19/04/2025
কাঁচা আম দিয়ে পুঁটিমাছের ঝাল ঝোল
উপকরণ:
পুঁটি মাছ ২৫০ গ্রাম
পিঁয়াজ কুচি ২ টি
রসুন কুচি ১ চা চামচ
হলুদ গুঁড়ো আধা চা চামচ
মরিচ গুঁড়ো ১ চা চামচ
কাঁচা আম ৫/৬ ফালি
কালোজিরা আধা চা চামচ
আস্ত কাঁচামরিচ ৪/৫ টি
সরিষার তেল পরিমাণ মতো
লবণ স্বাদমতো
প্রণালিঃ
পাত্রে তেল গরম করে কালোজিরা,পিঁয়াজ ও রসুনকুচি দিয়ে ভাজুন।পিঁয়াজ-রসুন নরম হয়ে আসলে হলুদও মরিচগুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি যোগে মসলা ভালো করে কষিয়ে নিন।মসলা তেল ছেড়ে দিলে মাছ ও স্বাদমতো লবণ দিয়ে মসলার সাথে সাবধানে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি যোগে মাঝারি আঁচে রান্না করুন।ঝোল শুকিয়ে কিছুটা কমে আসলে কাঁচা আম ফালি ও আস্ত কাঁচামরিচ যোগ করুন। ঝোল পছন্দের ঘনত্বের হলে নামিয়ে নিন।গরম ভাতের সাথে পরিবেশেন করুন।