21/05/2024
আমার লাইফের একটি অন্যতম challenging bike-tour ছিল এই ডিম পাহাড় -আলীকদম থানচি হাইয়েস্ট মোটরেবল রোডটি পার করা কারণ সেদিন এক আনএক্সপেক্টেড ঝড়ের মাঝে পড়ে গিয়েছিলাম আর পাহাড়ি রোডে ঝড়ের ভেতর বাইক চালানোর যে একটা extreme risk ছিল তা বলে বোঝানো সম্ভব না!
একে তো বাইকে ছিল অনেক লাগেজ লোড এবং আমরা দুইজন তার উপর শুধু খাড়া রোড ধরে চলে যাচ্ছিলাম কোন থামার উপায় ছিল না আর ঝড় শুধু বেড়েই চলছিল। আর রিস্কটা নিতেই হতো কারণ আমরা আলীকদম দিয়ে ঢুকে গিয়েছিলাম তারপরে ঝড় শুরু হয়েছিল তো আমাদের হয় থানচি ঢুকতেই হতো না হলে আবার আলীকদম বেক করা লাগতো আর আমরা ডিম পাহাড়ের মাঝামাঝি ছিলাম যার কারণে ব্যাকও করতে পারছিলাম না আগাতেও পারছিলাম না।
চারদিকে শুধু মেঘে ঢাকা ছিল তাই বোঝার কোন উপায় ছিল না যে ডিম পাহাড় পার করেছি কিনা। প্রায় সাত ঘন্টা পর অবশেষে আমরা থানচি পৌঁছালাম। সেখানে ক্যাম্পে থাকা এক লোকাল ভদ্রলোক আমাদের বললেন, বান্দরবনে এই দিন গুলো দেখার জন্য মানুষ অপেক্ষা করে আর আপনারা এটাকে উপভোগ করেই থানচি আসলেন। আপনারা অনেক লাকি and those words really brought me into tears that moment!
সবশেষে এটাই বলব, এটা আমার লাইফের one of the best journey গুলোর মধ্যে একটা। লাইফ রিস্ক রেখে যে এক্সপেরিয়েন্স টা করেছি তা UNFORGETTABLE!
📍 Alikodom , Bandarban