স্ব-রঙ-Shawrang

স্ব-রঙ-Shawrang Homemade cake , Handpaint and tai dye products. cooking/handicrafts

Alhamdulillah One pound  vanilla cake💙
22/07/2026

Alhamdulillah
One pound vanilla cake💙

সংসার!! একজন মা একজন শাশুড়ী একজন বউ....তিনজন মানুষের মূখ্য ভূমিকা থাকে একটা সুন্দর সংসার গঠনে।আগের দিনে মুরব্বিরা বলতো" ...
21/07/2026

সংসার!!
একজন মা
একজন শাশুড়ী
একজন বউ....

তিনজন মানুষের মূখ্য ভূমিকা থাকে একটা সুন্দর সংসার গঠনে।

আগের দিনে মুরব্বিরা বলতো" মা" দেখে "ঝি" আনতে হয়।

মানে ছেলের বিয়ের সময় মেয়ের মা কেমন?
শশুরবাড়িতে তার রেপুটেশন কেমন,সবার সাথে বনিবনা কেমন....
মেয়ের খোঁজ -খবর নেয়ার সময় মায়ের খোঁজ ও খুব ঘটা করে যেনো নেয়া হয়।
কারণ,মা যেমন হয় মেয়ের ওপরেও প্রভাব পরে অনেকক্ষানি।

একথাটা কিন্তু অনেক ক্ষানি সত্য!
একজন মেয়ে কিন্তু মায়ের শিক্ষাই সবচেয়ে বেশি আত্মস্থ করে।
অনেকটা আপনাআপনি চলে আসে।

কোন মা যদি ঘরে সেলাই করেন,মেশিন চালান
ঐ ঘরের মেয়ে সেলাই এর বেসিক সম্পর্কে অনেক কিছুই শিখে ফেলতে পারে শুধু মায়ের সাথে থেকে, দেখেই।

যখন একটা মেয়ের নতুন বিয়ে হয়,সংসার জীবনে প্রবেশ করে
তখন ঐ মেয়ে টা থাকে একদম কাদামাটির মতোন।
যেভাবে গড়ে, অনেক টা সেভাবেই থাকে।

তবে সবাই এক হয় না। কেউ কেউ ভীষণ রকম একঘেয়ে থাকে।
তবে বেশির ভাগ মেয়েই প্রথম নরম- কোমলই থাকে।

কেন.... ব্যাখ্যা করছি
একদম নতুন পরিবেশ, নতুন মানুষজন, নতুন জীবন
জীবনের ব্যাপক পরিবর্তন।

এই সময়টায় একটা মেয়ে চায় পারিপার্শ্বিক সহমর্মিতা।
ফেমিলির ননদ,ভাগ্নি, ভাতিজি যেই একটু বন্ধু সুলভ আচরণ করে তখন তাকেই যেন আপন লাগে।

শাশুড়ী যদি নতুন বউকে
নিজের মতো করে আপন করে নেয়, ছেলের বউ ও শাশুড়ীকে আপন করে নেয় সহজেই। আর একজন মায়ের গুণ সহজাত ভাবে
মেয়ের ওপরে থাকেই।

সহজ জীবন..... সুন্দর সম্পর্ক।

লেখা- নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

মেঘের ওপারে মেঘ জমেছে বৃষ্টি হয়ে ঝরে যাবে,ঢেউ গুলো সব আছরে পরবে ধূসর বালুচরে। গাঙচিল গুলো সবডানা ঝাপটে চলে যাবে অন্তহীন ...
20/07/2026

মেঘের ওপারে মেঘ জমেছে
বৃষ্টি হয়ে ঝরে যাবে,
ঢেউ গুলো সব আছরে
পরবে ধূসর বালুচরে।
গাঙচিল গুলো সব
ডানা ঝাপটে চলে যাবে অন্তহীন গন্তব্যে।

অলকানন্দা 💚
19/07/2026

অলকানন্দা 💚

সম্পর্ক!!সম্পর্ক শব্দটার মাঝেই যেন অদৃশ্য ভাবে উপস্থিতি রয়েছে সম্পৃক্ত,সৌহার্দ্য, সম্প্রতি, ভালোবাসার!!সম্পর্কের ডোর অনে...
19/07/2026

সম্পর্ক!!
সম্পর্ক শব্দটার মাঝেই যেন অদৃশ্য ভাবে উপস্থিতি রয়েছে সম্পৃক্ত,সৌহার্দ্য, সম্প্রতি, ভালোবাসার!!
সম্পর্কের ডোর অনেক নাজুক হয়।
অনেক তরি যত্তন করতে হয় সম্পর্ক গুলোর।
হোক তা মা- মেয়ে কিংবা বোন-বোনের
বা ননদ ভাবি বা বাপ- ছেলের!
মোদ্দাকথা হলো সমস্ত সম্পর্কের ক্ষেত্রে।

এক তরফা ভাবে কোন সম্পর্কই সুন্দর দীর্ঘ স্হায়ী থাকেনা। হয়তো
পারিপার্শ্বিক বিভিন্ন কারণে টিকে থাকলেও, আন্তরিকতা থাকেনা।
তাই খেয়াল করে দেখেন!
সম্পর্কের দায়িত্বে আন্তরিক থাকছেন তো??

এই ধরেন না নিজ বোন কিংবা ভাবির বা মায়ের বাসায় বেড়াতে যাবেন।
হয়তো কিছু দিন থাকবেন।
যাওয়ার সম্ভব হলে একটু মুরগী বা গরু,খাসি বা মাছ হোক
একপদ, দুই পদ রান্না করে বক্সে করে নিয়ে যান।
যার বাসায় যাবেন উনি তো রান্না করে খাওয়াবেনই,কিন্তু ঐ যে একবেলা আপনার ক্যারি করে নেয়া খাবার টা তাকে এনে দিবে একরাশ প্রশান্তি।
কারণ!
রাতের জন্য আবার নতুন আরেক পদ করা লাগবে না,এটাই উনার স্বস্তি।

এই ব্যাস্ত জীবনে এতোটুকু প্রশান্তি অনেক দরকার!
একজন গৃহিণী হ্যা একজন গৃহিণী ঘরের কর্ম,দায়িত্ব সামলাতে
সামলাতে বড্ড বেশি ক্লান্ত হয়ে যায়।
যা হয়তো পরিবারের মানুষ তেমন ভাবে ফিলই করে না।
কিন্তু একজন মেয়ে যখন নারী তে পরিণত হয়, তখন ঠিকই অনুভব করে।

তাই যত্ন করুন সম্পর্ক গুলোকে আন্তরিক ভাবে।

লেখা - নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

আমার এখানে  এখনো ঘনকালো সন্ধ্যা নামে।ঘুটঘুটে কালো অন্ধকারে নিমজ্জিত হয় রাতের প্রহর গুলো। জোনাকি গুলো যেনো  আলো জালিয়ে  র...
15/07/2026

আমার এখানে এখনো ঘনকালো সন্ধ্যা নামে।
ঘুটঘুটে কালো অন্ধকারে নিমজ্জিত হয় রাতের প্রহর গুলো। জোনাকি গুলো যেনো আলো জালিয়ে রাতের আধার কমায়!!
কখনো কচুবনে
আবার কখনো ঝোপের ধারে।
আবার কখনো কচুরি ভরা পুকুরে।
তখন যেনো ভেতর থেকে এই শব্দ গুলো কেউ গুনগুনিয়ে শুনায়...
আমার আছে এক পুকুর জোনাকি পোকা।
যেন সবুজ আলোর নক্ষত্র তারা! সবুজ আলোর আভা ছড়ায়।

আমার এখানে এখনো নিকস কালো রাত হয়
যেখানে এখনো সোডিয়াম লাইটের আলো পড়েনি।
দূরে কোথাও কোথাও জলে অল্প আলোর সোলার বাতি,তাতে করে অন্ধকারের রুপটা আরও গভীর ভাবে ফুটে উঠে।
ভয়ঙ্কর সুন্দর কালো আধাঁর রাত!!

🖋️নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

ভালো হওয়ার প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য, নিজের প্রতি জুলুম করা রোধ করুন।
14/07/2026

ভালো হওয়ার প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য, নিজের প্রতি জুলুম করা রোধ করুন।

বিভিন্ন পদের সবজি কাঁঠাল বিচি  আর শুটকি মাছের পোড়া পোড়া তরকারি 😋😋একদমই সহজ রান্না।রেসিপি লাগলে জানাবেন।
14/07/2026

বিভিন্ন পদের সবজি কাঁঠাল বিচি আর শুটকি মাছের পোড়া পোড়া তরকারি 😋😋
একদমই সহজ রান্না।
রেসিপি লাগলে জানাবেন।

good night 💚
13/07/2026

good night 💚

আপনার কইন্যার জন্য আপনার বাসায় যদি সম্ভব হয়, ছোট্ট একটা ঘর রাইখেন।যাতে করে আপনার বর্তমানে বা অবর্তমানে তার মন খারাপের দি...
12/07/2026

আপনার কইন্যার জন্য আপনার বাসায়
যদি সম্ভব হয়, ছোট্ট একটা ঘর রাইখেন।
যাতে করে আপনার বর্তমানে বা অবর্তমানে
তার মন খারাপের দিনে এসে একটু এসে সস্তির নিশ্বাস ফেলতে পারে।

ভাইয়ের বউ কি ভাববে বা না ভাববে,তা নিয়ে যাতে তার সেই সময় না ভাবা লাগে।
বিশ্বাস করেন অনেক দরকার মেয়েদের একটুখানি সস্তির জায়গা।
অনেক মেয়েরা এখনো বড়ো অসহায়!
সব পরিবার পরিজন ঘরের বৌ এক হয়না।

কেউ কেউ আছে শুধু সহ্যই করে যায়, ঠিক হয়ে যাবে পরিস্থিতি।
এই শান্তনায়।
কিংবা সহ্য না করেই বা কি করবে
কোথায় যাবে, কার কাছে যাবে এই ভেবেই কাটিয়ে দেয় এক জীবন।

কইন্যাকে একটু সাপোর্ট কইরেন। কথাগুলো মন দিয়ে শুইনেন।
সব কইন্যারাই সাপোর্ট পাইলেই তল্পিতল্পা গুছায়া গাট্টি বাইন্ধা বাপের বাড়ি পারমানেন্টলি চলে আসে না।

তার মাথায় থাকে,
কার সংসারে যাবে? ভাই এর সংসারে....
তার চেয়ে স্বামীর কিল,গুতা খাওয়া অনেক ভালো।
অনেক সম্মানের।

একটু বইলেন মারে শশুর বাড়িতে,স্বামীর সংসারে ভালো মন্দ অনেক কিছুই হয় হবেই। একটু মানিয়ে নিস।

কিন্তু যখন দেখবি একদম পায়ের তলার মাটি সরে যাচ্ছে
তখন সবকিছু ছেড়েছুড়ে চলে আসবি
এই ভিটায়।

কিন্তু মা, তোর নিজের দায়িত্ব কর্তব্য পালনে এক চুল ছাড় দিবিনা।
তোর দিক থেকে তুই শতভাগ সৎ থাকবি,
দেখবি তোর স্বামীই তোকে তোষামোদ করে আবার ফিরিয়ে নিয়ে যাবে।

বাবা-মায়ের করা একটুখানি সাপোর্ট একটা মেয়ের মানসিক
জোর, মানসিক শান্তি বাড়িয়ে দেয় অনেক ক্ষানি।
সস্তি নিয়ে কাটাতে পারে অনেক.....,অনেকদিন।

লেখা -নাজিয়া সাবরীন।

#নাজিয়াসাবরীন

#লেখালেখি

Address

Keraniganj
Dhaka
১৩১০

Telephone

+8801537336675

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্ব-রঙ-Shawrang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share