CakeArt by Aman

CakeArt by Aman Lesson is better than Loss _ Mahfuja Aman
(3)

ছেলের জন্য কেকটা বানানো, আজ ওর জন্মদিন ছিলো। কেকের প্রত্যােকটা ডিটেইল হাতেই বানানো কোন টপার কিনে আনা হয় নি এমনকি গোল্ডেন...
28/09/2026

ছেলের জন্য কেকটা বানানো, আজ ওর জন্মদিন ছিলো।

কেকের প্রত্যােকটা ডিটেইল হাতেই বানানো কোন টপার কিনে আনা হয় নি এমনকি গোল্ডেন বলগুলোও হাতেই বানিয়েছি।

ইদানিং কেকের কাজ করা বন্ধ করে দিয়েছি বললেই চলে,,
হয়তো সামনেও কাজ করা বন্ধ থাকবে...
কি বলবো বলেন সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন তারা কেকের দাম শুনে হয়তো স্ট্রোক করেন,,, এতে আমার কিন্তু লস হয় না বরং চড়া দামে কিনে এনে সস্তায় খেটেখুটে সেল দেয়ার চেয়ে কাজ বন্ধ করে দেয়াটাই উত্তম মনে করি।
আপনারা জানেন সব পণ্যের দাম দফায় দফায় বেড়েছে তাহলে কেকের দাম বাড়বে না কেনো ব্যাখ্যা আছে?

কেকের ডেকোরেশন ও টেস্ট দুইটাই বাজেটের চেয়ে বেশি দেয়া হয় কিন্তু যারা খেয়েছে তারা কখনোই দাম নিয়ে ভাবে না, পুরাতন ক্লায়েন্টদের ক্ষেত্রে কাস্টমাইজ কেকের দাম নিয়ে সময় নষ্ট করতে হয় তাদেরকে বুঝাতে গিয়ে,, প্রত্যেকটা ডিটেইল ধরে,, কেকের দাম নিয়ে তাদের সমস্যা নেই কারণ তারা টেস্ট জানে এই ক্ষেত্রে নতুন ক্লায়েন্টদেরকে কোন বিষয়ে বুঝানো যায় না, না বেসিক কেকের বিষয়ে না কাস্টমাইজ কেকের বিষয়ে। আমি জানি তারা কেক নিবে না তবুও সফটলি ও কাইন্ডলি তাদের হেন্ডেল করতে হয় ইনবক্সে।

কেকের প্রাইজ নিয়ে ধারনা নেই তাদের জন্য, জানাচ্ছি,, বেসিক ভেনিলা ৮০০ বেসিক চকলেট ১০০০ টাকা প্রতি পাউন্ড,, কেকের ফ্লেভার অনুযায়ে প্রাইজ আর কাস্টমাইজ কেকের দাম তার ডিটেইলের উপরে নির্ভর করে।

আগামী বছর কেকের দাম বাড়বে যদি একটা কেকও সেল করি তবে সেটা বাজার দরে যেভাবে কিনে এনে বানাতে হয় সেই ভাবেই দামটা নির্ধারণ করেই সেল করবো অন্যথায় কাজ করবো না।

কেকের এই বেজটা আমি যেভাবে বানিয়েছি,,  ভেনিলা স্পঞ্জ কেক বেজ রেসিপি:ডিম : ২ টা মাঝারি আকৃতিরময়দা: ১/২ কাপ চিনি: গুড়া চিনি...
26/09/2026

কেকের এই বেজটা আমি যেভাবে বানিয়েছি,,

ভেনিলা স্পঞ্জ কেক বেজ রেসিপি:
ডিম : ২ টা মাঝারি আকৃতির
ময়দা: ১/২ কাপ
চিনি: গুড়া চিনি ১/২ কাপ
বেকিং পাউডার: ১/২ চা চামচ
বেকিং সোডা: ১ চিমটি বেশি দিলে ১/৪ চা চামচ
লবণ : ১ চিমটি
গুড়া দুধ : ১ টেবিল চামচ
ভেনিলা এসেঞ্জ : ১/২ চা চামচ (ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে পরিমাণ)
তেল: ২ টেবিল চামচ


গ্রামের মাপে কেউ রেসিপি চাইবেন না আমি বাসায় যারা বানাবে তাদের জন্য রেসিপি দিয়েছি প্রফেশনালদের জন্য না কারণ প্রফেশনালরা আমার রেসিপির আশায় নেই বরং তারা আইডল। কথাটা বলার উদ্দশ্যে রেসেপি শেয়ার করলে অনেকে গ্রামের মাপ চান। অনেকে ঘরে বানিয়ে খাবে বলে রেসিপি চেয়ে থাকেন তাদের জন্য শেয়ার করা। মিজারম্যান্ট কাপ বাজারে কিনতে পাওয়া যায় যদিও জানেন তবুও বলে দিলাম।

প্রস্তুত প্রণালি :

ডিমের সাদা অংশ গুড়া চিনি দিয়ে ফোম তৈরি করে কুসুম ও তেল সাথে ভেনিলা এসেঞ্জ এড করে আরও একটু মিক্স করে নিন এরপর শুকনো উপকরণগুলো ভালোমত চেলে ডিমের ফোমে অল্প অল্প মিশিয়ে বেটার তৈরি করে নিন। ৬" অথবা ৭" মোল্ডে দিয়ে চুলার মাঝারি থেকে সামান্য কম আচে ২৫-৩০ মিনিট বেক করে নিন ২০ মিনিটের পর একবার চেক করে নিতে পারেন, সবার বুঝার ধরণ এক না বুঝতে সমস্যা হলে চেক করে নিন।অনেকে রেসিপি দেয়ার পরও রেসেপি চাচ্ছেন ভেনিলা স্পঞ্জ কেকের।

ঘরে বানিয়ে খাবেন তাদের জন্য আলাদা কোন রেসেপি আছে কিনা সেটা জানিনা আপনাদের উপাদান ও প্রস্তুত প্রণালি ভিন্ন তাই কেকের স্পঞ্জ এক হয় না।
হয়তো আপনারা যা যা দিয়ে বানান আমিও তাই দিয়েই বানাই একটু এদিক সেদিক। ওকে কথা না বলে সংক্ষেপে
উপকরণ ও পরিমাণ বলছি,,

ভেনিলা স্পঞ্জ কেক বেজ রেসিপি:
ডিম : ২ টা মাঝারি আকৃতির
ময়দা: ১/২ কাপ
চিনি: গুড়া চিনি ১/২ কাপ
বেকিং পাউডার: ১/২ চা চামচ
বেকিং সোডা: ১ চিমটি বেশি দিলে ১/৪ চা চামচ
লবণ : ১ চিমটি
ভেনিলা এসেঞ্জ : ১/২ চা চামচ (ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে পরিমাণ)
তেল: ২ টেবিল চামচ
গুড়া দুধ ঐচ্ছিক

গ্রামের মাপে কেউ রেসিপি চাইবেন না আমি বাসায় যারা বানাবে তাদের জন্য রেসিপি দিয়েছি প্রফেশনালদের জন্য না কারণ প্রফেশনালরা আমার রেসিপির আশায় নেই বরং তারা আইডল। কথাটা বলার উদ্দশ্যে রেসেপি শেয়ার করলে অনেকে গ্রামের মাপ চান। অনেকে ঘরে বানিয়ে খাবে বলে রেসিপি চেয়ে থাকেন তাদের জন্য শেয়ার করা। মিজারম্যান্ট কাপ বাজারে কিনতে পাওয়া যায় যদিও জানেন তবুও বলে দিলাম।

প্রস্তুত প্রণালি :

ডিমের সাদা অংশ গুড়া চিনি দিয়ে ফোম তৈরি করে কুসুম ও তেল সাথে ভেনিলা এসেঞ্জ এড করে আরও একটু মিক্স করে নিন এরপর শুকনো উপকরণগুলো ভালোমত চেলে ডিমের ফোমে অল্প অল্প মিশিয়ে বেটার তৈরি করে নিন। ৬" অথবা ৭" মোল্ডে দিয়ে চুলার মাঝারি থেকে সামান্য কম আচে ২৫-৩০ মিনিট বেক করে নিন ২০ মিনিটের পর একবার চেক করে নিতে পারেন, সবার বুঝাতে পারার ধরণ এক না বুঝতে সমস্যা হলে চেক করে নিন।

Purple
26/09/2026

Purple

সাদা মেঘ
24/09/2026

সাদা মেঘ

রাজকন্যা 💗
23/09/2026

রাজকন্যা 💗

21/09/2026

আলো....

আমার পেজের সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হওয়া রেসিপি ছিলো  এটা,, রেসিপি ডিটেইলস :ময়দা - ৩ কাপ বেকিং পাউডার - ৩ চা চামচ লবণ -...
21/09/2026

আমার পেজের সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি
হওয়া রেসিপি ছিলো এটা,,

রেসিপি ডিটেইলস :

ময়দা - ৩ কাপ
বেকিং পাউডার - ৩ চা চামচ
লবণ - ১/২ চা চামচ
ডিম - ২ টি
চিনি - ১.৫ কাপ/ দেড় কাপ
দুধ - দুইকাপ ( চিনি দুধের সাথে জ্বাল করে গলিয়ে নিয়েছি)
তেল - ১৩০ গ্রাম।
ভেনিলা এসেঞ্জ - ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে পরিমাণ। আপনারা দুই থেকে তিন চামচ দিতে পারেন।

প্রস্তুত প্রণালি - ডিম দুটো পরিষ্কার শুকনো পাত্রে ভেঙে নিয়ে বিটার মেশিন দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, বিটার মেশিন না থাকলে কাটা চামচ অথবা হ্যাড হুইস্ক দিয়ে মিশিয়ে নিলেও হবে তবে সময় বেশি লাগবে।
এরপর ডিমের মিশ্রনে ভেনিলা এসেঞ্জ, তেল, ও কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম দুধ ও চিনির মিশ্রণটি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এর পর সাথে সাথে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে ভালোভাবে চেলে ডিমের মিশ্রনে দিয়ে বিট করে নিতে হবে। ব্যাস মিশ্রণটি রেডি তারপর পছন্দমত পাত্রে ঢেলে, প্রি হিট ওভেনে অথবা চুলায় হাড়িতে দিতে পারেন মাঝারি আচের চেয়ে একটু কম আচে।।
ওভেনের তাপমাত্রা ১৫০-১৬০ ডিগ্রি° থাকবে

সময় ৪০-৪৫ মিনিট।

পরিশেষে, ১/২ কাপ পানিতে ২-৩ টেবিল চামচ চিনি ও এক টুকরো লেবুর রস চিপে জ্বাল করে ওভেন থেকে গরম কেক নামিয়ে কেকের উপর সিরাপ দিয়ে কেকগুলো ঢেকে ঠান্ডা করে নিবেন,, রাতে বানালে সকালে খেলে কেকের টেস্টের প্রেমে পরে যাবেন বার বার বানিয়ে খাবেন।

রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা.....
21/09/2026

রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা.....

মানে আমি বুঝি না পেজের রিচ কোথায় গিয়ে দাঁড়াইছে
20/09/2026

মানে আমি বুঝি না পেজের রিচ কোথায় গিয়ে দাঁড়াইছে

কেনো জানি মনে হয় কেকটা ক্লায়েন্টের ভালো লাগেনি,, আসলে ক্লায়েন্ট যখন ডিজাইন পছন্দ করে দেয় তখন তার বাহিরে গিয়ে চেষ্ঠা করতে...
20/09/2026

কেনো জানি মনে হয় কেকটা ক্লায়েন্টের ভালো লাগেনি,, আসলে ক্লায়েন্ট যখন ডিজাইন পছন্দ করে দেয় তখন তার বাহিরে গিয়ে চেষ্ঠা করতে সংকোজ লাগে,, কেকটাতে গ্লিটার দিলে হয়তো আরও সুন্দর লাগতো,, তবে রেফারেন্সে গ্লিটার ছিলো না।
কেক খেতে ভালো ছিলো তবে বেশি সফ্ট ছিলো এটাই ক্লায়েন্ট আপুর রিভিউ। এরমানে সুগার সিরাপটা বেশি হয়ে গিয়েছিলো যার কারনে টেস্টি হলেও একটু ভেজা ভেজা নরম অনুভব হয়, এটাতো কাম্য না,, যাক পরবর্তী কাজে আমি আরও একটু সতর্ক হবো।

রেফারেন্সের মত সেইম তো কখনো করা পসিবল না, চেষ্ঠা করেছিলাম,, এই কেকটার ডেকোরেশন চার্জটা ব্যাক করেছিলাম আমার মনে হয়েছে এতো সিম্পল কাজে কি ডেকোরেশন চার্জ নিবো, শুধু কালার চার্জটা রাখা হয়েছে।

আপুকে ধন্যবাদ,,, নতুন ক্লায়েন্টদের কাজ করলে এইটুক অভিজ্ঞতা হয় ক্লায়েন্টের পছন্দ অপছন্দ বোঝা যায় যেটা পরবর্তী কাজে সহায়ক হয়।

Address

148/middle Rajashon, Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when CakeArt by Aman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share