26/04/2025
*শহরে নতুন স্টাইলের 'স্ক্যামার' এর আবির্ভাব হয়েছে,সবার জন্য গুরুত্বপূর্ণ পোস্ট! সাবধান থাকবেন!
''একটা নাম্বার থেকে কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ড নাফিসা কাঁদতে কাঁদতে কল দিলো এই নাম্বার থেকে। ঝিল পাড়ে ওর কাজিনের ব্যাগে নাকি ইয়াবা পাওয়া গেছে। ও সাথেই ছিলো। কাজিন ওর কাছে ব্যাগ রেখে পালিয়ে গেছে। ওকে পুলিশ আটকে রেখেছে। যেহেতু মাদক দ্রব্য পাওয়া গেছে এখন চালান করে দিবে। আমাকে পুলিশের সাথে লাইনে ধরিয়ে দিলো। আমার বাসা কই, কতো দিন ধরে ওকে চিনি ইত্যাদি ইত্যাদি জিক্ষেস করলো। জিজ্ঞেস করলাম কি হইছে? বললো এই সেই ঘটনা। এখন যদি একবার চালান করে দেয় তাহলে লাখ টাকা দিয়েও ছাড়ানো যাবে না। যেহেতু মা**দ**কের কেস। আবার জিজ্ঞেস করলাম কোন থানা? বললো থানায় যেয়ে জানাবে। এখন থানার নাম বলা যাবে না।
আমার বন্ধু যেটা বললো যে পুলিশ আসলে টাকা চাচ্ছে। টাকা পেলে ছেড়ে দিবে। এদিকে ও হিস্টেরিকের মতো কাঁদতেছে। কথাও অস্পষ্ট। ওর কাছে এই মূহুর্তে কোনো টাকা নেই। যা করার আমাকেই করতে হবে। আমি একটা মিনিট সময় চেয়ে কল কেটে আমার কাছে সেভ করা নাম্বার থেকে নাফিসার রেগুলার নাম্বারে কল দিলাম। কয়েকবার কল দেয়ার পরেও কেউ ধরতেছে না দেখে বাধ্য হয়ে আন্টির নাম্বারে কল দিলাম। ফোন ধরলো নাফিসা। সে বাসায় বসে আয়েশ করে ভাত খাচ্ছেন। এদিকে আমার কলিজা শুকিয়ে কাঠ।
তো এই হলো আজকের ‘নিউ ডে, নিউ স্ক্যাম’। বন্ধু বিপদে পড়লে আমরা প্যানিকড হয়ে যাই। তবে নিজের বা অন্যের বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে। পুলিশ আপনাকে কখনোই ‘তুমি’ বলে সম্বোধন করবে না। যেটা বলে স্ক্যামার শুরুতেই ধরা খেয়ে গেছে। কাঁদার সময় অনেকক্ষেত্রে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। এতে পরিচিত গলাও অপরিচিত লাগে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিলো। বিস্তারিত প্রশ্ন করুন সাজানো চোর, পুলিশ দুইজনকেই। কোনো উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে পেচিয়ে বা সরাসরি টাকার জন্য চাপ দিলেই বোঝা যাবে মূল ঘটনা। সাবধান থাকুন। সার্ভাইভাল মোড সর্বদা চালু রাখুন। এই শহরে সার্ভাইব করতে গেলে ক্রিটিক্যাল থিংকিংয়ের বিকল্প নেই!'
©Sadia Nowrin