Nur cake shop

Nur cake shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur cake shop, Kitchen/Cooking, Munshiganj Jehala, Dhaka.

এই পেজে আপনার পছন্দের যে কোনো অনুষ্ঠানে কেক অডার নেওয়া হয়।🥰🥰

সাথে আমাদের কাছে পেয়ে যাবেন অর্গানিক মেহেদী, এবং ফলের ডালা হলুদ অনুষ্ঠানে A-z সবকিছু পেয়ে যাবেন 🥰🥰

কেক কীভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে????🤔👉প্রথমে ওভেনের ব্যপারটা ক্লিয়ার করি, অনেকেই মনে করে মাইক্রোওয়েভ ওভ...
06/11/2025

কেক কীভাবে বেক করলে পারফেক্ট হবে চুলায় নাকি ওভেনে????🤔

👉প্রথমে ওভেনের ব্যপারটা ক্লিয়ার করি, অনেকেই মনে করে মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করা যায়। আসলে মাইক্রোওয়েভ শুধুমাত্র খাবার গরম+টুকিটাকি কিছু রান্নার জন্য।
আর বেকিং এর জন্য অবশ্যই আপনাকে ইলেক্ট্রিক ওভেন নিতে হবে।
★ইলেকট্রিক ওভেন অথবা গ্যাসের চুলা এই দুইটার একটা নিতে হবে★

আজকে আলোচনা করবো গ্যাসের চুলায় কেক বেক করা নিয়ে।

গ্যাসের চুলায় বেক করার জন্য স্পঞ্জ কেক সিলেক্ট করবেন। পাউন্ড, ময়েস্ট, মাড, ফাজ এই ধরনের কেক চুলায় হবেনা, হলেও পারফেক্ট হবেনা।

১. গ্যাসের চুলায় বেক করার জন্য আপনাকে প্রথমেই এমন একটা হাড়ি নিতে হবে যেটা সাইজে বড় এবং ঢাকনা রয়েছে। অন্তত ৩০ সেমি এর হাড়ি অবশ্যই লাগবে।

২. চেষ্টা করবেন বাতিল কোনো হাড়ি ব্যবহার করতে কারণ বারবার কেক বেক করার ফলে হাড়িটার কালার নষ্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে অন্যান্য রান্না করা যাবেনা।

৩. পুডিং এর মতো কিন্তু এই হাড়িতে আপনি পানি দিয়ে বেক করতে পারবেন না, অবশ্যই হাড়ির নিচে বালি, লবন এবং স্ট্যান্ড দিয়ে কেকটা বেক করতে হবে।

৪. কেক বেক করার সময় যখন শুকনো উপকরণ মিক্স করবেন তখনি বালি বা লবন দেওয়া খালি হাড়িটি হাই হিটে ৫-১০ মিনিট গরম করে নিতে হবে। ওভেন যেভাবে প্রিহিট করে নেই, একইভাবে হাড়িটিও প্রিহিট করে নিতে হবে।

৫. প্রিহিট হয়ে গেলে ঢাকনা তুলে কেকের মোল্ডটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। হাড়িটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে৷ ""কোনো ভাবেই কেক কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবেনা""
এবার একদম লো হিট থেকে কিছুটা বেশি, কিন্তু মিডিয়াম আচ থেকে কমে কেকটা বেক করতে হবে। ছোট কেক হলে ২০-২৫ মিনিট এই হয়ে যাবে, বড় কেকের ক্ষেত্রে ৪০-৫০ মিনিট ও সময় লাগতে পারে।

৬. কেক বেক করার সময় অযথা বারবার ঢাকনা তুলে চেক করা যাবেনা। এতে করে কেকটা ভালোভাবে বেক হতে পারেনা, আর কেকটা চুপসে যাবে। রেসিপি অনুযায়ী সময়ের পর ই ঢাকনা তুলবেন।

৭. কোনো কাঠি বা কেক টেস্টার দিয়ে চেক করতে হবে কেকটা হয়েছে কিনা। যদি ক্লিন আসে তার মানে কেক হয়ে গেছে। আর যদি কেক লেগে থাকে তাহলে আরো ৫ মিনিট তাপ দিবেন।
৮. কেক বেক হওয়ার পর চুলা অফ করে আরো ৫ মিনিট হাড়িতেই রেখে দিবেন।

৯. কেক বের করার পর রুম টেম্পারেচার এ খুব ভালোভাবে ঠান্ডা করে নিবেন, এর আগে কেক স্লাইস করবেন না। এর আগে স্লাইস করলে স্লাইস ভেংগে যাওয়ার সম্ভবনা আছে।

স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার টিপস 🥰১. কেক তৈরির আগে একটা খাতায় লিখে নিবেন আজ কতটুকু পরিমাণ কেক তৈরি করতে চান আর তার জন্য কি...
02/11/2025

স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার টিপস 🥰

১. কেক তৈরির আগে একটা খাতায় লিখে নিবেন আজ কতটুকু পরিমাণ কেক তৈরি করতে চান আর তার জন্য কি কি দরকার( বিশ্বাস করেন এই কাজটা আপনার কেক তৈরিতে আপনাকে ৫০% এগিয়ে নিবে )

২. বেকিং প্যান টাতে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিবেন।

৩. ফ্রিজ থেকে ডিম ১ ঘন্টা/৩০মিনিট আগে বের করে নিবেন।

৪. যে হাড়িতে কেকটা বেক করবেন সেই হাড়িটা রেডি রাখবেন।

৫. কেকে তৈরির সব উপকরণ হাতের কাছে রাখবেন।
এই কাজ গুলো করার পর কেক বানানো শুরু করবেন।

৬. কেক কতটা সফট হবে তা নির্ভর করে ডিমের ফোমের উপর। ডিমের ফোমটা যদি পারফেক্ট হয় কেকটা এমনিতেই ফুলবে। চাইলে ডিমের সাদা অংশে ১ডিমের সাদা অংশের জন্য ১/৮ চা.চা ক্রীম অফ টারটার ইউজ করতে পারেন।

৭.অনেকের কেক বেক করার সময় ফুলে আবার ঠান্ডা হলে চুপসে যায়। এর কারন হলো ময়দা কম হওয়া অথবা বেকিং পাউডার বেশি হওয়া। কেকের ব্যাটার এর ঘনত্ব এমন হবে যাতে চামচ দিয়ে তুললে ব্যাটারটা নিচে ভাজ ভাজ হয়ে পড়বে।

৮. বেকিং পাউডার এর পরিমানটা পারফেক্ট হতে হবে যেন কম বা বেশি না হয়। নয়তো কেক ফুলবে না।
১/২ কাপ ময়দার জন্য ১/২চা.চা এর কিছুটা কম বেকিং পাউডার দিবেন।

৯.কেকের ব্যাটার তৈরি করে কখনো দেরি করা যাবে না। সাথে সাথে বেক করে নিতে হবে। যখন শুকনো উপকরণ আর লিকুইড উপকরণ মিশাবেন, তখন চুলাটা জ্বালিয়ে হাড়িটা প্রি হিট করে নেবেন, যাতে ব্যাটার রেডি করে সাথে সাথে বেক করতে পারেন।

১০.কেকের ব্যাটার রেডি করে যখন কেক মোল্ডে দিবেন তখন একটু উঁচু থেকে ব্যাটারটা ঢালবেন আর বেক করার আগে মোল্ডটা ২/৩ বার বারি দিবেন। এতে করে কেকের মধ্যে কোনো ফাকা থাকবে না।

১১.অনেকের সমস্যা কেকের ভিতরটা কাচা থাকে। যে হাড়িতে বেক করবেন সেই হাড়িটা চুলাতে ১০ মিনিট মিডিয়াম আচে প্রি হিট করবেন।কেকের সাইজ অনুযায়ী বেক হতে সময় লাগবে। বড় কেক হলে সময় বেশি আর ছোট কেক হলে সময় কম লাগে।

বেকিং টিপস❤️ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়, কী করতে পারি???আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি🥰সাধারণত স্পঞ্জ কেক এমন চুপস...
30/10/2025

বেকিং টিপস❤️
ঢাকনা তোলার সাথে সাথেই কেক চুপসে যায়, কী করতে পারি???
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি🥰

সাধারণত স্পঞ্জ কেক এমন চুপসে যায়। আমি নিজেও এই সমস্যার মধ্যে দিয়ে গেছি😓
আমার কেক এমনভাবে চুপসাতো,ঠিক যতটুকু ব্যাটার দিতাম চুপসে ততটুকু হয়ে যেতো।
কেক যাতে চুপসে না যায় এইজন্য কয়েকটা রুলস ফলো করতে পারেন।

১. মিক্স করার সুবিধার্থে অনেকেই কুসুমের সাথে শুকনো উপকরণ মিক্স করে রাখে, এই কাজটা করা যাবে না❌
যত সময়ই লাগুক না কেনো একদম শেষে শুকনো উপকরণ মিশিয়ে নিবেন আলতোভাবে।

২. ডিমের সাদা অংশের ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন চুলা/ওভেন প্রিহিট করে নিবেন।

৩. সাদা অংশের ফোম শক্ত করা যাবে না। সফট পিক যাকে বলে মানে ফোম দিয়ে কিছু লিখলে মিলিয়ে যাবেনা এমন টাইপ ফোম।

৪. ওভেন ঠিক যে তাপমাত্রায় প্রিহিট করবেন একই তাপমাত্রায় বেক করতে হবে।

৫. চুলার আচ বেশি লো করে ফেলবেন না, এতে কেক হতে অনেক টাইম লাগবে আর বারবার ঢাকনা খোলার ফলে কেকটা ফুলবেনা।

৬. ২ডিমের কেক বেক করার ক্ষেত্রে ২৫/৩০ মিনিটের আগে চেক করবেন না।

৭. ডিমের সাদা অংশের সাথে ১/২ চা.চা হোয়াইট ভিনেগার আর শুকনো উপকরণ এর সাথে ১/৪চা.চা বেকিং সোডা দিবেন। এটা ম্যাজিক এর মতো কাজ করে কেক একটুও ডেবে যায় না। এক্ষেত্রে চুলায় বেক করবেন।
ওভেনে ভিনেগার আর সোডা দেওয়ার পর ও কেক খানিকটা ডেবে যায়(নিজ্বস অভিজ্ঞতা)।

৯. ধরুন একটা কেক ২৫ মিনিট এ বেক হয়ে যায়, ২৫মিনিট পর "চুলাটা অফ করে" হাড়ির মধ্যেই আরো ১০ মিনিট এর মতো রেখে দিবেন। এতে করে কেকটা তাপমাত্রা এডজাস্ট করতে পারবে।
হুট করে গরম থেকে ঠান্ডায় নিয়ে আসলে চুপসে যায় অনেকসময়।

১০. কেক চুলা থেকে নামিয়ে গরম কেকটাকে সাথে সাথেই মোল্ডসহ প্ল্যাস্টিক র‍্যাপ দিয়ে মুড়িয়ে দিবেন।

১১. মনোযোগ দিয়ে সব কাজ করতে হবে, এই যে ৮ নাম্বার পয়েন্ট মিস করে ফেলছেন🥴 এমন ভুল কিন্তু বেকিং এ চলবেনা।

১২. শুকনো উপকরণ খুবই আলতো করে মিশিয়ে নিবেন।
যত সময়ই লাগুক তাড়াহুড়া করা যাবে না। আর ওভার মিক্স করবেন না।

১৩. শুকনো উপকরণ বিটার দিয়ে বিট করে মিশাবেন না।

১৪. কেকের ব্যাটার রেডি হয়ে গেলে সাথে সাথে বেক করবেন, দেরি করলে কেক সুন্দর হয় না।

আলহামদুলিল্লাহ আমার করা কিছু কাজ। আমি হচ্ছে অনেকদিন পর পরে অনলাইনে পেজে পিকচার দেই। আপনাদের জন্য যাতে করে পিকচারএর মত আপ...
18/10/2025

আলহামদুলিল্লাহ আমার করা কিছু কাজ।
আমি হচ্ছে অনেকদিন পর পরে অনলাইনে পেজে পিকচার দেই। আপনাদের জন্য যাতে করে পিকচারএর মত আপনার পছন্দ করে অর্ডার দিতে পারেন। 😊🥰

আলহামদুলিল্লাহ আমার অফলাইনে ভালোই সেল হয় ❤️❤️ কিন্তু কিছু সমস্যার কারণে আমি অনলাইন বিজনেস এখনো শুরু করিনি  কিন্তু আপনাদে...
20/09/2025

আলহামদুলিল্লাহ আমার অফলাইনে ভালোই সেল হয় ❤️❤️ কিন্তু কিছু সমস্যার কারণে আমি অনলাইন বিজনেস এখনো শুরু করিনি কিন্তু আপনাদের সাড়া পেলে আমি খুব তাড়াতাড়ি অনলাইন বিজনেসটা করব।
ছবিতে- চকলেট টাফকেক & চকলেট ড্রিম কেক ❤️❤️

ফ্রী ক্লাসে কারা সুযোগ পেতে চান? বলেছিলাম  দুটো ফ্রী ক্লাস নিব। আমাদের পরবর্তী ফ্রী ক্লাস হবে মে মাসের প্রথম সপ্তাহে ইনশ...
11/04/2025

ফ্রী ক্লাসে কারা সুযোগ পেতে চান?

বলেছিলাম দুটো ফ্রী ক্লাস নিব। আমাদের পরবর্তী ফ্রী ক্লাস হবে মে মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ।

যারা একটিভ থাকবেন তারাই সুযোগ পাবেন।

দীর্ঘদিন অসুস্থতায় ও অলসতায় কাটল এবার আমার সাথে সাথে আপনারাও এক্টিভ হয়ে যাবেন কিন্তু।

আর হ্যা এবারের ক্লাসটা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই হবে,,,,,মানে দূরের আপুরা অনলাইনে সুযোগ পাবেন ইনশাআল্লাহ।

19/03/2025

বেলুন দিয়ে নারকেল থিম কেক 😍🥰

11/03/2025

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন🙂

Address

Munshiganj Jehala
Dhaka

Telephone

+8801904298307

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur cake shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nur cake shop:

Share