30/08/2025
একটা সম্পর্কের দুইদিক থেকেই কখনো সমান এফোর্ট থাকে না । কেউ হয়তো সম্পর্কটা টিকিয়ে রাখতে এফোর্ট দিচ্ছে ৬০%, বাকিজন ৪০℅।
এটা অভিযোগের বিষয় না, এরকমি হয়ে যায়।
একটা বন্ধু সার্কেলে দেখবেন সবাই সমান একটিভ না । আড্ডা দেওয়া , কোথাও ট্যুর দেওয়া , বিশেষ অকেশানে সবাইরে জমায়েত করা , পার্টির আয়োজন করা এসবে দেখবেন দুয়েকজনই সবসময় করে ।
তারপর সবাই যখন একসাথে হয়, আড্ডা দেয় , হাসিমুখটা সবারই হয় । দুয়েকজনের এফোর্টে সব মানুষই বেঁচে থাকে পুরনো মানুষদের বৃত্তে ।
মূলত ব্যালেন্স থাকাটাই অথবা রাখাটাই জরুরী ।
দুইদিন একজনের দরজায় গিয়ে ফিরে আসলে ঐ দরজায় ভিখারীও যায় না, সম্পর্কে থাকা মানুষ তো দূরে থাক ।
সম্পর্ক আসলে দুইজন দুইদিক থেকে ধরে রাখা টানটান একটা সুতোর মতো , ব্যালেন্স হারাইয়া একদিক থেকে বেশি আলগা হয়ে গেলে কিংবা একজন ছেড়ে দিলে মানুষদের সাথে সম্পর্ক ও অদৃশ্য হয়ে যায়...
মাটিতে পড়ে থাকে শুধুই সুতো ।
লেখা: সংগৃহীত