Mim’s Kitchen Magic

Mim’s Kitchen Magic “Follow for tasty recipes � & cooking inspiration! �”

🍜✨ Elegant Noodles Nest Plate Simple noodles styled into a modern nest presentation with cucumber garnish and edible flo...
22/05/2026

🍜✨ Elegant Noodles Nest Plate

Simple noodles styled into a modern nest presentation with cucumber garnish and edible flower touch.

🥭🌸 Tropical Minimal Art Plate ✨Mango fan cut, cucumber rolls, and pomegranate cream arranged in a clean fine-dining aest...
22/05/2026

🥭🌸 Tropical Minimal Art Plate ✨

Mango fan cut, cucumber rolls, and pomegranate cream arranged in a clean fine-dining aesthetic style.


🥭✨ Mango Rose Art Plate ✨Fresh mango carved into rose flowers with natural leaf garnish — simple yet elegant fruit prese...
22/05/2026

🥭✨ Mango Rose Art Plate ✨

Fresh mango carved into rose flowers with natural leaf garnish — simple yet elegant fruit presentation.
🍽️ 🥭

🍤✨ Golden Shrimp Fine Dining Plate ✨🍌🧾 উপকরণমাঝারি সাইজের চিংড়ি মাছ – ৪/৫টিডিম – ১টিপাকা কলা – ১টিটমেটো সস – সাজানোর জন...
21/05/2026

🍤✨ Golden Shrimp Fine Dining Plate ✨🍌

🧾 উপকরণ
মাঝারি সাইজের চিংড়ি মাছ – ৪/৫টি
ডিম – ১টি
পাকা কলা – ১টি
টমেটো সস – সাজানোর জন্য
লেবু – ২/৩ টুকরা
পুদিনা পাতা – কয়েকটি
লবণ – স্বাদমতো
গোলমরিচ – সামান্য
তেল – ভাজার জন্য
🕸️ জালি গার্নিশ (Tuile) এর জন্য
ময়দা – ২ টেবিল চামচ
পানি – ৩ টেবিল চামচ
তেল – ৪ চা চামচ
হলুদ রং / হলুদ গুঁড়া – সামান্য
লবণ – এক চিমটি
👩‍🍳 প্রস্তুত প্রণালী

🍤 চিংড়ি প্রস্তুত
১। চিংড়ি পরিষ্কার করে লবণ ও গোলমরিচ মাখিয়ে নিন।
২। প্যানে অল্প তেলে দুই পাশ সোনালি করে ভেজে নিন।
🥚 ডিম
১। ডিম ফেটিয়ে হালকা ভেজে নিন।
২। চাইলে scramble style করে নিতে পারেন।
🍌 Fried Banana
১। পাকা কলা লম্বা করে কেটে নিন।
২। প্যানে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন।
🕸️ জালি গার্নিশ (Tuile)
১। ময়দা, পানি, তেল, লবণ ও রং মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন।
২। গরম ননস্টিক প্যানে ব্যাটার ঢালুন।
৩। কিছুক্ষণ পর জালের মতো ডিজাইন তৈরি হবে।
৪। ক্রিসপি হলে আলতো করে তুলে নিন।

🍽️ প্লেট সাজানোর পদ্ধতি
১। প্লেটের এক পাশে টমেটো সস দিয়ে swoosh design করুন।
২। মাঝখানে ডিম রাখুন।
৩। তার উপর সুন্দরভাবে চিংড়ি সাজান।
৪। নিচে fried banana রাখুন।
৫। উপরে জালি গার্নিশ দাঁড় করিয়ে দিন।
৬। পাশে লেবু ও পুদিনা পাতা দিয়ে garnish করুন।
✨ Chef Tips
✔ প্লেটের অর্ধেক খালি রাখলে fine dining look আসে।
✔ Sauce বেশি না দিয়ে clean design করুন।
✔ Garnish কম কিন্তু সুন্দরভাবে দিন।
🍳
🍽️ “Simple ingredients, luxury presentation.”

🥭🍨 M A N G O  I C E  C R E A M ✨🧂 উপকরণ১ টি পাকা আম কিউব করে কাটা১ টি আমের পিউরিহুইপড ক্রিমকনডেন্সড মিল্কঅল্প চিনি (ঐচ্ছ...
19/05/2026

🥭🍨 M A N G O I C E C R E A M ✨

🧂 উপকরণ

১ টি পাকা আম কিউব করে কাটা

১ টি আমের পিউরি

হুইপড ক্রিম

কনডেন্সড মিল্ক

অল্প চিনি (ঐচ্ছিক)

বাদাম কুচি

ডালিম দানা (গার্নিশের জন্য)

👩‍🍳 প্রস্তুত প্রণালী

1. প্রথমে পাকা আম ছোট কিউব করে কেটে নিন।

2. অল্প আম ব্লেন্ড করে পিউরি তৈরি করুন।

3. একটি বাটিতে হুইপড ক্রিম ভালোভাবে বিট করে নিন।

4. এতে কনডেন্সড মিল্ক, আমের পিউরি ও আমের কিউব যোগ করে আলতোভাবে মিশিয়ে নিন।

5. স্বাদ অনুযায়ী অল্প চিনি দিতে পারেন (না দিলেও হবে)।

6. মিশ্রণটি একটি বক্সে ঢেলে ফ্রিজে ৬–৮ ঘণ্টা সেট হতে দিন।

7. সেট হয়ে গেলে স্কুপ করে পরিবেশন করুন।

✨ গার্নিশ

উপরে বাদাম কুচি ও ডালিম দানা ছিটিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন।

🍌✨ কলার চিপস ✨🍟উপকরণ:কাঁচা কলাপানিসামান্য হলুদলবণভাজার জন্য তেলগার্নিশ: লবণ, গুঁড়ো মরিচ/গোলমরিচপ্রস্তুত প্রণালী১) কাটাক...
18/05/2026

🍌✨ কলার চিপস ✨🍟

উপকরণ:
কাঁচা কলা
পানি
সামান্য হলুদ
লবণ
ভাজার জন্য তেল
গার্নিশ: লবণ, গুঁড়ো মরিচ/গোলমরিচ
প্রস্তুত প্রণালী
১) কাটা
কাঁচা কলা খোসা ছাড়িয়ে আপনার পছন্দমতো পাতলা স্লাইস করে নিন।

২) ভিজিয়ে রাখা
এক বাটিতে পানি নিয়ে তাতে সামান্য হলুদ ও লবণ মিশান। কাটা কলা ১০ মিনিট এতে ভিজিয়ে রাখুন।
৩) পানি ঝরানো ও মুছে নেওয়া
১০ মিনিট পর কলা তুলে পানি ঝরিয়ে নিন।
সাথে সাথে ভাজলে: শুধু পানি ঝরালেই হবে।
স্টোর করতে চাইলে: টিস্যু/কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে শুকনো করুন।
৪) ভাজা
কড়াইয়ে ডুবো তেল দিন। তেল হালকা গরম হলে মাঝারি আঁচে কলার টুকরোগুলো ছেড়ে দিন। ধীরে ধীরে মচমচে ও হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
৫) গার্নিশ
তেল থেকে তুলে গরম গরম অবস্থায় লবণ, গুঁড়ো মরিচ বা গোলমরিচ ছিটিয়ে দিন।
মচমচে, সোনালি, ঘরোয়া কলার চিপস প্রস্তুত। চাইলে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণও করতে পারবেন।

🍜 রুটি নুডলস চিকেন চাওমিন (ঘরোয়া স্টাইল)🧂 উপকরণ:রুটি নুডলসের জন্য:আটা – ৩ রুটির পরিমাণলবণ – এক চিমটিতেল – ১ চা চামচপানি ...
13/05/2026

🍜 রুটি নুডলস চিকেন চাওমিন (ঘরোয়া স্টাইল)

🧂 উপকরণ:
রুটি নুডলসের জন্য:
আটা – ৩ রুটির পরিমাণ
লবণ – এক চিমটি
তেল – ১ চা চামচ
পানি – প্রয়োজনমতো
পানি ফুটানোর সময়:
লবণ – অল্প
তেল – ১ টেবিল চামচ

চিকেন ও সবজি:
মুরগির মাংস – প্রায় ২৫০ গ্রাম (ছোট কিউব)
আদা বাটা – ১ চা চামচ
রসুন কুচি – ১ চা চামচ
পেঁয়াজ কুচি – ১টি
কাঁচামরিচ – ২টি
গাজর, ক্যাপসিকাম, যেকোনো সবজি – কুচি করে

মসলা ও সস:
লবণ – স্বাদমতো
মরিচ গুঁড়া – অল্প
জিরা গুঁড়া – অল্প
ম্যাগি মসলা – ২ বার ব্যবহার হবে
সয়া সস – ১ টেবিল চামচ
অন্যান্য চাইনিজ– ইচ্ছামতো

👩‍🍳 যেভাবে বানানো হয়েছে:
1 আটা, লবণ, তেল, কাঁচামরিচ ও পানি দিয়ে রুটির ডো তৈরি করে ৩টি রুটি বেলে নেওয়া হয়েছে।
2 একটি প্যানে পানি ফুটে উঠলে তাতে লবণ ও ১ টেবিল চামচ তেল দেওয়া হয়েছে। রুটিগুলো ওই ফুটন্ত পানিতে ঠিক ১ মিনিট ডুবিয়ে রাখা হয়েছে। তারপর উঠিয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে।
3 রুটিগুলো হালকা শুকিয়ে গেলে ছুরি দিয়ে নুডলসের মতো সরু করে কেটে নেওয়া হয়েছে।
4 কড়াইয়ে তেল দিয়ে প্রথমে আদা, লবণ ও মরিচ দিয়ে চিকেন ভেজে নেওয়া হয়েছে।
5 এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও সবজি দিয়ে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়েছে।
6 এখন লবণ, জিরা গুঁড়া, ম্যাগি মসলা, সয়া সস ও পছন্দমতো অন্যান্য সস দিয়ে সবকিছু মিশিয়ে নেওয়া হয়েছে।
7 কাটা রুটি নুডলস কড়াইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার উপরে থেকে ম্যাগি মসলা দেওয়া হয়েছে।
8 সবকিছু একসাথে ২ মিনিট নাড়াচাড়া করে রান্না করা হয়েছে।
💡 টিপস:
রুটিকে ১ মিনিটের বেশি পানিতে রাখবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে।
সবজি হালকা ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগে।

Fish Curry🍛🍽️
12/05/2026

Fish Curry🍛🍽️

Tropical Cream Delight 🥭🍌🍽️🧂 উপকরণ:ডিম – ২টি (ডিম ভাজার জন্য)লবণ – এক চিমটিতেল/বাটার – অল্পআলু – ৩টি (পটেটো বোট বানানোর ...
12/05/2026

Tropical Cream Delight 🥭🍌🍽️

🧂 উপকরণ:
ডিম – ২টি (ডিম ভাজার জন্য)
লবণ – এক চিমটি
তেল/বাটার – অল্প
আলু – ৩টি (পটেটো বোট বানানোর জন্য)
হোয়াইট সসের জন্য:
দুধ – ১ কাপ
ময়দা – ১ টেবিল চামচ
বাটার – ১ টেবিল চামচ
চিনি – ১–২ টেবিল চামচ (স্বাদমতো)
ব্ল্যাক পেপার গুঁড়া – আধা চা চামচ

ফল ও গার্নিশ
পাকা আম – কিউব করে কাটা
কলা – স্লাইস করা
পুদিনা পাতা – সাজানোর জন্য
বাদাম/চিনাবাদাম – অল্প

👩‍🍳 যেভাবে বানানো হয়েছে:
1 ডিমে এক চিমটি লবণ মিশিয়ে তেলে হালকা করে ডিম ভাজা করে নেওয়া হয়েছে।

2 আলুগুলো সেদ্ধ করে মাঝখান থেকে লম্বালম্বি কেটে নেওয়া হয়েছে। তারপর চামচ দিয়ে ভেতরের অংশ সাবধানে তুলে এমন শেপ দেওয়া হয়েছে, যাতে পটেটো বোটের মতো ফিলিং রাখা যায়।

3 অন্য প্যানে বাটার গলিয়ে ময়দা দিয়ে নাড়িয়ে হালকা ভাজা হয়েছে। এরপর ধীরে ধীরে দুধ দিয়ে নাড়তে নাড়তে স্মুথ হোয়াইট সস তৈরি করা হয়েছে। স্বাদমতো চিনি ও ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে।

4 তৈরি পটেটো বোটের ভেতরে হোয়াইট সস ভরে দেওয়া হয়েছে।

5 প্লেটে সুন্দর করে পটেটো বোট, ডিম ভাজা, আমের কিউব ও কলার স্লাইস সাজিয়ে পরিবেশন করা হয়েছে।

💡 টিপস:
হোয়াইট সসে হালকা মিষ্টি স্বাদ থাকলে ফলের সাথে খেতে বেশি ভালো লাগে।
হোয়াইট সসের ভিতরে চাইলে চিজ যোগ করলেও স্বাদ আরও ভালো হবে।
ইচ্ছা করলে অন্য ফলও যোগ করা যাবে।

🍲 লেমনগ্রাস সুগন্ধি চিকেন ভেজিটেবল স্যুপ🧂 উপকরণ:চিকেন (ছোট টুকরা/শ্রেডেড) – ১ কাপডিম – ১টিলাল ও সবুজ ক্যাপসিকাম – ছোট কি...
10/05/2026

🍲 লেমনগ্রাস সুগন্ধি চিকেন ভেজিটেবল স্যুপ

🧂 উপকরণ:
চিকেন (ছোট টুকরা/শ্রেডেড) – ১ কাপ
ডিম – ১টি
লাল ও সবুজ ক্যাপসিকাম – ছোট কিউব
পেঁয়াজ – পাতলা কাটা
লেমনগ্রাস – ১টি (ক্রাশ করা)
আদা কুচি – ১ চা চামচ
রসুন কুচি – ১ চা চামচ
কর্নফ্লাওয়ার – ১–২ টেবিল চামচ
পানি/চিকেন স্টক – ৩–৪ কাপ
লবণ – স্বাদমতো
কালো মরিচ – সামান্য
লেবু – ½টি (রস)
সয়া সস / চিলি সস / অয়েস্টার সস (থাকলে দেওয়া যাবে)
ম্যাগি মসলা – সামান্য (ঐচ্ছিক)
👩‍🍳 যেভাবে বানানো হয়েছে:
1 প্রথমে একটি পাত্রে পানি বা চিকেন স্টক নিয়ে লেমনগ্রাস, আদা ও রসুন দিয়ে কয়েক মিনিট ফুটানো হয়েছে যাতে সুন্দর ফ্লেভার আসে।
2 এরপর চিকেন দিয়ে লবণ, কালো মরিচ এবং থাকলে অল্প সয়া সস দিয়ে রান্না করা হয়েছে যতক্ষণ না চিকেন নরম হয়।
3 তারপর পেঁয়াজ ও লাল-সবুজ ক্যাপসিকাম দিয়ে অল্প সময় রান্না করা হয়েছে, যাতে সবজি হালকা ক্রাঞ্চি থাকে।
4 ডিম ফেটে ধীরে ধীরে স্যুপে ঢেলে আস্তে নাড়ানো হয়েছে, যাতে ডিম সুতো মতো ছড়িয়ে যায়।
5 সবশেষে অর্ধেক লেবুর রস ও সামান্য ম্যাগি মসলা দিয়ে হালকা মিশিয়ে নেওয়া হয়েছে।
6 কর্নফ্লাওয়ার পানিতে গুলে স্যুপে দিয়ে হালকা ঘন করে নামিয়ে নেওয়া হয়েছে।
💡 টিপস:
লেবুর রস দিলে স্যুপের স্বাদ আরও ফ্রেশ, টেস্টি ও ফ্লেভারফুল লাগে।
চাইনিজ সস থাকলে দিলে স্বাদ আরও রেস্টুরেন্ট স্টাইল হবে।
সবশেষে লেবুর রস দিলে স্বাদ আরও বেশি ভালো লাগে।
স্যুপ বেশি ঘন খেতে চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণ আর একটু বাড়িয়ে দেওয়া যাবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim’s Kitchen Magic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share