28/05/2026
ঈদের দিন বাপ-মায়ের বাড়িতে কাটানো সেই ঈদগুলোর কথা এত বেশি মনে পড়ে যে কোনোভাবেই আর মন ভালো করতে পারি না… ভাই-বোনদের সাথে হৈ-হুল্লোড়, আব্বু-চাচাদের চিল্লাচিল্লি, সবার বাসায় মাংস দিতে যাওয়া, বান্ধবীর বাসায় যাওয়া, একি জামা পরা,একসাথে হাসি-আনন্দে কাটানো সেই শেষ ঈদটার কথা মনে হলেই বুকটা হুহু করে ওঠে। মনে হয় এই তো সেদিনও ঈদ মানেই ছিলো আনন্দ, অপেক্ষা আর খুশি… অথচ চোখের পলকেই সব হারিয়ে গেলো।
এখন ঈদের দিন এলেই কেমন যেন দম বন্ধ হয়ে আসে… কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয়, মেয়েদের জন্য এত নিয়ম কেন? কেন চাইলে তারা তাদের চিরচেনা নীড়ে, নিজের মানুষগুলোর কাছে ফিরে যেতে পারে না?
সত্যি বলতে, নিজের মা-বাবা, ভাই-বোন, ফুফু-চাচা ছাড়া মেয়েদের ঈদ বলে কিছুই নেই… কিছুই না।Mim's World