কল্প্য কথন - Kolpo Kothon

কল্প্য কথন - Kolpo Kothon এখানের গহনায় রঙের আধিক্য খুঁজে পাবেন, ফ্যাশনের পাশাপাশি যা মনকেও রাঙিয়ে তোলে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে অনুষঙ্গ। গয়নার ব্যাপারটাও তাই। সোনা-রুপার গয়না তো আর রোজ রোজ পরা যায় না। তাই নিত্য দিনের গয়নায় এখন যোগ হয়েছে কাঠ, পাথর আর সুতার ব্যবহার, যা অলংকার হিসেবে যোগ করেছে নতুন এক মাত্রা। খুবই সাধারণ মানুষের জীবনের সুখ–দুঃখের কল্পকাহিনিকে সঙ্গী করে অতি সাধারণ হাতের ছোঁয়ায় তৈরি এসব গয়না কিশোরী থেকে শুরু করে মাঝ বয়সী সবার জন্যই সব ধরনের পোশাকের সঙ্গে অনেক জনপ্রিয়।

কাঠের

গয়নার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যেকোনো সময়ে যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। হালকা এবং রঙিন হওয়ায় শাড়ি থেকে শুরু করে টপ-জিনসের প্যান্টের সঙ্গে এখন নারীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। তবে এক্ষেত্রে নির্ভর করে ব্যবহারকারী কীভাবে নিজেকে উপস্থাপন করছেন তার ওপর।

একটু যত্নের সঙ্গে ব্যবহার করলে এই গয়না দীর্ঘদিন সংরক্ষণে রাখা যায়। ঘামে কিংবা বৃষ্টিতে ভিজে গেলে ভালোভাবে শুকিয়ে অথবা মুছে রেখে দেওয়াই ভালো, তাহলে রংটাও দীর্ঘদিন টিকে থাকে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কল্প্য কথন - Kolpo Kothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কল্প্য কথন - Kolpo Kothon:

Share