23/07/2025
মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক ঘটনার কথা শুনে আমি গভীরভাবে ব্যথিত ও বিচলিত। আজ যেসব বাবা-মা তাদের ছোট আদরের সন্তানকে চিরতরে হারিয়েছেন, তাদের অসীম যন্ত্রণার কোনো ভাষা নেই। তাদের কান্না থামছে না .
সেই কান্না যেন পুরো জাতির কান্না হয়ে উঠেছে।
যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যেও অনেকে সংকটজনক অবস্থায় আছেন। আমরা সকলেই এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকবো
সেটা আমাদের মানবিক দায়িত্ব।
এই মুহূর্তে শুধু সহানুভূতি নয়, প্রয়োজনে মানসিক এবং সকল ধরনের সহায়তা নিয়ে তাঁদের পাশে দাঁড়াতে হবে। পরিবারগুলোর এই শোক সহজে কাটবে না, কিন্তু আমরা চাই যেন তারা জানেন, তারা একা নন
আমরা সবাই তাঁদের সঙ্গে আছি।
আসুন, আমরা সকলে এই পরিবারগুলোর জন্য দোয়া করি এবং যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করি।
"একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ।"
🕊️ আল্লাহ তাআলা শহীদ শিশুদের জান্নাতবাসী করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন। ভুক্তভোগী পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।