Mun Daily vlog

Mun Daily vlog নিজে নিজের মতো থাকতে ভালোবাসি,না কারো কথা শুনি,না কারো কথা মানি।��
(3)

20/04/2026

আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো –
আমি কখনোই আমার মনের গভির কথা, অনুভূতি, ক'ষ্ট কাউকে ঠিকভাবে বোঝাতে পারি না। মনে হয় কথাগুলো বুকের ভেতরই আর্ট'কে থাকে। কেউ বুঝতে চায় না কিংবা আমি বোঝাতে পারি না। হয়তো অনেক কথা বলার থাকে, কিন্তু ভাষা হারিয়ে ফেলি, মুখে হাসি রেখেও ভেতরে কতটা যুদ্ধ করি।

সেটা কাউকে বোঝানোই সবচেয়ে কঠিন কাজ মনে হয়। নিজের ব্য'থাগুলো নিজের সঙ্গেই কথা বলে যায়।

19/04/2026

"দু চোখ যেদিকে যায় একদিন চলে যাবো" বলে দুঃখ কমানো মানুষগুলো জানে, তার আসলে যাবার মত কোনো জায়গা নেই।সে জানে, সে যেখানে আছে সেখানেও সে আসলে নেই ।

এই বিশাল দুনিয়ায় কিছু বদনসিব মানুষের একটা পুরো জীবন চলে যায় মূলত ঐ একখানা ঘরের সন্ধানেই, একখানা একান্ত আশ্রয়ের পিপাসাতেই ।

মাথা গোঁজার মত জায়গার তো অভাব নেই এই দুনিয়ায়, আশ্র‍য় তো শরনার্থীরো মেলে। আমাদের অভাবটা মূলত মন বোঝার মত একখানা ঘরের, শান্তি মেলার মত একখানা পায়রার নীড়ের।

সে ঘরের দেয়ালে ফাটল থাক, ভাঙা হোক দুয়ার, মরচে ধরা হোক জানালার শিক, অন্তত তার বাসিন্দাকে এমনভাবে আগলে রাখুক, যেন রাত নামলে কোনো জোনাক পাখি আর না গায় — মৃত্যু কতদূরে, মৃত্যু কতদূরে !

13/04/2026

জীবনটা তো একটা শান্ত নদীর মতো হতে পারতো─ এতো অশান্ত, এলোমেলো, প্যাচানো জীবন আর ভালো লাগে না..

12/04/2026

মানুষ পৃথিবীতে শুধু হারাতে আসে; মানুষের প্রাপ্তি বলে কিছু নেই। স্বপ্ন হারায়, কথা হারায়, সুখ হারায়, ভালোবাসার মানুষ হারায়
হারাতে হারাতে যেদিন একদম শূন্য হয়ে যায়, সেদিন মহাকালের নিয়ম অনুযায়ী পৃথিবী ছেড়ে চলে যায়।

02/04/2026

আমি উপলব্ধি করেছি আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই।

কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চুরমার হয়ে যায়। এক সামান্য শক্ত কথায় আমার অর্ধ-সপ্তাহ বিনিদ্র হাহাকারে কাটতে পারে।

অথচ আধুনিক মানুষের হৃদয় কতো শক্ত! যেন কংক্রিটের মতো। আচ্ছা, এই পাথুরে নির্মম শহরে ঠুনকো আয়নার মতো হৃদপিন্ড নিয়ে আমি আর কতদূর যাবো?

01/04/2026

আমার আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই, যেখানে মন চাইলেই আমি চলে যেতে পারবো। মন খারাপের সময় হারিয়ে যেতে পারবো।
আছে শুধু বিশাল বিশাল অট্টালিকা ভর্তি মানুষ, আর মানুষের ভিতর গ্যালন গ্যালন দুঃখ।

দমবন্ধ লাগে।

01/04/2026

যখন আল্লাহ আপনাকে একজন ভালো মানুষ দান করেন, এমন কেউ যে আপনার যত্ন নেয় এবং আপনাকে ভালোবাসে, সেটাও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আপনি তাদের সাথে কেমন আচরণ করেন, তা দেখার জন্য একটি পরীক্ষা।

26/03/2026

মাথার ভেতর চলতে থাকা হাজারো ভাবনা মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল করে দেয়। অন্যরা হয়তো কিছুই বুঝতে পারে না, কিন্তু যার মস্তিষ্কে এই লড়াইটা চলে সে একাই সবটা সামলায়।

চোখের সামনে সব ঠিকঠাক দেখালেও ভেতরের অস্থিরতা মানুষকে ভীষণ চাপে ফেলে দেয়! এভাবেই অজান্তেই মানুষ নিজেকে মানসিকভাবে দুর্বল মনে করতে শুরু করে, আর চারপাশের মানুষ কখনও কখনও এই দুর্বলতাকে নিয়ে হাসাহাসিও করে ।

23/03/2026

আজকে রিয়েলাইজ করলাম—আমার জীবনে এমন কোনো মানুষ নেই, যার কাছে সব খুলে বলতে পারি, কেউ আমাকে বিচার করবে না বা কেউ আমাকে খারাপ ভাববে না। পরিবার কখনো সেই স্বস্তির জাগয়াটা দেয়নি যে নির্দ্বিধায় অনূভুতি প্রকাশ করতে পারব।এমন কোনো বন্ধু বানাতে পারিনি বা নিজেই প্রকাশ করতে পারিনা নিজের সবকিছুই। কিছু প্রিয় মানুষও পুরোপুরি ভরসা জায়গা দেয়নি, যে খোলা বইয়ের মতো প্রেজেন্ট হব। এতটাও ইন্ট্রোভাট হতে চাইনি যে chatgpt কাছে সমস্যা শেয়ার করতে হয়। সে আবার স্টেপ বাই স্টেপ পরামর্শ দেয়। ভরসা নেই কারও, কথা আছে মনে; ভুল গুলো লুকিয়ে, পাপি মনে বাঁচি।

21/03/2026

যানো এখন না আমি তোমাকে ছাড়া অনেক ভালো থাকতে পারি আমার না এখন আর তোমার জন্য খারাপ লাগে না কান্না পায় না আমি না তোমাকে ছাড়া অনেক ভালো আছি একটা সময় ছিলো তোমাকে ছাড়া কিছু বুঝতাম না তোমাকে ছাড়া কিছু ভালো লাগতো না কিন্তু দেখো তোমাকে ছাড়াও এই মেয়ে টা কতো সুন্দর ভাবে বেঁচে আছে তোমাকে ছাড়াও সে এখন হাসতে পারে দেখো তুমি সে এখন তোমাকে ছাড়া বেঁচে থাকতে শিখে গেছে তার এখন আর একটুও কষ্ট হয় না তোমার জন্য দিন শেষ এ একটাই কথা অনেক ভালো আছি আমি তোমাকে ছাড়া।

13/03/2026

জীবনে যে সব জিনিস সবচেয়ে বেশি চেয়েছি, আজ সেগুলোর কোনোটাই আমার সঙ্গে নেই। সময় আমাকে শিখিয়েছে, চাওয়া আর থাকা দুটো আলাদা ব্যাপার.!

সবকিছু বাহুর জোরে রাখা যায় না। কিছু জিনিস ভেঙে যায়, কিছু মন দূরে সরে যায়, আর কিছু গল্প শেষ হয়ে যায় আমরা বুঝে ওঠার আগেই..

12/03/2026

সালামি লাগবে না; ঈদের দিন শুধু একটু খোঁজ নিয়েন।
একটা টেক্সট, একটা কল দিলেই হবে।

এইটুকু যত্নই আমার জন্য অনেক। তখন মনে হবে—আমি এখনও কারো মনে আছি, কেউ একজন আমাকে মনে করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mun Daily vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share