29/12/2024
এলইডি লাইট নিয়ে অনেকে আমাকে নানা রকম প্রশ্ন করে থাকে। কিছু প্রশ্ন যুক্তিগত আর কিছু অযৌক্তিক প্রশ্ন। এটা চিন্তা করতে ভালো লাগে যে মানুষ এখন এলইডি লাইট নিয়ে ভাবতে শিখেছে বুঝতে শিখেছে।প্রশ্নগুলো সাধারণত এরকম হয়ে থাকে:
১. একটা এলইডি লাইটে কয়টা চিপস থাকে?
২. একটি লাইটের জন্য lumen বেশি দরকার নাকি lux?
৩. একটা চিপসের lumen কত?
৪. একটা চিপস কত ঘন্টা চলতে পারে?
৫. একটি স্ট্রীট লাইট এ কতগুলো চিপস থাকে?
৬. ১ lumen সমান সমান কত লাক্স অথবা ১ লাক্স সমান কত lumen?
৭. Lumen থেকে lux এ কিভাবে কনভার্ট করতে হবে?
৮. Flax, Lumen, Lux কিভাবে পরিমাপ করা হয়?
৯. স্ট্রিট লাইট, এগুলোতে বৃষ্টিতে কোন প্রকার ক্ষতি হয় কিনা?
১০. বাসা বাড়ি ও অফিসে কোথায় কি লাইট ব্যবহার করলে ভালো হবে?
১১. লাইটের বডির জন্য প্লাস্টিক ভালো নাকি অ্যালুমিনিয়াম?
১২. স্ট্রিট লাইট সূর্যের আলোতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি?
১৩. কোন লাইট চোখের জন্য ক্ষতিকারক নয়?
১৪. একটি বাড়িতে কোন রুমের জন্য কত lumen দরকার?.......
এরকম আরো অনেক প্রশ্ন পেয়ে থাকি। সবাইকে যদি আলাদাভাবে বলতে চাই অনেক সময়ের ব্যাপার। পরিষ্কারভাবে সবকিছু বুঝানো সম্ভব না। তাই আমি ভেবেছি এলইডি লাইট নিয়ে বেসিক থেকে শুরু করে প্রফেশনাল যত আলোচনা আছে সবকিছু আমি এই পেজের মাধ্যমে উল্লেখ করব। এতে করে ক্রেতা বিক্রেতা এবং যারা লাইট নিয়ে কাজ করে তাদের সবার উপকার হবে আশা করি। আপনাদের যদি আর কারো কোন প্রশ্ন থেকে থাকে কমেন্টে উল্লেখ করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। আমি এক একদিন এক একটা বিষয় নিয়ে এই পেজে আলোচনা করব।
সবাইকে ধন্যবাদ।