05/04/2026
আমার সবচেয়ে প্রিয় এবাদত হইলো দু'আ। আমি চাই আল্লাহ আমাকে অনেক অনেক দু'আ করার তৌফিক দিন।
আয়োজন করে তো বটেই। কখনো তাহাজ্জুদের লম্বা নামাজের পর, কখনো বেশি করে দুরুদ, বেশি করে ইস্তেগফার পড়ে পড়ে। আসমাউল হুসনার অনুসারে।
কিন্তু আমি প্রেফার করি আল্লাহর সাথে অলটাইম লেগে থাকা। চব্বিশ ঘন্টা কথা বলাটাকে।
কেমন?
কোনোকিছু হারায় গেছে, আল্লাহকে বলেন, এরপর নিজেও খোঁজ শুরু করেন। কোনো মুসিবত আসছে, কারো সাথে পরামর্শ করলে ভাল্লাগতো, সামনে একটা মানুষ থাকলে বলতে পারতেন, মানুষ নাই। আল্লাহ আছেন, সবসময় আছেন, আল্লাহকে বলেন। জুতা ছিড়ে গেছে, আল্লাহকে বলেন। একটা নতুন কিছু কেনা লাগবে, প্রথমে আল্লাহকে বলেন। আল্লাহর সাথে কথা বলার প্র্যাক্টিস শুরু করেন। সিদ্ধান্ত নিতে দোটানা লাগতেছে, আল্লাহর সাথে পরামর্শ করেন। আল্লাহকে তো বললেন সমস্যা, আল্লাহ যে আপনারে উত্তর দিবে বুঝবেন কেমনে? খুঁজবেন কোথায়? কুরআনে।
আর যখন নিজের প্রশ্নমাফিক উত্তর পেয়ে যাবেন এক বসাতেই, তখন বুঝবেন আল্লাহর সাথে পরামর্শ করায় কী যে এক অদ্ভুত মজা!
ক্যালিগ্রাফি:-"আয়াতুল কুরসী"