28/10/2026
বিশেষ দিনের জন্য বিশেষ খাবার নিয়ে চলে আসলাম....শুক্রবার সব সময় আমার জন্য খুব স্পেশাল... তো চলেন সীজনের প্রথম হাঁস ভুনা টা এই শুক্রবার রান্না করে ফেলি...সাথে থাকবে লাউপাতায় ভেটকি মাছের পাতুরি আর ৩ ধরনের ভর্তা (জাম আলু,পোঁড়া টমেটো ভর্তা, পোঁড়া বেগুন ভর্তা... 😊
এখন খাবারগুলো নিয়ে একটু কথা বলি...খেয়াল করে পড়বেন... 🙂
👉👉 প্রথমেই বলবো হাঁস ভুনা নিয়ে... আমি ২ ভাবে হাঁস ভুনা করবো.. নারকেল দুধ দিয়ে আর নারকেল দুধ ছাড়া... বাটা মসলায় আস্ত রসুন থাকবে আর হাঁস ভুনা একটু ঝাল ঝাল হবে কিন্তু খুব বেশি না আবার..
👉👉ভেটকি পাতুরির এখানের ছবি টা আমার না..গুগল থেকে নিয়েছি..এখানে কলাপাতা আছে কিন্তু আমি করবো লাউপাতা দিয়ে.. কারন আপনারা লাউপাতাটা ভাতের সাথে মেখে খেতে পারবেন... সরষে বাটায় এই পাতুরি বানাবো আমি...মাছের সাইজ নিয়ে আমি আর নতুন করে কিছু বলবো না..যারা নিয়েছেন তারা জানেন আর যারা নেন নি তারা ট্রাই করে দেখতে পারেন... একটু লাউপাতা একটু মাছ আর একটু মাখা মাখা ঝোল ভাতের সাথে মেখে খাবেন.. কি যে মজা..
👉👉 এবার আসি ৩ রকমের ভর্তা নিয়ে..জাম আলু ভর্তা, পোঁড়া টমেটো ভর্তা আর পোঁড়া বেগুন ভর্তা থাকবে...ঝাল নরমাল হবে...সরষের তেল আর বেশি করে ধনেপাতা দিবো...
আচ্ছা আপনারা বলেন এই খাবারগুলোর সাথে কি আর কিছু লাগে... বাসায় একটু ভাত রান্না করবেন একটু লেবু কেটে নিবেন আর তারপর আনন্দ করে পরিবারের সবাই মিলে খাবারটা উপভোগ করবেন... আর হ্যাঁ..অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন..🤭
নিতে চাইলে জানিয়ে দিন.. আমি লিমিটেড পোরশোন রান্না করবো ইনশাআল্লাহ.. 🙂