোবাসার দরকার আছে, যত্নের দরকার আছে, মায়ার দরকার আছে,, তাকে তার প্রাপ্য টা দিন,, সমালোচনা নয়।
মাতৃত্ব অবশ্যই সুন্দর, কিন্তু তা অনেক কঠিন, মানতেই হবে। এই কঠিন পথ চলতে মায়েদের পাশে থেকে কিছু টা হলেও সহজ করতে পারেন একমাত্র পরিবার পরিজনে রাই,, মাকে ভালোবাসা দিন,, বাচ্চা সেটার ফল পাবে। বাচ্চা সুন্দর ভাবে বেড়ে উঠবে,, "মনে রাখবেন হাসিখুশি বাচ্চা তখনই দেখবেন যখন একজন মা কে হাসিখুশি রাখবেন"
তানজিদা শিফা ✍️
#গাওওন