Interior Solution BD

  • Home
  • Interior Solution BD

Interior Solution BD Do you love decorating rooms and arranging furniture? Our vision is to enhance the lifestyle of our

19/09/2020
18/09/2020
Live with nature
17/09/2020

Live with nature

Design is peace
16/09/2020

Design is peace

Love comes to your house!
15/09/2020

Love comes to your house!

Spread love everywhere
12/09/2020

Spread love everywhere

its Lovely !
11/09/2020

its Lovely !

নাম মাত্র খরচে আপনার বাড়িকে করে তুলুন আকর্ষণীয় !একটা কথা আছে কারো বাড়িতে পা রাখলে সেই বাড়িই বলে দেয় ওই ঘরে কে বাস করে। ব...
10/09/2020

নাম মাত্র খরচে আপনার বাড়িকে করে তুলুন আকর্ষণীয় !
একটা কথা আছে কারো বাড়িতে পা রাখলে সেই বাড়িই বলে দেয় ওই ঘরে কে বাস করে। ব্যাখ্যা খুব সহজ- আপনি যেমন আপনার বাড়িও তেমন। আপনি যদি গোছানো স্বভাবের হন আপনার অন্দরমহল ও থাকবে পরিপাটি ও গোছানো। আর আপনি যদি হন ‘খাও দাও আর ঘুমাও’ টাইপের, তাহলে আপনার বাড়ি কেমন হবে তা আর বললাম না !!!


যারা নিজেদের বাড়িতে থাকেন তারা অনেক ভাগ্যবান। ইচ্ছা মতো সাজাতে পারেন, দেয়াল রঙ করতে পারেন, বাড়ির ডিজাইন এ যেকোন পরিবর্তন আনতে পারছেন। কিন্তু যারা অন্যের বাড়িতে মানে ভাড়া বাড়িতে থাকেন অথবা সরকারি বাসায় থাকেন তারা অনেক দিক থেকেই অসহায়। কিন্তু একটু মাথা খাটালে বা একটু খরচ করলেই তারাও পারেন নিজের ঘর কে আকর্ষণীয় করে সাজাতে।



আপনার বাড়িকে আকর্ষণীয় করার কিছু টিপসঃ
নাম মাত্র খরচে আপনার বাড়িকে করে তুলুন আকর্ষণীয়

১।পছন্দের রঙে রাঙিয়ে নিন
প্রথমে যা করবেন তাহলো বাড়ির রুম গুলোর একটা দেয়াল উজ্জ্বল রঙ করুন। দেখবেন আপনার পুরো রুম এর চেহারা পাল্টে গেছে। আপনার মন ও ভালো করে দিবে আপনার পছন্দের রঙ।

শোয়ার রুম, লিভিং রুম, ডাইনিং রুম, বাচ্চাদের পড়ার রুম আলাদা রঙ করতে পারেন। এইটা আপানার ইচ্ছা!

২। ওয়াল পেপার
যাদের দেয়াল রঙ করার অনুমতি নাই তারা ওয়াল পেপার দিয়ে ঢেকে দিন। নানান রঙ নানান থিম এ পাবেন ওয়াল পেপার। বাচ্চাদের ঘরের দেয়ালে ওদের পছন্দের কার্টুন দিতে পারেন।

নাম মাত্র খরচে আপনার বাড়িকে করে তুলুন আকর্ষণীয়

৩। পুরনো আসবাব গুলোকে ঠিক করে নিন
পুরনো আসবাব গুলোকে রাঙিয়ে নিন। বাচ্চাদের পড়ার টেবিল, বেড উজ্জ্বল রঙ এর হলে ওদের ও ভালো লাগবে। তাছাড়া ঘরের সাইড টেবিল, টেবিল লাম্প, বই রাখার তাক, জুতা রাখার আলমারি রঙ করুন।

আপনার সাধের ঘরটি নতুন করে সাজানো বা নতুন রূপ দিতে চাচ্ছেন? আপনার সহায়তায় জন্য পরামর্শ দিয়েছেন বিশ্বের অন্যতম নামকরা ডিজা...
09/09/2020

আপনার সাধের ঘরটি নতুন করে সাজানো বা নতুন রূপ দিতে চাচ্ছেন? আপনার সহায়তায় জন্য পরামর্শ দিয়েছেন বিশ্বের অন্যতম নামকরা ডিজাইনার গ্র্যান্ট কে. গিবসন। প্রায় ১৫ বছর ধরে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছেন ৩৯ বছর বয়সী এই ডিজাইনার। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই, আপনার জন্য ঠিক কী পরামর্শগুলো দিয়েছেন গিবসন।

১. ঠিক ‘কী’ চাচ্ছেন?

প্রথমেই ঠিক করুন ঠিক কী চাচ্ছেন। আপনি যে ঘরটি ডিজাইন করতে চাচ্ছেন, সেটির মাধ্যমে কী বুঝাতে চাচ্ছেন? ঠিক কোন স্টাইলটি পছন্দ আপনার? নিজেকেই নিজে এ বিষয়ে প্রশ্নগুলো করুন। উত্তর অনুযায়ী কাজ শুরু করুন, প্রয়োজনে বিষয়গুলো কাগজে টুকে রাখুন। আপনার ঘরের ডিজাইনকে প্রাণবন্ত করে তোলার প্রথম ধাপই হচ্ছে এটি।

২. বাদ দিন অপছন্দের জিনিসগুলো

গিবসন মন্তব্য করেছেন, মানুষ ঠিক কী পছন্দ করে তা বলার চেয়ে কোন জিনিসগুলো অপছন্দ করে সে জিনিসগুলো সহজে বলতে পারে। সুতরাং ঠিক কোন জিনিসগুলো আপনার ঘরের ডিজাইনে থাকবে না, সে বিষয়গুলো ঠিক করে ফেলুন। দেখবেন ঠিক কোন জিনিসগুলো ঘরের ডিজাইনে থাকবে, সে বিষয়টি পরিস্কার হতে শুরু করেছে।

৩. এমনভাবে ঘর সাজান যাতে করে ঘরে জায়গা থাকে

অনেকেই ঘর সাজাতে গিয়ে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হন। দেখা যায়, ঘর ঠিকই সাজানো হয়েছে, কিন্তু হাঁটা-চলার জায়গা কমে গেছে। এ বিষয়ে গিবসনের ভাষ্য হচ্ছে, ঘরের বাড়তি জায়গাটুকুও ডিজাইনের অংশ। সুতরাং চেষ্টা করুন এমনভাবে ডিজাইন করতে যাতে হাঁচা-চলার বা বসার জায়গার ক্ষেত্রে কোনও বিরূপ প্রভাব না পড়ে। বিষয়টি ঘরের মাপ অনুযায়ী আপনাকেই নির্ধারণ করতে হবে। প্রয়োজনে সরিয়ে দিন বাড়তি ফার্নিচার। দামি ফার্নিচারে সাজানো হিজিবিজি ঘরের চেয়ে হালকা ফার্নিচারে সাজানো ঘরই মানুষ বেশি পছন্দ করেন এমনটাই জানিয়েছেন গিবসন।

৪. রং পরিবর্তনের আগে পরীক্ষা করে দেখুন!

সম্পূর্ণ ঘর রং করার পর দেখা গেল, ঠিক যা চাচ্ছিলেন তা পাননি। এ বিষয়ে গিবসনের পরামর্শ হচ্ছে, পুরো ঘরে রং করার আগে, যে রং ব্যবহার করতে চাচ্ছেন, প্রথমে সে রংটি ঘরের কোনও একটি কোণায় প্রয়োগ করে দেখুন যে সেটি আদতেও ঘরের চেহারা পাল্টাতে সহযোগিতা করছে কিনা। এতে করে একদিকে যেমন আপনার খরচ বাঁচবে, অন্যদিকে আপনিও বুঝতে পারবেন, আদতে ঠিক কোন রংটি আপনার ঘরের সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে সহযোগিতা করবে।

৫. ডিজাইনের সময় মূল্যের ব্যাপারে মাথা ঘামাবেন না

সুন্দর ঘরের ডিজাইন মানে এই নয় যে, আপনার ঘরের যা ব্যবহার করবেন, সেগুলোর সবকিছুই দামি হতে হবে। এ বিষয়ে গিবসনের পরামর্শ হচ্ছে, রূচিশীল স্বল্প মূল্যের পণ্য এবং দামি মূল্যের পণ্যের মিশ্রণে ঘর সাজান। এতে করে আপনার ঘরটিতে যে অতিথিরা আসবেন, তারা এক ধরণের ইতিবাচক অনুভূতী অনুভব করবেন। পাশপাশি এটি আপনার ঘরে সাজানোর খরচও অনেকটাই কমিয়ে আনবে।

৬. মেঝে থেকে শুরু করুন

ঘর ডিজাইনের কাজটি মোটেও সহজ কোনও কাজ নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, ঘরের ঠিক কোন অংশটি থেকে ডিজাইন শুরু করবেন, সে বিষয়টি ঠিক করে উঠতে পারছেন না। এক্ষেত্রে গিবসনের পরামর্শ হচ্ছে, ডিজাইন মেঝে থেকে শুরু করার। চিন্তা করুন আপনার মেঝে কী ঢাকা থাকবে নাকি খোলা রাখবেন। খোলা রাখলে মেঝের ডিজাইনটি কেমন রাখবেন? একবার মেঝের ডিজাইনের কাজ শেষ হয়ে গেলে, নিজেই বুঝতে পারবেন ঠিক কোন জিনিসগুলো ঘরের ডিজাইনে ব্যবহার করলে তা ফুটে উঠবে।

এ ছাড়াও বাড়তি পরামর্শ হিসেবে গিবসন জানিয়েছেন, ঘরের ডিজাইনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার। সময় নিয়ে কাজটি শেষ করুন। এতে আখেরে আপনিই লাভবান হবেন। কারণ স্বল্প সময়ে ডিজাইনের কাজ শেষ করলে দেখবেন, আরও অনেক কিছুই করা যেত যা বাদ পড়ে গেছে। কিন্তু, সময় নিয়ে ডিজাইনের কাজটি করলে এমনটি হওয়ার আশঙ্কা কম। আর চেষ্টা করবেন, এমনভাবে ডিজাইন করতে যাতে মোটামুটি একটি দীর্ঘসময়ের জন্য আর ডিজাইনের কাজে হাত না দিতে হয়।

নতুন অফিস নিয়েছেন? ভাবছেন সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন টা করবেন? কিন্তু একটা অফিসের ইন্টেরিয়র ডেকোরেশন করতে গেলে কেমন খ...
08/09/2020

নতুন অফিস নিয়েছেন? ভাবছেন সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন টা করবেন? কিন্তু একটা অফিসের ইন্টেরিয়র ডেকোরেশন করতে গেলে কেমন খরচ পড়বে তা সঠিকভাবে নির্ধারন করতে পারছেন না, হয়ত আপনার অন্যান্য কাজের চাপে এদিকে সময় দিতে পারছেন না।

আসলে একটি অফিসের ইন্টেরিয়র ডেকোরশেন এর খরচ অনেক কিছুর উপর নির্ভর করে করে, যা এই সিম্পল প্রশ্নটিকে অনেক সময় কঠিন করে দেয়। যদিও অফিস ইন্টেরিয়রের খরচের ব্যাপারে কোন নির্দিষ্ট উত্তর নেই তবে কিছু বিষয় বিবেচনা করে খরচের একটা ধারনা নির্ধারন করা যেতে পারে। এইসব কিছুই নির্ভর করবে অফিসের সাইজ, লোকেশন এবং চাহিদা অনুযায়ী।

যাইহোক এটি একটি মৌলিক প্রশ্ন যা আপনার বিবেচনায় আসবে, সেক্ষেত্রে প্রথমে আপনি কত খরচ করতে চাচ্ছেন বা আপনার বাজেট কেমন রাখবেন সেটা নির্ধারন করে ফেলুন। এরপরে আরও কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন, যেমন:

সৌন্দর্য বর্ধন নাকি স্ট্রাকচারাল চেঞ্জ?
আপনি যখন নতুন অফিস সেটাপের কথা চিন্তা করছেন তখন আগেই সিদ্ধান্ত নিন, যে আপনি কি চান সৌন্দর্য বর্ধন (যেমন: নতুন ফ্লোর, সিলিং, ওয়াল পেইন্ট/স্টিকার) নাকি স্ট্রাকচারাল চেঞ্জ (যেমন: নতুন ওয়াল, নতুন দরজা সেটাপ)। আর এটা যদি পরে বিবেচনা করতে যান, তাহলে আপনার প্রযেক্ট টি শেষ করা কঠিন হয়ে পড়বে এবং সেটাপের খরচ দিগুন হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

কত সময় নিতে পারবেন?
আপনার প্রযেক্ট টাইমলাইন কত? এটি একটি গুরুত্বপূর্ন বিষয় কারন টাইমলাইন আপনার খরচের আকৃতি নিয়ন্ত্রন করে। সাধারনত কম টাইমলাইনের কাজে বেশি সময় (ঘন্টা) এবং ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়া দরকার হয়। একটি আদর্শ ২,৪০০ স্কয়ার ফিট অফিস ডেকরেশনের টাইমলাইন ৪ থেকে ৫ সপ্তাহ নির্ধারন করা হয়। এর চেয়ে কম টাইমলাইন হলে খরচের খাতও বেড়ে যায়।

কত স্কয়ার ফিট সাইজের অফিস আপনার প্রয়োজন?
এই প্রশ্নের উত্তর সাধারনত খুব সহজেই আমরা বলতে পারি – “আমার এখন যা স্পেস সাইজ আছে তাই ই দরকার” এবং এটি অনেক সময় একেবারে সঠিক সিদ্ধান্ত হিসেবেও বিবেচিত হয়। কিন্তু কখনও কখনও এটি প্রশ্নটি অনেক জটিল হয়ে পড়ে, কারন এটি নির্ভর করে আপনার আকাঙ্খার উপর, বর্তমান স্পেস সাইজ এবং অবশ্যই আপনার ব্যাবসার সাইজ এর উপর।

আপনার ব্যবসার সাইজ কেমন আছে, আগামি এক বছর পরে কেমন হবে, কোন কোন ডিপার্টমেন্টে নতুন লোক নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা কে কোথায় বসবে এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে। তবেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কত স্কায়ার ফিট সাইজের অফিস প্রয়োজন।

ট্রেডিশনাল নাকি ডিজাইন এবং ডেকোরেশন?
আপনার অফিস যদি ট্রেডিশনাল পদ্ধতিতে সংস্কার করতে চান তাহলে এখানে কয়েক ধাপে লোক দরকার হবে, যেমন: ইন্টেরিয়র ডিজাইনার, ওয়ার্কস্পেস প্ল্যানার এবং ফর্নিচার সাপ্লাইয়ার। আপনি যদি শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে দরকার হবে, সার্ভেয়র (যিনি পরিমাপ করেন), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ইন্টেরিয়র আর্কিটেক্ট। এরপরে দরকার হবে একজন প্রযেক্ট ম্যানেজার যিনি সকল পার্টিদের সমন্নয় সাধনের মাধ্যমে পুরো কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়া নিশ্চিৎ করবেন।

আপনি যদি ডিজাইন এবং ডেকোরেশন, এই পদ্ধতিতে যান তাহলে প্রথমেই আপনার স্পেস এর কাজের স্কোপগুলো নির্ধারন করতে হবে। এখানে অবশ্যই কোয়ালিটির ব্যাপারে সচেতনতা জরুরি এবং এতে আপনার খরচ ট্রেডিশনাল পদ্ধতির তুলনায় বেশি হবে। ডিজাইন এবং ডেকোরেশন প্যাকেজ এর মধ্যে থাকে: থ্রিডি এবং টুডি ডিজাইন, বিস্তর বিবরনী, কন্সাল্টেন্সি, প্রযেক্ট ম্যানেজমেন্ট এবং কন্সট্রাকশন সার্ভিস এই সবই এক ছাদের নিচে।

এই পদ্ধতিটি আমাদের দেশে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। বেশিরভাগ কোম্পানী এখন ট্রেডিশনাল পদ্ধতি থেকে বের হয়ে আসছে, কারন ডিজাইন এবং ডেকোরেশন পদ্ধতিতে খরচ কিছুটা বেশি হলেও কোম্পানীর ব্র্যান্ড ভ্যালু, কর্মীদের চাহিদা পুরন, কর্মক্ষেত্রে সৃজনশীলতা বৃদ্ধি, কাজে আনন্দ, ইত্যাদি গুরুত্বপুর্ন বিষয়গুলো যোগ হয়েছে। যা কোম্পানীর ভবিষ্যৎ মুনাফা বৃদ্ধির ব্যাপারটা নিশ্চিৎ করে।

ফার্নিচার রিকয়ারমেন্ট কেমন?
যদি আপনি একটি মিটিং রুম সেটাপ দিতে চান বা একটি সমগ্র সেলস ফ্লোর সেটাপ দিতে চান, আপনাকে সঠিক ফার্নিচার নির্বচন করতে হবে। এটি কর্মীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিৎ করে। সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে অফিস কর্মীদের ব্যাবহারের জন্য বিভিন্ন ধরনের ফার্নিচার দরকার হয়, যেমন: সিটিং/স্ট্যান্ডিং ডেস্কিং, স্টোরেজ সিস্টেম, ল্যাপটপ স্ট্যান্ড এবং অন্ন্যান্য। ভাল মানের ফার্নিচার সাপ্লাইয়ার বা আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন ফার্নিচার এবং কাস্টম ফার্নিচার এর ব্যাপারে ইন্টেরিয়র ডিজাইনার এর পরামর্শ নেয়া ভাল। তিনি আপনাকে ধারনা দিনে পারবেন কি পরিমান ফার্নিচার প্রয়োজন এবং কেমন খরচ হবে।

টেকনোলজী সিস্টেম কি হবে?
এখনকার ট্রেন্ডে তাল মিলিয়ে চলতে এবং অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নতুন টেকনোলজীর কোন বিকল্প নেই। আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে কি কি ধরনের টেকনোলজী ব্যাবহৃত হবে।

অফিস ইন্টেরিয়র ডেকোরেশন খরচ?
এখনকার সময়ে একটি ২,৪০০ স্কয়ার ফিট অফিস ইন্টেরিয়র ডেকোরেশনে স্ট্যান্ডার্ড খরচ পড়ে ৭ থেকে ৯ লাখ টাকা। এর মধ্যে যে সকল সেটাপগুলো থাকবে:

০১. ডিজাইন (২ডি এবং থ্রিডি) এবং প্রযেক্ট সুপারভিশন

০২. ফ্লোরিং (কার্পেট)

০৩. লাইটিং এবং সিলিং

০৪. ওয়ার্কস্টেশন (১২ জন)

০৫. এক্সিকিউটিভ রুম (২টি)

০৬. রিসিপশন ফার্নিচার

০৭. ওয়াল পেইন্ট

০৮. ব্র্যান্ডিং (এলইডি সাইন)

সর্বোপরী, এটি একটি স্ট্যান্ডার্ড প্রযেক্ট এর খরচের ধারনা মাত্র। প্রিতিটি রুম বাই রুম সাইজ এবং চাহিদা অনুযায়ী এই টাকার অংক উঠানামা করে।

Address


1206

Alerts

Be the first to know and let us send you an email when Interior Solution BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share