Proyojon Online Shop-প্রয়োজন অনলাইন শপ

Proyojon Online Shop-প্রয়োজন অনলাইন শপ প্রিয় গ্রাহক, আমাদের পেজ পরিদর্শন করার জন্য অনেক ধন্যবাদ। প্রয়োজন অনলাইন শপ এর সাথেই থাকুন।

________________________________________নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে, অনীন্দ সুন্দর ইউনিক ডিজাইন,পণ্যে থাক আভিজাত্যের ছাপ।
________________________________________

________________________________________
সকল ধরনের প্রয়োজনীয় তৈজসপত্র এখন "Proyjon Online Shop'' -এ। আমরা সকল জিনিস যাচাই বাছাই করে সংগ্রহ করি। যার ফলে আমাদের সকল পণ্য ইউনিক এবং খাটি হয়ে থাকে।
________________________________________

_

_______________________________________
আমাদের একদল কর্মী প্রতিনিয়ত কাজ করছে সরবরাহকৃত সকল ইউনিক ধরনের পণ্য নিয়ে।
________________________________________

________________________________________আমরা কোয়ালিটি নিয়ে কোনো ছাড় দেই না।
আপনার অর্ডার করা পণ্য আমরা সরবরাহ করি যত্ন সহকারে।
আমরা ক্রেতার চাহিদা বুঝে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের সর্বাত্বক চেষ্টা করি।
"প্রতিটি পণ্য হোক সুরুচিপূর্ণ "
------------------------------------------------------------------

যে কোনো তথ্যের জন্য কল করুন +8801761616030 অথবা +8801533688823
অথবা ইনবক্স করুন।
------------------------------------------------------------------

আসসালামু আলাইকুম ❤️
06/09/2026

আসসালামু আলাইকুম ❤️

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই
31/08/2026

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় আগমন ও তাঁর মহান জীবনাদর্শ আমাদের সবার জীবনকে আলোয় ভরে তুলুক।
26/08/2026

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় আগমন ও তাঁর মহান জীবনাদর্শ আমাদের সবার জীবনকে আলোয় ভরে তুলুক।

আসসালামু আলাইকুম
23/08/2026

আসসালামু আলাইকুম

আস্ত খাসি না দেয়ায় যেই ছেলেটা বিয়ে ভেঙে দিয়েছিল সেই ছেলেটা আজকে পাশের গ্রামের অন্য একটা মেয়েকে বিয়ে করেছে।আজকের বিয়েতে ত...
19/08/2026

আস্ত খাসি না দেয়ায় যেই ছেলেটা বিয়ে ভেঙে দিয়েছিল সেই ছেলেটা আজকে পাশের গ্রামের অন্য একটা মেয়েকে বিয়ে করেছে।

আজকের বিয়েতে তাকে আস্ত খাসি দেয়া হয়েছে, সে ও হাসি হাসি মুখ করে গোগ্রাসে সেসব খেয়েছে।

তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে জাপানে থাকে, টাকাপয়সা কামায় তাই যখন ইচ্ছে বিয়ে ভেঙে দিতে পারে, যখন ইচ্ছে বিয়ে করতে পারে- তাতে কনেপক্ষের যত ক্ষতিই হোক তার কিচ্ছু যায় আসে না।

যেই বিয়েটা সে ভেঙে দিয়েছিল সেই বিয়ের গেট থেকেই খারাপ ব্যবহার শুরু করেছিল বর জোনায়েদ। গেটে কনে পক্ষের লোকেরা তাকে সুন্দরমতো ফুল দিয়েছিল।

কিন্তু সে সেখানে থাকা মেয়েদের সাথে বাজে ব্যবহার শুরু করেছিল, টাকার গরম দেখানো শুরু করেছিল।

তারপর বরযাত্রীদের খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন সে উগ্র মেজাজ দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে- তার পাতে আস্তে খাসি দেয়া হয়নি কেন?

মেয়ে পক্ষের লোকজন তখন নানাভাবে বুঝায় যে খাসির ব্যাপারটা আগে থেকে উল্লেখ করা ছিল না বলে এটা তাদের মাথায় ছিল না তাই তারা লজ্জিত।

মেয়ের বাবাও অনেকবার কাচুমাচু হয়ে অনুরোধ করেছিলেন কারণ বিয়েটা না হলে সমাজের মানুষ নানান কথা বলবে। কিন্তু তবুও বর শুনেনি।

সে বারবার জোরে জোরে একই কথা বলতে থাকে এবং
তর্কাতর্কি করতে থাকে।

মেয়ের বাবা তাকে সুন্দর সুরে বলেছিল - বিয়ের পরদিনই তো বউসহ আবার আসবে ওইদিনই আস্ত খাসির ব্যবস্থা করব, এখন বিয়েটা হয়ে যাক।

কিন্তু সে টাকার গরম দেখিয়ে বারবার রাগ দেখাচ্ছিল। তারপর একপর্যায়ে সে এ বিয়ে করবেনা বলে জানায়।

মেয়ের বাবার পাশাপাশি বর জোনায়েদের নিজের ভাই এবং আত্মীয়রাও তাকে বুঝাচ্ছিল কিন্তু সে মানেনি।

সে একপর্যায়ে তার নিজের ভাইকে বলে- তোর ইচ্ছা হলে তুই এই মেয়েকে বিয়ে কর আমি করতে পারব না। সাথে এটাও বলে যে- খাসি ছাড়া সে খাবে তবে আর কোনোদিন শশুর বাড়িতে আসবে না।

পাশে দাঁড়িয়েই মেয়ের বাবা এই কথাগুলো শুনছিলেন।আদরের মেয়েটার বিয়ের দিন বলে আজকে তার হাসিখুশি থাকার কথা ছিল কিন্তু বরের মুখ থেকে এসব কথা শুনে তার মনটা ভেঙেচুরে যাচ্ছিল।

এরপর সব বরযাত্রীদের খাওয়া যখন শেষ হয় তখন মেয়ের বাবা শক্ত কণ্ঠে জানিয়ে দেন- এই ছেলের কাছে তিনি মেয়ে বিয়ে দিবেন না।

ছেলে পক্ষের লোকেরা তাকে বুঝায় যে এতগুলো টাকা খরচ করে আয়োজন করেছেন, এতগুলো মানুষ খাইয়েছেন এখন বিয়েটা না হলে সমাজ কি বলবে?

কিন্তু মেয়ের বাবা শফিক মিয়া রাজি হন না।

তিনি ৩৫০ জনের উপর মানুষ খাইয়েছেন, কয়েক লাখ টাকা খরচ করেছেন কিন্তু এটাও বুঝতে পারছিলেন এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে সবসময় টাকাপয়সার খোটা দিবে, একটু এদিক সেদিক হলেই মেয়েটাকে মারধর করবে, বাপের বাড়ি পাঠিয়ে দিবে।

শফিক মিয়া হয়তো এতটা বড়লোক না কিন্তু তিনি ঠিকই এগুলো বুঝতে পারছিলেন। তাই নিজের ব্যক্তিত্ব বজায় রেখে বিয়ে দিতে না ই করেছেন।

তারপর শক্ত কণ্ঠে বরসহ তার আত্মীয়-স্বজনদেরকে চলে যেতে বলেন। পরে বিয়ের জন্যে বর পক্ষ থেকে আনা জিনিসপত্রও ফিরিয়ে দেন।

নিজের ইজ্জত বাঁচাতে বর জুনায়েদ পরে নতুন গল্প সাজিয়েছিল। সে বলেছিল মেয়ে পক্ষ নাকি কাবিনের টাকা ১০ গুণ চেয়েছে। অথচ বিয়েতে উপস্থিত লোকজন পর্যন্ত বলেছে এটা বানোয়াট, মিথ্যা কথা।

এখানকার মেয়ের বাবা শফিক মিয়া রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের ক্যাণীর বাবা শম্ভুনাথ সেনের মতোই ব্যক্তিত্বসম্পন্ন।

শম্ভুনাথ সেনও বুঝতে পেরেছিল অনুপমের মামা বিয়ের পর তার মেয়ের নানান খুঁত ধরবে, খোটা দিয়ে অত্যাচার করতে চাইবে।

তাই বরযাত্রীদের খাওয়ানোর পরও তিনি বিয়েতে রাজি হননি। সমস্ত মালামালসহ বরযাত্রীদের পাঠিয়ে দিয়েছিল।

অপরিচিতা গল্পের মেয়ের বাবা শম্ভুনাথ সেন পেরেছেন, শফিক মিয়াও পেরেছেন কিন্তু এ সমাজের বেশিরভাগ বাবাই এটা পারতো না। কারণ তাদের কাছে সমাজ বড়, লোকজন কি বলবে সেটা বড়।

বিয়েতে টাকা খরচ করে খাইয়েছে এজন্যে বিয়েটা দিয়ে দিবে তারা, মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে যত কষ্টই পাক তাতে কিচ্ছু যায় আসে না।

ছেলে পক্ষের টাকার কাছে এদেশের সমস্ত মেয়ের বাবারাই ধরাসয়ী। তাদের কাছে বিয়ের বড় মানদন্ড হচ্ছে ছেলের টাকা আছে কিনা।

আর এজন্যেই জোনায়েদ নামের এ ছেলেটা বিয়ে ভাঙার পরদিনই নির্লজ্জের মতো দলবল নিয়ে অন্য জায়গায় বিয়ে করতে পেরেছে।

শম্ভুনাথ সেন শক্ত কণ্ঠে অনুপমের মামাকে বলেছিল- ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। কিন্তু এদেশের বহু বাবারাই টাকার লোভে সম্পর্কটা স্থায়ী করার ইচ্ছা করে।

এমনকি বিয়ের পর স্বামী যদি মেয়েকে খোটা দেয়, নানান অযুহাতে মারধর করে তবুও মানিয়ে নিতে বলে।

পরিবারের কথা চিন্তা করে মেয়েরাও মানিয়ে নেয়ার চেষ্টা করে, ভাবে একটা সময় পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যায়, মাস ফুরায় হতভাগা মেয়েদের কোনকিছুই আর ঠিক হয় না।

🥗✨ আপনাদের পছন্দের Disnie Salad Cutter 8in1 এখন ২টি মডেলে Available!🥕🍅🔥 Available Model💚 Disnie DSC-808 — 8IN1 Salad Cut...
16/08/2026

🥗✨ আপনাদের পছন্দের Disnie Salad Cutter 8in1 এখন ২টি মডেলে Available!🥕🍅

🔥 Available Model

💚 Disnie DSC-808 — 8IN1 Salad Cutter
🔹 8-in-1 Multi Function, 1400w
🔹 Powerful Electric Operation
🔹 Multiple Cutting & Slicing Options
🔹 3.5 Liter Bowl Capacity
🔹 Stainless Steel Bowl
🔹 বিভিন্ন ধরনের Vegetable & Salad Preparation-এর জন্য উপযোগী

💙 Disnie DSC-809 — Salad Cutter & Vegetables Peeler.
🔹 8in1
🔹 3 Speeds Control
🔹 Powerful & Efficient Motor
🔹 5.5 Liter Bowl Capacity
🔹 1600W Power
🔹 220–240V
🔹 Home Kitchen-এর জন্য Perfect

🥕 🧅🥔এক মেশিনে কাটাকাটি—আরও কম সময়ে!
প্রতিদিনের রান্নাঘরের কাজকে আরও সহজ ও Smart করতে বেছে নিন আপনার পছন্দের Disnie Salad Cutter

📦 দুইটি মডেলই এখন Available!

📩 অর্ডার করতে এখনই ইনবক্সে মেসেজ করুন

"Captain of the Kitchen 👑Disnie 6in1 Salad Cutter - 550W  6 ta kaaj, 1 ta machine, 0 ta jhamela!       "
11/08/2026

"Captain of the Kitchen 👑
Disnie 6in1 Salad Cutter - 550W
6 ta kaaj, 1 ta machine, 0 ta jhamela!
"

এটাকে বেহায়াপনা বললে কি ভুল হবে?? ভালোবাসা আর বেহায়াপনার মাঝে একটা সীমারেখা আছে! মেয়ে SSC-তে A+ পেয়েছে বাবা খুশি হয়েছেন,...
11/08/2026

এটাকে বেহায়াপনা বললে কি ভুল হবে?? ভালোবাসা আর বেহায়াপনার মাঝে একটা সীমারেখা আছে!

মেয়ে SSC-তে A+ পেয়েছে বাবা খুশি হয়েছেন, মেয়েকে জড়িয়ে ধরেছেন, আদর করেছে এটা নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। সন্তান সফল হলে বাবা-মায়ের আবেগ থাকবেই।
কিন্তু আবেগের নাম করে ক্যামেরার সামনে যেভাবে আদর-চুমুর প্রদর্শন করা হয়েছে, সেটাকে স্বাভাবিক বলেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাবা-মেয়ের সম্পর্ক পবিত্র তাই সেই সম্পর্কের প্রকাশটাও বয়স, পরিবেশ ও সামাজিক শালীনতা বিবেচনা করে হওয়া উচিত।ভালোবাসা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা প্রকাশভঙ্গি নিয়ে। ভালোবাসারও একটা শালীন প্রকাশভঙ্গি আছে।

সন্তান ছোটো থাকতে , আদরের ধরন একরকম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আদরের ভাষাটাও একটু বদলানো দরকার। কারণ সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের একটা ব্যক্তিসত্তা, লজ্জাবোধ এবং সামাজিক সচেতনতাও তৈরি হয়।

তাই কাউকে বাবা-মেয়ের ভালোবাসা বলে অন্ধভাবে সমর্থন করা যেমন ঠিক না, তেমনি একটা দৃশ্য দেখে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নোংরা মন্তব্য করাটাও আরও বেশি আপত্তিকর।
এই ভিডিওর কমেন্টবক্স খুললেই দেখা যায়, কেউ কেউ এমন ভাষা ব্যবহার করছে যা সেই দৃশ্যের চেয়েও বেশি কুরুচিপূর্ণ।

আমার মনে হয়, দুটো বিষয় আলাদা করে দেখা উচিত।
বাবা তার মেয়েকে ভালোবাসবেন অবশ্যই। মেয়ের সাফল্যে তাকে জড়িয়ে ধরবেন অবশ্যই।
কিন্তু প্রকাশের ক্ষেত্রে বয়স, সময়, স্থান আর সামাজিক শালীনতার একটা সীমারেখা থাকা দরকার।
কারণ ভালোবাসা পবিত্র হতে পারে, কিন্তু ভালোবাসা প্রকাশের প্রতিটি ভঙ্গি যে সুন্দর দেখাবে তা নয়।
ভালোবাসার নামে যা অস্বস্তিকর, সেটাকে ভালোবাসা বলে জায়েজ করারও চেষ্টা না করি।

ভালোবাসা থাকুক। আদর থাকুক।
শুধু তার সঙ্গে একটু সংযম আর শালীনতাও থাকুক। 🙂
ভালোবাসার প্রকাশ যেন এমন না হয়, যেটা দেখে ভালোবাসার বদলে অস্বস্তি তৈরি হয়।

সবকিছুরই একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যের নামই শালীনতা। 🙂

Address

10/3 West Zafrabad, Rayer Bazar Community Centre
Dhaka
1207

Telephone

+8801858713869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proyojon Online Shop-প্রয়োজন অনলাইন শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Proyojon Online Shop-প্রয়োজন অনলাইন শপ:

Shortcuts

Share