03/06/2026
পৃথিবীর আলো দেখান একজন মা, হাটতে শিখা থেকে শুরু করে জীবনের প্রথম অক্ষর বই এর অ, আ,ক, খ সেটাও শিক্ষা দেন সে.. ই মা।সেই মা যখন বৃদ্ধ হতে শুরু করে,ভুল ভ্রান্তি করা শুরু করে, তখনি অবহেলিত পাত্রী হয়ে উঠেন।মানুষিক রুগি মনে হয় মাকে,পাগল মহিলা,প্রতিবন্ধী মহিলা মনে হয় সেইইইইই মা কেই🥲
বাবার কর্মতো তুলনাই করা যায়না,অমানবিক পরিশ্রম,ঝড় বৃষ্টি, প্রখর রোদে , রাত্রে ঘুম হোক আর না হোক, ভোর হলেই চাকরি, বিজনেস যার যার কর্ম স্থলে যেতেই হবে।
সেই বাবা যখন অক্ষম হয়ে পরে তখন বলা হয় বাদাইমা, কুইড়া, অলস,
কিন্তু সন্তান জানতেই চায়না সারাদিনে বাবা তোমার শরীর কেমন? মা কেমন আছ?
বাচ্চারা বড় হয়ে গেলে, সাবলম্বি হওয়া শুরু করলেও, আর সাবলম্বি হয়ে উঠলেতো তাদের সময়ের মূল্য আকাশচুম্বী,
বন্ধুদের জন্যে সময় হয়, অফিসের কলিগের জন্যে সময় হয়, বউ এর জন্যে সময় হয়,বউ এর আত্মীয় স্বজনদের জন্য সময় হয় কিন্তু সেই ভুলাভালা,অকর্ম, মা আর বাদাইমা বাবাটার জন্য সময় হয়না সন্তানের। অথচ সেই বাদাইমা,কুইড়া বাবাটাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসেও, তুমি যখন ছোট ছিলে " তোমাকে পিঠে নিয়ে নিজে ঘোড়া হয়ে সারাবাড়ি ঘুরিয়েছে"
আর ভুলবাল বলা মা,টা তোমাকে কিভাবে হাসিখুশি রাখা যায়, সারাদিন তোমার সাথে সময় দিয়েছে,রাত্র জেগে জ্বর হলে তোমার যত্ন নিয়েছে,তোমার পছন্দের খাবার তৈরি করেছে। তোমাকে স্কুলে নিয়ে গেছে,ছুটি হলে নিয়েও এসেছে। এই সন্তান, সন্তানদের দেখা শোনা করতে করতে নিজের শখ আহ্লাদ ভুলেই গেছে,ভুলে গেছে নিজে কখন কিশোরী ছিলেন,কখন তার সময় চলে গেছে, এক পলক আকাশ দেখার, বৃষ্টি তে ভিজার স্বপ্ন সব জলাঞ্জলি দিয়েছেন, সেই সময় টা কখন চলে গেছে টেরই পাননি। এভাবেই সন্তানের ভালো থাকার ঘোরে বৃদ্ধ হয়ে গেছেন টেরই পাননি। বাবাটাও সংসারের দায়িত্ব পালন করতে করতে, নিজের ট্রিটমেন্ট না করিয়ে সংসারের খরচের চিন্তায় নিজের যত্নের কথা ভুলে থাকতে থাকতে অসুস্থ হয়ে চাকরি ছেড়ে আজ বাদাইমা বাবা হয়ে উঠেছেন।
সন্তানরা বড় হয়ে সাবলম্বি হয়ে বাবা মা এর যত্ন নিবে, খোঁজখবর নিবে,দায়িত্ব পালন করবে। এটাই চিরচায়িত নিয়ম। বাবা মা এর যেমন সন্তান মানুষ করা,লেখা পড়া করানো দায়িত্ব ঠিক তেমনি সন্তানরাও বৃদ্ধ বাবা মা এর যত্ন নেওয়া, তাদের খোঁজখবর ( শারিরীক / মানুষিক) নেয়াটাও দায়িত্ব হয়ে উঠে। বিয়ের পর ছেলে সন্তানরা বউদেরও বুঝানো উচিৎ বাবা মা এর মূল্য কত প্রয়োজন তোমার জীবনে তবেই একজন বউ তার শশুড় শাশুড়ী কে সম্মান করবে,নিজ জায়গায় থেকে দায়িত্ব পালন করবে, আর ছেলে সন্তান যদি মনে করে আমার বাবা, মা এর খবর নেয়ার প্রয়োজন নেই শুধু আমার খবর নিলেই হবে, তবেই সেই বউ শশুর শাশুড়ী কে পাত্তাই দিবেনা। আর মেয়েরাতো বাবা মা এর সাথে আষ্ঠেপৃষ্ঠে বাঁধা। বিয়ে হয়ে গেলেও, বিয়ে না হলেও।
আমরা মা বাবা একটি পুত্র সন্তানের জন্যে কত রকম দোয়া,দুরুদ, হুজুর এসব করে করে পাগল হয়ে উঠি,কত স্বামীরা পুত্র সন্তান না হলে বউকে তালাক দিয়ে দিচ্ছে। কিন্তু বহু আশার আলো সেই পুত্র সন্তান, বড় হয়ে এত ব্যস্ততা তাদের সেই ব্যস্ততা, অবহেলা কত বড় উপহার নিয়ে অপেক্ষা করে থাকে বাবা মা এর জন্য, আজ মিরপুরের এই ঘটনা একটা উদাহরণ মাত্র 🥲