Grihosthali Items গৃহস্থালি আইটেম

Grihosthali Items গৃহস্থালি আইটেম We'r a liding Home Kitchen Tool Accessories band in Bangaladesh We sell high quality Home Kitchen Tool Accessories.

Good afternoon
14/12/2025

Good afternoon

20/11/2025
19/10/2025

একদিন বুঝতে শিখবেন সবাই কাছের হয় না,আর যে কাছের সে সব সময় আপন হয় না।।

18/10/2025

#স্নিগ্ধ সুন্দর ♥️♥️♥️

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!  বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না,...
15/07/2025

৩০ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে!!

বয়ঃসন্ধি এর মত ত্রিশের পরের জীবনেরও একটা নাম থাকা উচিত।বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ছয়/সাত বছর ধরে। দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়। কারন, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ত্রিশ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।

ত্রিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারনে অকারনে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব, তারুন্যের চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের।

জীবনের অর্ধেকটা পার করে এসে ত্রিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। নাহ, প্রেম করার জন্য প্রেম না। মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায়না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। আবার তার চোখের তারা হয়ে থাকার বড় সাধ হয়। সংসার, বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই।

ত্রিশ পেরোনো মেয়ের বাবা-মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত। অনেকের বাবা, মা হয়তো এতদিনে আল্লাহর কাছে, যাদের আছে, কাছে-দূরে। যা করতে ইচ্ছা করে, তাঁদের জন্য চাইলেই করা যায় না। শুধু মেয়ের বাবা-মা বলে অধিকারবোধ সীমিত করে রাখতে হবে ব্যাপারটা খুব ভাবায়। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজের প্রত্যাশা করে ত্রিশ পেরোনো মন।

ত্রিশ পেরোনো মেয়ে বিয়ে করেনি? বাচ্চা হয়নি? ডিভোর্সি? শুভাকাংখির অভাব নেই। অথচ এই ত্রিশ পেরোনো মেয়ের বাচ্চা হবার পর তার মনের খবর কেউ রাখে না। বিয়ের পর মেয়েটা কিভাবে এডজাস্ট করছে নতুন সংসারে কে কবে জিজ্ঞেস করে!

আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ত্রিশ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়। আর শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেনডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না।

ত্রিশ পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়।

ত্রিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে, হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেক চুন খসতেই যে মেয়ের চোখের পানি, নাকের পানি এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না। ত্রিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

ত্রিশ পেরোনো শরিরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরিরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের-বাইরের কাজ, জার্নি সব করে যায়। সবার বাসায়ই বয়ঃজেষ্ঠ কেউ না কেউ থাকেন, অসুস্থ। তাঁদের অসুস্থতার কাছে নিজের কষ্ট গুলো নস্যি ভেবেই মেয়েগুলা কষ্ট সহ্য করে। কিংবা কে কি ভাবল সেই চিন্তা। পুরো পরিবারের খেয়াল রাখা মেয়েটাও চায় কেউ বলুক, আজকে কেমন আছো?তুমি অনেক কষ্ট করো। তোমার মনটা কেমন আছে আজ? অথবা মলিন দেখাচ্ছে, কি হয়েছে?

ত্রিশ পেরোনো মেয়ের মন চায় কারো উপর দাবী খাটাতে অথচ ত্রিশ পেরোলেই সে বুঝতে পারে, মেয়েদের কারো উপর দাবী রাখতে নেই। ত্রিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক…

প্রিয় সন্তান,আমি যখন বার্ধক্যে উপনীত হবো, আমি আশা করবো “তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে”, ধরো আমি যদি হঠাৎ ...
30/05/2025

প্রিয় সন্তান,

আমি যখন বার্ধক্যে উপনীত হবো, আমি আশা করবো “তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে”, ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি, অথবা টেবিলে স্যুপ ফেলে ন*ষ্ট করি! কারণ আমি আমার দৃষ্টিশক্তি হরিয়ে ফেলছি, আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।

বয়স্ক মানুষ খুব স্প*র্শকাতর! তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়, অসহায় আর অপরাধী মনে করে নিজেকে। যখন আমার শ্রবণশক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কী বলছ! তোমার তখন আমাকে “বধির” বলা উচিৎ নয়। দয়া করে তুমি পুনরায় বলো।

আমি দুঃখিত বাবা! আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে। আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য। যেভাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে।

আমার কথা শুনো, যখন আমি অসহায়ের মত তোমার নিকট কথা বলবো। ভাঙা রেকর্ডের মতো, আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে, আমাকে নিয়ে ঠাট্টা করো না অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না।

তোমার মনে আছে? তুমি ছোট থাকতে আমার কাছে ৫ টাকার চেয়েছিলে! সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে,সারাক্ষণ জিজ্ঞেস করতে। “কখন দেবে কখন দেবে ”এবং আমার গন্ধ সহ্য করো, বৃদ্ধের মতই আমার গন্ধ হবে, এজন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা, আমার শরীর দুর্বল, ঠাণ্ডায় বয়স্ক মানুষেরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে।

আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি। তুমি যখন ছোট ছিলে, আমাকে তোমার পেছনে দৌড়াতে হতো, কারণ তুমি গোসল করতে চাইতে না। আমি যখন সহজে রেগে যাই, এটা বয়স্ক হবার একটা সাধারণ দো'ষ, বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে। আর যখন তোমার অলস সময় থাকবে, আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো, আমি এ সময়ে সর্বদা একাকীত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না।

আমি জানি তুমি ব্যস্ত থাকো! কাজের মাঝে যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও! আমার জন্য কিছু সময় রেখো। তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে? তোমার গল্পও কথাও আমি শুনতাম।

যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং বিছানায় শায়িত হয়ে পড়বো, তুমি কী আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে? আমি দুঃখিত, দুর্ঘটনা বশত যদি বোকার মত আচরণ করি, আমি আশা করি তুমি এটুকু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য, আমি আর বেশিদিন বেঁ'চে থাকব না।

যাই হোক! যখন আমার মৃ*ত্যু আসবে, তুমি কী আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃ*ত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে! এবং চিন্তা করোনা। যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে, আমি তার কানে অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে, কারণ তুমি তোমার বাবা-মাকে ভালবেসেছিলে।

প্রতিটি বাবা-মা তার সন্তানের কাছে হয়তো
এইটুকুই চেয়ে থাকে হয়তো মুখে বলে না!

আল্লাহ্‌ আপনি কোন দিন আমাদের দ্বারা আমাদের বাবা-মা যাতে ক*ষ্ট না পায় এই পথে আমাদের চলতে সাহায্য করুন। ( আমিন )

📌📌এটা ৫৪ পিসের ডিনার সেট।ইনবক্স ফুল রিপ্লাই দিয়ে শেষ করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ😊👉👉 সবার সুবিধার্থে বিস্তারিত দেওয়া হলো...
12/03/2025

📌📌এটা ৫৪ পিসের ডিনার সেট।

ইনবক্স ফুল রিপ্লাই দিয়ে শেষ করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ😊

👉👉 সবার সুবিধার্থে বিস্তারিত দেওয়া হলো নিচে 👇👇

👉👉 যা যা থাকবে 👉👉

৬ টি ডিনার ফুল প্লেট
৬ টি কাপ + ৬ টি পিরিচ
৬ টি মগ
৬ টি মিনি বাটি + ৬ পিস চামচ
১ টি জগ + ১ টি ঢাকনা
৩ টি কারী হাড়ি + ৩ টি ঢাকনা
৩ টি ছয়কোনা বাটি
১ টি ভাতের গামলা
৩ টি চামচ ( ভাত ,তরকারী ডাল)
১ টি ফিস প্লেট
১ টি লবনদানী + +ঢাকনা

📌📌 এটার স্টোক প্রায় শেষ। ঈদের আগে সব প্রোডাক্ট আর রিস্টোক করা সম্ভব না।
সুতরাং মিস করতে না চাইলে দ্রুতই ইনবক্সে এড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করুন।

ঈদ আয়োজনে থাকুক ঐতিহ্যের ছোঁয়া। 🌸

অফার! অফার! অফার! এই রমজানে নিজে এবং পরিবারের সদস্যদের প্রিমিয়াম পাঞ্জাবি দিয়ে খুশি করতে চান? তাইএই রমজানে চলে এলো আমা...
09/03/2025

অফার! অফার! অফার!
এই রমজানে নিজে এবং পরিবারের সদস্যদের প্রিমিয়াম পাঞ্জাবি দিয়ে খুশি করতে চান? তাই
এই রমজানে চলে এলো আমাদের নতুন অফার!

আমাদের ছবিতে দেখানো পাঞ্জাবি গুলো এখনই অর্ডার করে ফেললে পেয়ে যাবেন বিশাল অফার!

ছবিতে দেখানো পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ১৩০০ টাকায়!

সাথে ডেলিভারি চার্জ ফ্রি❗❗❗
অর্ডার করতে এখনই কল করুন নিচে দেওয়া নাম্বারে-
+8801920328661

পুরো বাংলাদেশ ডেলিভারি করা হয়!
আরো আকর্ষণীয় অফার দেখতে আমাদের সঙ্গেই থাকুন!

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Grihosthali Items গৃহস্থালি আইটেম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Grihosthali Items গৃহস্থালি আইটেম:

Share