RongTulite SupTi

RongTulite SupTi - Made with ❝Love❞

17/04/2026

তারপর একদিন সব দুঃখরা বিদায় নিবে। আর আমি আমার রঙ-তুলির কাছে ফিরে যাবো। ইনশাআল্লাহ...

The best part of painting? My hands lost in waves of color. 🤍
27/01/2026

The best part of painting?
My hands lost in waves of color. 🤍

জুম্মাবারের মুগ্ধ দুপুর গড়ালে আনমনে আক্ষেপ করতে পারো? অজানা আশঙ্কায় শূন্য হতে পারো? সালাম ফেরানোর পরে;ফিরতে ইচ্ছে হয় কি ...
10/10/2025

জুম্মাবারের মুগ্ধ দুপুর গড়ালে আনমনে আক্ষেপ করতে পারো? অজানা আশঙ্কায় শূন্য হতে পারো?
সালাম ফেরানোর পরে;ফিরতে ইচ্ছে হয় কি প্রতিবার তাশাহুদের প্রথমে?

সিয়াম, জোনাকের মতো বয়ামে আটকে রাখতে না পেরে, শাওয়ালের বাঁকা চাঁদের মিটিমিটি হাসি দেখে,
কাঁদতে মন চেয়েছে কখনো?

লুটিয়ে পড়ে ব্যালকনির মেঝেতে, আধো চন্দ্রিমার দমকা হাওয়াতে।

~ Humaiya Salsabil Faiza

প্রতিদিন একটা হলেও ফলোয়ার বাড়ার নোটিফিকেশন  পাই আমি। অবাক হই, আশ্চর্য হই; এখন তো আমি পেইজ চালাই না ফলোয়ার আসে কেন? থেকে ...
09/10/2025

প্রতিদিন একটা হলেও ফলোয়ার বাড়ার নোটিফিকেশন পাই আমি। অবাক হই, আশ্চর্য হই; এখন তো আমি পেইজ চালাই না ফলোয়ার আসে কেন? থেকে গেলে পাত্তা নেই আর ছেড়ে চলে গেলে দাম বেড়ে যায়, না?

একেকটা ফলোয়ার বাড়ে আর আমার মন চায় ফ্লোরে বসে খাটে মাথা ঠুকে কাঁদি। পেইজটা নিয়ে একটা সময় কত স্বপ্ন দেখেছিলাম! আমার সম্পূর্ণ করা একেকটা ক্যানভাস, একেকজন কাস্টমার আমার কতটা ভালোবাসার যে ছিল! এখনো আছে। খুব বেশি সেল করিনি তবে যতগুলো করেছি ভালোবাসায় প্রতিটা মুড়িয়েছি। পার্ফেক্ট ছিল না ঠিক কিন্তু আমার কাস্টমারগুলো এত্ত আন্তরিক ছিল আলহামদুলিল্লাহ। আমি প্রায়ই ভালো এমন আন্তরিকতা দেখার জন্য হলেও আবার ক্যানভাসে রঙ লাগাই। কিন্তু হয় না..

এই পেইজ আমার বাচ্চা, আমার ভালোবাসা। হয়তো সব ঝামেলা টাটা বাইবাই হলে আমি আবার ক্যানভাস সেল করবো। হয়তো।

তত্তদিন আগডুম বাগডুম পোস্টাবো দাঁড়ান! ফলোয়ারদের তো আর এমনি এমনি পেইজে রাখতে পারিনা, আমার একটা দায়িত্ব আছে না?🌷

Ammu.
22/05/2025

Ammu.

22/05/2025

কতদিন আঁকি না....

ছবির দুটো ক্রাফটই একুশ সালে করা। আগে কাগজ কাটাকাটি করতে বেশি ভালো লাগতো। এগুলো বানিয়ে ফেসবুকে ছবি দিলে কেউ কেউ জিজ্ঞেস ক...
05/01/2025

ছবির দুটো ক্রাফটই একুশ সালে করা। আগে কাগজ কাটাকাটি করতে বেশি ভালো লাগতো। এগুলো বানিয়ে ফেসবুকে ছবি দিলে কেউ কেউ জিজ্ঞেস করতো বিক্রি করবো কিনা। আমি অবাক হয়ে ভাবতাম এগুলো কিনার কি আছে? কাগজ!
একবার তো বিশাল কান্ড হলো। এখনো মনে পড়লে হাসি আসে। কাহিনি হয়েছে একটা ক্রাফট নিয়ে। সেটার ছবি ফেসবুকে দিয়ে লিখেছিলাম ফেলে দিব কারণ সুন্দর হয়নি এরকম কিছু...
কয়েকজন নিতে চাইলো সেটা। আর একজন তো আমাকে মেসেজ দিল কিনেই নিবে। উনি ভয়েস আর্টিস্ট ছিল। মোটামুটি ফ্যান ফলোয়ার। মান সম্মান তো আছে বটেই।
চাইলো। অনেক বার চাইলো। কিন্তু আমি ততক্ষণে মত বদলে ফেলেছি। সবাই এত ভালো বলছে নিতে চাইছে তাহলে ভালোই হইছে। তবে কুরিয়ারের ঝামেলাও না দেওয়ার কারণ ছিল।
আমি ওইটা নিজের কাছেই রেখে দিছি। একজন তো বলেই বসলো এবার এটার দাম বেড়ে গেছে এটা আর কাউকে দিবেনা। হাহা! আমার এখনো এই অভ্যাস। আমার জন্য কিছু আনলে দেখা যায় মাঝে মাঝে পছন্দ হয়না। এদিকে আমার বোন বা অন্যকেউ সেটা নিতে চাইলে আমার আর ভাল্লাগেনা। ওমনি আমার সেটার প্রতি মায়া মহব্বত বেড়ে যায়।

04/01/2025

জরুরী ভিত্তিতে একজন সেচ্ছাসেবী প্রয়োজন যে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্ট ম্যাটেরিয়ালস গুছিয়ে দিবে। ট্যাকা পয়শা দিতে পারবো না। রঙ কিনারই ট্যাকা নাই আবার গুছিয়ে দেওয়ার টাকা!

যাই হোক, আঁকতে আঁকতে ঠায়ার্ড হয়ে গেচি! সাথে একটু ছা করে দিলেও ভ্লা হবে। 🫶

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَঅর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদ...
04/01/2025

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।

এই দোলনায় চড়তে চান? যেখানে মৃদু ঠান্ডা বাতাস থাকবেসমুদ্রের গর্জন থাকবে....
03/01/2025

এই দোলনায় চড়তে চান?

যেখানে মৃদু ঠান্ডা বাতাস থাকবে
সমুদ্রের গর্জন থাকবে....

তো আমি এবার ক্যানভাসে বিল্ডিং থিমে কিছুএকটা বানাচ্ছি। সেখানে নেমপ্লেটও দিয়েছি। কিন্তু বাড়ির নাম খুঁজে পাচ্ছিনা। কি জ্বাল...
02/01/2025

তো আমি এবার ক্যানভাসে বিল্ডিং থিমে কিছুএকটা বানাচ্ছি। সেখানে নেমপ্লেটও দিয়েছি। কিন্তু বাড়ির নাম খুঁজে পাচ্ছিনা। কি জ্বালা!
তাই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম। সে কুলসুম, মালা, শেফালী খালা সব বললো। আচ্ছা বুঝলাম।

বাট হোয়াট ইজ "তুলিপ"??

তুলিপ! সিরিয়াসলি!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RongTulite SupTi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share