ছানাপোনার মাম্মি-Chanapona’s Mummy

ছানাপোনার মাম্মি-Chanapona’s Mummy আসসালামু আলাইকুম। ছানাপোনার মাম্মি-Chanapona’s Mummy ফেসবুক পেইজে আপনাদের স্বাগতম।
(4)

বাচ্চা কি সামান্য কথায় রেগে যায়?জিনিস না পেলেই চিৎকার, জেদ, ফুঁসে ওঠা-আমরা অনেক সময় ওকে ছোট বলে ধরে নিই, বড় হলে ঠিক হয়ে ...
06/12/2025

বাচ্চা কি সামান্য কথায় রেগে যায়?
জিনিস না পেলেই চিৎকার, জেদ, ফুঁসে ওঠা-
আমরা অনেক সময় ওকে ছোট বলে ধরে নিই, বড় হলে ঠিক হয়ে যাবে।
কিন্তু ভিতরে ভিতরে জানি- এভাবে চলতে দিলে তার স্বভাব, মন, ভবিষ্যৎ—সবকিছুতেই দাগ পড়ে।

ইবনুল কাইয়্যিম (রহ.) একটা জায়গায় গভীর কথা বলেছেন-
সন্তানের আচরণ শুধু তার মেজাজ না; তার পেছনে বাবা–মায়ের দোয়া, নফসের লড়াই, ঘরের পরিবেশ- সব মিলেই কাজ করে।
মানে, শুধু বকাঝকা নয়- আল্লাহর কাছে তাকেও সঁপে দিতে হয়।

জেদী বা রাগী সন্তানের জন্য দুটি কুরআনিক দোয়া

১. رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً
উচ্চারণ: রাব্বি হাব্ লি মিন লাদুনকা জুরিয়্যাতান তাইয়্যিবা
অর্থ: হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দিন।
- সূরা আলে ইমরান: ৩৮

২. رَبِّ أَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي
উচ্চারণ: রাব্বি আসলিহ্ লি ফি জুরিয়্যাতি
অর্থ: হে আমার রব, আমার সন্তানের অবস্থা আপনি ঠিক করে দিন।
- সূরা আহকাফ: ১৫

অনেক আলেম এই দুই দোয়াকে জেদী, রাগী, অশান্ত স্বভাবের সন্তানের জন্য হৃদয় নরম করার আমল হিসেবে উল্লেখ করেছেন।

কীভাবে করবেন?

এটা শাস্তি বা কড়া বকা দিয়ে বদলানোর বিষয় না-
এটা হৃদয়ে নরমতা আনার প্রক্রিয়া।
দোয়া আর আচরণ- দুটো একসাথে চলতে হয়।

১) ফজরের পরে

• তিনবার দরুদ পড়ুন
• এরপর দুই দোয়া-
১) রাব্বি হাব্ লি মিন লাদুনকা জুরিয়্যাতান তাইয়্যিবা
২) রাব্বি আসলিহ্ লি ফি জুরিয়্যাতি
• প্রতিটা দোয়া ১১ বার
• প্রতিবার সন্তানের মুখটা মনে আনুন

২) রাতে ও ঘুমিয়ে গেলে

তার মাথায় হাত রেখে ৭ বার পড়ুন -
রাব্বি আসলিহ্ লি ফি জুরিয়্যাতি

তারপর আল্লাহকে নিজের ভাষায় বলুন-
“হে আল্লাহ, আমার সন্তানের রাগ আর জেদ আপনি নরম করে দিন।”

৩) বকা কমান, দোয়া বাড়ান

ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন-
অতিরিক্ত বকা সন্তানের হৃদয় শক্ত করে ফেলে।

তাই চেষ্টা করুন-
• অকারণে রাগ কমানো
• ভালো কাজগুলো চোখে আনা এবং ছোট প্রশংসা
• সামনে দোয়া পড়া, যাতে সন্তান অনুভব করে

৪) ধারাবাহিকতা- ২১ দিন

এক-দুইদিনে পরিবর্তন আসবে না।
২১ দিন নিয়ম করে ফজরের পর + রাতে এই আমল করুন।
অনেক অভিভাবক লক্ষ্য করেন-
• রাগ কমেছে
• প্রতিক্রিয়া নরম হয়েছে
• কথায় সাড়া দেয়
• চোখেমুখে কোমলতা এসেছে

হৃদয় বদলানো আমাদের হাতে নেই।
আমরা শুধু দরজায় কড়া নাড়ি-
পরিবর্তন আল্লাহর পক্ষ থেকেই আসে।

©

সাউথ এশিয়ায় একটা দ্যাশ আছে, যেখানে মা/রা যাবার হাজার-হাজার উপায় বিদ্যমান। 🙂
01/08/2025

সাউথ এশিয়ায় একটা দ্যাশ আছে, যেখানে মা/রা যাবার হাজার-হাজার উপায় বিদ্যমান। 🙂

কিছুদিন যাবৎ একটা স্টুডেন্ট পড়াই, স্টুডেন্ট মাশাআল্লাহ প্রথম ২০ মিনিট এক্কেবারে সেই মনোযোগী থাকে, স্টুডেন্টের ছোট্ট একটা...
31/07/2025

কিছুদিন যাবৎ একটা স্টুডেন্ট পড়াই, স্টুডেন্ট মাশাআল্লাহ প্রথম ২০ মিনিট এক্কেবারে সেই মনোযোগী থাকে, স্টুডেন্টের ছোট্ট একটা ২.৫ বছরের ভাই আছে। এই ভাইটা এক্টু পরপর আসে আর দুষ্টামি করে, কখনো স্টুডেন্টের উপর শুয়ে পড়ে কখনো আমার উপর, এই করতে করতে আমার স্টুডেন্টের কনসেনট্রেশান যায় আসমানে। তারপর সেই ছোট্ট পিচ্চিটাকে সরিয়ে নিয়ে তার খালামনি যেই টিভি ছেড়ে দেয়, ওমনি টিভির শব্দে আমার স্টুডেন্টের কাক্কা (পটি, হাগু যা বলার বলেন) পায়, বাথরুম বরাবর ড্রইং রুমে টিভি, তো স্টুডেন্ট মনের সুখে বসে বসে পটি করে আর টিভি দেখে। এমন করতে করতে আমার মতো টিচারের মূল্যবান দেড়টা ঘন্টা শেষ হয়ে যায়।
ছবিতে আজকের দেড় ঘন্টায় আমার সেই স্টুডেন্টের লেখা।
লেখনীতে আমি সেই স্টুডেন্টের আম্মা 😑

পিঠাপিঠি বাচ্চার মায়েদের যে কি স্ট্রাগল সেটাকি অন্যরা বুঝবে ❓



সেদিন ক্লাসে ৭ জন অনুপস্থিত ছিলো—ভাগ্যক্রমে তাদেরই বাঁচিয়ে রেখেছে কপাল।এখন তারা স্কুলে ফিরে আসবে...কিন্তু কী দেখবে?একটা ...
23/07/2025

সেদিন ক্লাসে ৭ জন অনুপস্থিত ছিলো—ভাগ্যক্রমে তাদেরই বাঁচিয়ে রেখেছে কপাল।
এখন তারা স্কুলে ফিরে আসবে...
কিন্তু কী দেখবে?
একটা গোটা ক্লাসরুম, যেখানে আর নেই তাদের কোনো হাসিমাখা বন্ধু।
যেখানে একসাথে ৩৫ জন ছিলো,
আজ সেখানে পড়ে আছে নিঃস্তব্ধতা আর ৭ জন বেঁচে থাকা স্মৃতির পুতুল।

ভাবতে পারেন?
দেয়ালে টাঙানো চার্টগুলো একেকটা গল্প বলে।
ডাস্টবিনে ফেলে রাখা সেই কার্টুনের খোলা খামটা এখন আর কেউ খোঁজে না।
বেঞ্চের নিচে পড়ে থাকা একজোড়া নাম লেখা স্যান্ডেল, যার মালিক আজ আর ফেরে না...

সবচেয়ে যে দেরিতে এসেছিল,
সে-ই গেছে সবার আগে হারিয়ে।
সবচেয়ে যে ছোট ছিলো,
সে-ই যেন সব কষ্টটুকু একাই কাঁধে নিয়ে গেছে...

একটা পুরো সেকশন এখন শুধু ৭ জনের শোকবহ স্মৃতিফলক।
এই সন্তানদের চোখে আজ নেই স্কুলের আনন্দ—
আছে শুধু প্রশ্ন—"কোথায় গেলো আমার বন্ধুরা?"

📷 Dhaka Tribune
🕊️ আল্লাহ যেন ওদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এই কষ্টের কোনো সান্ত্বনা নেই... শুধু প্রার্থনা আছে।

23/07/2025

শহীদ মিরসাদের শোকে তার মা গতকাল রাতেই ইন্তেকাল করেছেন… 💔😭
শেষবারের মতো ছেলের মুখ দেখা তো দূরের কথা, একটি হাড় চেয়েছিলেন শুধু…
বলেছিলেন, ‘আমার ছেলের একটা হাড় হলেও আমায় দিন আপনারা…’
কিন্তু সেটুকুও ভাগ্যে জোটেনি তার…
একজন মা আর একজন শহীদের গল্প যেন শেষ হলো একই ব্যথার পাতায়…”

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ যেন মিরসাদ ও তাঁর আম্মুকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 🤲
C

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....ভদ্রভাবে উ...
23/07/2025

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....

ভদ্রভাবে উঠে পড়বেন। লোকেশানে পৌছার পর আশেপাশের লোক জড়ো করবেন। তারপর ধুমাইয়া পি*টাবেন...😡😡

কিছু সুশীল আসবে থামাইতে ওইগুলারেও ধুমাইয়া পি-টাবেন....🤬🤬

এই দেশে মাই.রের উপর কোন ওষুধ নাই‼️

এতো খাওয়ার পরেও খয়রাতিগুলার পেট ভরেনা। প্রথমে পোস্ট দেয় পরে আবার পাবলিকের কমেন্ট ক্যালানীতে  ডিলিট করে।
22/07/2025

এতো খাওয়ার পরেও খয়রাতিগুলার পেট ভরেনা।
প্রথমে পোস্ট দেয় পরে আবার পাবলিকের কমেন্ট ক্যালানীতে ডিলিট করে।

মানসিকভাবে আমি আজ খুবই বিপর্যস্ত। আমার সোনা মানিকদের আমি কতটা কেয়ারফুল ভাবে লালনপালন করি তা আমি আর আমার আশেপাশের মানুষ জ...
22/07/2025

মানসিকভাবে আমি আজ খুবই বিপর্যস্ত।

আমার সোনা মানিকদের আমি কতটা কেয়ারফুল ভাবে লালনপালন করি তা আমি আর আমার আশেপাশের মানুষ জানে। চুলার গরম তাপ গায়ে লাগবে তাই চুলার কাছে আসতে দেইনা, শীতে গোসলের গরম পানিটা যখন বাথরুমের বাতলিতে ঢালবো ঠিক তখন কোনো একজনকে বলি ওদের এখানে আসতে দিওনা গরম পানি নিচ্ছি। ইভেন আমি বাথরুমে বালতিতে পানিও রাখিনা, কারন দূর্ঘটনা কখন জানান দিয়ে আসেনা । ওর ফুপু যখন আসে তখন সে বালতি ভর্তি করে রাখে এটা ওর অভ্যাস।তাছাড়া আমি সবসময় এই দিকগুলো খুব খেয়াল করি।

গতকাল থেকে চারিদিকে শুধু আহাজারি। এই বাবা-মায়েরাও তো আমাদের মতোই তাদের কালিজার টুকরা সন্তানদের এভাবেই রাখতো। কত-শত বাচ্চারা জায়গায় বসেই আগুনের তাপে গলে গেছে। শেষ চিহ্ন টুকুও নাই। বাবা মায়েদের দেখলাম এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে শুধু খুঁজে বেড়াচ্ছে।
আল্লাহ এর শেষ কোথায়??
আর পারছিনা।
এই বাবা মায়েদের শোক সইবার ধৈর্য দিন। আমিন।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Rafsi Akter Rafi Class:FourCode:2357Milestone school& collageখালপার ২নম্বর ব্রিজ আর তেমন কিছু বলতে পারতেছে নাহ রাফির মা-...
21/07/2025

Rafsi Akter Rafi
Class:Four
Code:2357
Milestone school& collage
খালপার ২নম্বর ব্রিজ
আর তেমন কিছু বলতে পারতেছে নাহ
রাফির মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করুন
বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।

ওনার অবস্থা খারাপ,পরিবারের লোকজন যোগাযোগ করুন।
21/07/2025

ওনার অবস্থা খারাপ,পরিবারের লোকজন যোগাযোগ করুন।

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন,,,,
০১৮১১৬৯৬০৩৩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছানাপোনার মাম্মি-Chanapona’s Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছানাপোনার মাম্মি-Chanapona’s Mummy:

Share