Happy Home

Happy Home Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Home, Home decor, Mohammadpur, Dhaka.

আস সালামু আলাইকুম প্রিয় মায়েরা!বর্তমানে মায়েদের স্ক্রিন টাইম আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এতে আমরা মায়েরা শুধু যে নিজেরাই...
10/10/2024

আস সালামু আলাইকুম প্রিয় মায়েরা!

বর্তমানে মায়েদের স্ক্রিন টাইম আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এতে আমরা মায়েরা শুধু যে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, প্রভাব পড়ছে আমাদের চারপাশের সম্পর্কগুলোতেও।

মায়ের স্ক্রিন টাইম এবং এর প্রভাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তারবিয়াহ-এর পক্ষ থেকে একটি জরিপ করা হচ্ছে।

এতে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিজের এবং পরিবারের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে আনতে ভাবনার খোরাক পাবেন, ইন শা আল্লাহ।

আপনার মতামত অত্যন্ত মূল্যবান, তাই অনুগ্রহ করে সময় নিয়ে সার্ভেটি সম্পন্ন করুন।

অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন: https://forms.gle/S6T6k91QPa5Yvts67

বি. দ্র : জরিপে আপনার নাম উল্লেখ করতে হবে না।

এই সার্ভেটি অন্যদের সাথে শেয়ার করুন।

আজকের ডিজিটাল যুগে অতিরিক্ত স্ক্রিন টাইম বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মায়েরা কীভাবে তাদের সময় ...

বাবা আর মা - প্রত্যেক শিশুর জন্য দুনিয়ার সবচাইতে আপন আর কাছের মানুষ তারা, সবেচেয়ে বেশি ভালোবাসার আর ভরসার আশ্রয়স্থল। বাব...
23/06/2024

বাবা আর মা - প্রত্যেক শিশুর জন্য দুনিয়ার সবচাইতে আপন আর কাছের মানুষ তারা, সবেচেয়ে বেশি ভালোবাসার আর ভরসার আশ্রয়স্থল। বাবা-মায়ের শত ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে সন্তানের জীবন।

বাবা-মা তো নিরলসভাবে তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন; কিন্তু আমাদের শিশুরা জানে কি -

🔹মুসলিম হিসেবে বাবা-মায়ের জন্য তাদের কী করণীয়?

🔹বাবা-মায়ের সাথে তাদের ব্যবহার কেমন হওয়া উচিত?

🔹কোন ধরনের আচরণ তাদের সাথে করা যাবে না? কেন করা যাবে না?

🔹কোন কাজগুলো করলে তারা খুশি হন?

শিশুরা যদি বাবা-মায়ের প্রতি তাদের দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে ছোট থেকেই সঠিক তারবিয়াহ পেয়ে থাকে, তবেই না তারা আদর্শ সন্তান হিসেবে বেড়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। বাবা-মায়ের প্রতি অনুগত ও দায়িত্বশীল সন্তান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ চাইলে জান্নাত লাভ করবে।

তারবিয়াহ থেকে আমাদের এবারের আয়োজন শিশুদের জন্য ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কশপ -

*বাবা-মায়ের প্রতি আমার করণীয়*

🎙 আলোচক : সিহিন্তা শরীফা

🗓 ২৮ জুন, শুক্রবার ২০২৪
⏰ বিকাল ৩.৩০-৫.০০ টা
💻 মাধ্যম : টেলিগ্রাম গ্রুপ

🧾 নিবন্ধন ফি : ১০০ টাকা
▪️ নগদ/সেলফিন : 01859564315

নিবন্ধন লিংক : কমেন্টে দেওয়া হল

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়...
11/06/2024

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়ে গেছে। এটা আমার বন্ধুও কিছুদিন আগে বলেছিল। যারজন্য coke বর্জন করলেও না জানার কারনে অন্যান্য drinks গুলো কেনার সম্ভাবনা থেকে যায়।

নিচে coca-cola এবং pepsico-র drinks আর mineral water-এর তালিকা দেওয়া হলোঃ

Coca-Cola Company:
1. Coca-Cola
2. Coca-Cola Zero Sugar
3. Sprite
4. Fanta
5. Diet Coke
6. Kinley

PepsiCo:
1. Pepsi
2. Diet Pepsi
3. Pepsi Zero Sugar
4. 7UP
5. Mountain Dew
6. Mirinda
7. Aquafina

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে এই সবগুলো product boycott করার তাওফীক্ব দান করুক, আমীন।

-Musabbir Hossain Nibir-

আলহামদুলিল্লাহ আমাদের শিশুদের মায়েরা আজকাল সন্তানের পরিচর্যায় যথেষ্ট সচেতন। তবে শিশুর খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ কিংবা এ...
26/04/2024

আলহামদুলিল্লাহ আমাদের শিশুদের মায়েরা আজকাল সন্তানের পরিচর্যায় যথেষ্ট সচেতন। তবে শিশুর খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ কিংবা একাডেমিক সাফল্যে আমরা যতটা যত্নশীল, শিশুর মানসিক এবং আত্মিক বিকাশে অতটা খেয়াল রাখি কি?

একজন মুসলিম শিশুর বিকাশে সার্বিক পরিপূর্ণতা নিশ্চিত করতে হলে শারিরীক বিকাশের পাশাপাশি মানসিক ও আত্মিক বিকাশেও মনোযোগী হতে হবে।

আলহামদুলিল্লাহ “তারবিয়াহ” মায়েদের জন্য অর্ধশতাধিক ফ্রি সেশন আয়োজন করে থাকলেও “অ্যাকটিভ প্যারেন্টিং” কোর্স আকারে এই প্রথম একটি গোছানো উদ্যোগ।

ইসলামের আলোকে শিশুর সার্বিক বিকাশ সম্পর্কিত অনলাইন প্যারেন্টিং কোর্সটি শুধুমাত্র মায়েদের জন্য।

কোর্স ইন্সট্রাকটর : সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট ড. মনোয়ারা পারভীন

💻 অনলাইন ক্লাস : ১০ টি লাইভ সেশন

📅 সময়সীমা : ৫ সপ্তাহ
🕒 প্রতি ক্লাস ১ ঘন্টা
📚 সপ্তাহে ২টি ক্লাস
📝 ১ টি কুইজ পরীক্ষা
🎥 থাকছে ক্লাস রেকর্ডিং

🟤 কোর্স ফি : ৬০০ টাকা
🟠 নগদ/সেলফিন : 01859564315 (send money)

🗓️ ক্লাস শুরু : ১৮ মে, ২০২৪

কোর্সের বিষয়বস্তু দেখতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন :
https://tarbiyahbd.com/events/active-parenting

কোন জিনিস চোখের সামনে না থাকলে আমরা সেটা ধীরে ধীরে ভুলে যাই। প্যালেস্টাইনের ভিডিও গুলো দেখলে কোনভাবেই কান্না থামানো যায় ...
11/01/2024

কোন জিনিস চোখের সামনে না থাকলে আমরা সেটা ধীরে ধীরে ভুলে যাই। প্যালেস্টাইনের ভিডিও গুলো দেখলে কোনভাবেই কান্না থামানো যায় না। খুব কষ্ট হয়। এজন্যে দেখা বন্ধ করে দিয়েছিলাম।

কিছুদিন পরেই একটা পোস্ট দেখলাম যে আমাদের ২/৩ মিনিটের ভিডিও দেখতেও কষ্ট লাগে আর গাজার মানুষ চাইলেও এর থেকে পালাতে পারবে না।দিনের পর দিন প্রতিটা মুহুর্ত সহ্য করেই যাচ্ছে।নিজের চোখের সামনে মৃত্যু দেখছে। ব্যথার যন্ত্রণা, ক্ষুধার কষ্ট, পানির অভাব কোন কিছুই শেষ হচ্ছে না বরং বেড়েই যাচ্ছে।

যখন দেখি ভিডিওগুলো কষ্ট হয়, কিন্তু দুয়া করতে পারি মন থেকে। ঘৃনা করতে পারি জায়োনিস্টদের।মন থেকে বদ-দুয়াও দিতে পারি। ওদের পণ্য বয়কট করতে পারি সহজেই।

আমরা ভুলে গেলে চলবে না। প্রতিটা ঘটনা মনে রাখতে হবে।কাঁদতে হবে।মুসলিমদের কষ্টে কষ্ট পেতে হবে। দুয়া করতে হবে অনেক বেশি।আর নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্য করতে হবে।

আমরা যদি আমাদের ভাই বোনদের কষ্ট দেখেও মুখ ঘুরিয়ে রাখি, না দেখার ভান করি তাহলে আমরা নিজেদের মুসলিম তো পরে,মানুষ হিসেবেও পরিচয় দিতে পারবো না।

আল্লাহ দুয়া কবুলকারী। নিশ্চয়ই আমাদের দুয়া বিফলে যাবে না। গাজার মানুষদের অনেক অনেক দুয়ার প্রয়োজন। অনেক বেশি!

🎉তারবিয়াহ কিডো গল্পের আসর🎉আমাদের এই আয়োজনে থাকছে গল্পের ক্লাস এবং ওয়ার্কশপ যেখানে শিশুরা ইসলামের আলোকে নৈতিক শিক্ষা এ...
03/12/2023

🎉তারবিয়াহ কিডো গল্পের আসর🎉

আমাদের এই আয়োজনে থাকছে গল্পের ক্লাস এবং ওয়ার্কশপ যেখানে শিশুরা ইসলামের আলোকে নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ ছাড়াও শিখবে কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ক্রিটিক্যাল থিংকিং-সহ আরও অনেক সফট স্কিল! আরও থাকছে ক্রাফটিং, ছবি আঁকা, গল্প লেখা ইত্যাদি মজার কিছু অ্যাক্টিভিটি নিয়ে প্রতিযোগিতা।

🎈 কিডো স্টোরি সিরিজের ৫ টি বই থেকে লাইভ সেশনের মাধ্যমে গল্পের আসর হবে। এছাড়া থাকবে ওয়ার্কশপ, কুইজ, ছবি আঁকা, ক্রাফটিং, সৃজনশীল প্রশ্ন ইত্যাদি কার্যক্রম।

🎈 শিশুদের বয়সভেদে দুটো দল -
ক দল: ৭ থেকে ১১ বছর
খ দল: ৭ বছরের কম

🎈 দুটি দলেই থাকবে ১ম, ২য় এবং ৩য় পুরষ্কার। বিজয়ীরা পাবে সার্টিফিকেট। শুধু তাই না, নিয়মিত সবগুলো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণকারী প্রত্যেকেই পাবে ভার্চুয়াল সার্টিফিকেট।

🎈 বিজয়ীরা ছাড়াও দুটি দল থেকে পরবর্তী সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০ জন করে মোট ২০ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার!

🎁 গিফট পার্টনার : কিডো

✅ নিবন্ধন ফি : ৩০০৳
🔶 বিকাশ/নগদ : 01859564315
🔴 নিবন্ধনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর, '২৩
📅 গল্পের আসর শুরু : ১৭ ডিসেম্বর, '২৩

নিবন্ধন লিংক : https://learn.kidoozone.com/student-register

🔻 নিচের এই লিঙ্কে কোন কোন কোম্পানি বয়কট করবেন, কেন করবেন প্রুফসহ আছে। কেন জানতে Why ক্লিক করুন, প্রমাণ জানতে Proof ক্লিক...
29/10/2023

🔻 নিচের এই লিঙ্কে কোন কোন কোম্পানি বয়কট করবেন, কেন করবেন প্রুফসহ আছে। কেন জানতে Why ক্লিক করুন, প্রমাণ জানতে Proof ক্লিক করুন।

https://boycott.thewitness.news/search

© Majida Rifa আপু

A guide to supporting innocent Palestinians and boycotting israel for its illegal occupation | by The Witness

It was a gift for one of my best friends. She is moving out of Bangladesh, so I decided to give her something that will ...
14/10/2023

It was a gift for one of my best friends. She is moving out of Bangladesh, so I decided to give her something that will remind her about our country.

Acrylic painting on canvas Size 12"/16'
11/10/2023

Acrylic painting on canvas
Size 12"/16'

অনেকদিন পর আবার আঁকা শুরু করলাম। ইন শা আল্লাহ পেইজের জন্য সামনে আরও আসছে...
28/09/2023

অনেকদিন পর আবার আঁকা শুরু করলাম। ইন শা আল্লাহ পেইজের জন্য সামনে আরও আসছে...

Acrylic painting on canvas Size 12/16
12/07/2023

Acrylic painting on canvas
Size 12/16

সে সময় পড়া জব সবকিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম।বাসার পাশেই ছিল নদী। কাজের ফাকে জানালা দিয়ে নদী দেখতাম আর মনে হতো এখানে যদি এ...
09/07/2023

সে সময় পড়া জব সবকিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম।বাসার পাশেই ছিল নদী। কাজের ফাকে জানালা দিয়ে নদী দেখতাম আর মনে হতো এখানে যদি একটা গাছের ছায়ায় একটা বেঞ্চ থাকতো, একটা হালকা কোন বই আর এক মগ কফি নিয়ে সেখানে বসতাম। কফি খেতে খেতে বই পড়তাম,মাঝে মাঝে বইটা বন্ধ করে নদী দেখতাম।

ছবির মেইন ফোকাস ছিল নদীর পাশে গাছের নিচে বসে কফি খাওয়া ও বই পড়া। তাই এই ছবিতে নদী দেখা যায় না।কিন্তু ছুটন্ত জীবনের একটু অবসর সময়ের আভাস পাওয়া যায়। কাজ থাকবে, দায়িত্ব থাকবে, চিন্তা থাকবে। এর মাঝেও নিজের জন্য একটু সময় বের করা খুব প্রয়োজন।

শুধু নিজের স্ত্রী/স্বামী বা বাচ্চাদের সাথে সময় কাটানো মানেই "Quality time" না। নিজেকেও একটু "Quality time" দেওয়া উচিৎ, হোক না সেটা মাসে একদিন কিছু সময়ের জন্য। এই অল্প সময়ই আপনাকে নতুন উদ্দামের সাথে কাজ করতে সাহায্য করবে।

Acrylic painting on canvas
Size : 12"/16"
Price : 2000/-

Address

Mohammadpur
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

01632614862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category