05/10/2026
Happy Teacher's Day
"একজন ভালো শিক্ষক আশার সঞ্চার করেন, কল্পনার অনুপ্রেরণা জাগান এবং শেখার প্রতি ভালোবাসা তৈরি করেন" আমান্ডা গোরম্যান।
প্রতিটা মানুষের উচিত শিক্ষকদের সম্মান করা। কিন্তু বর্তমানে কিছু অভিভাবক বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে শিক্ষকদের হয়রানি করে যা মোটেও উচিত নয়। তারা নিজেদের অনৈতিক সুবিধা না পেলে শিক্ষকদের নামে বদনাম করা শুরু করে। এতে শিক্ষকদের মাঝেও বিভ্রান্তির সৃষ্টি হয়।
যে শিক্ষক একজন বাচ্চার উজ্জ্বল ভবিষ্যত নিয়ে চিন্তা করেন তাকে সামনের সুন্দর ভবিষ্যত দেখতে সাহায্য করেন তাদেরকে নানারকম মন্তব্যের শিকার হতে হয়। এত কথা বললাম, কারণ আজকে ইন্টারন্যাশনাল টিচার্স ডে সবাই খুব সুন্দর ভাবে পালন করলো কিন্তু মাঝে মাঝে আমরা শিক্ষকদের সম্মান করতেই ভুলে যাই। আমাদের সময় শিক্ষকদের প্রতি যেমন শ্রদ্ধা ভক্তি ছিল এখন তা অনেকটাই কমে গেছে। তারপরও আশা করি সবকিছুর ইতি খুব সুন্দরভাবেই ঘটবে ইনশাআল্লাহ।
সকল শিক্ষক-শিক্ষিকাদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা 🙏🙏💜💜