Artistry By Munni

Artistry By Munni اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
Assalamualikum ....
'Speak Good Words or remain silent' Pro Muhammad(SM)

আসসালামু আলাইকুম। ⭐রমাদানের প্ল্যানিংয়ে এই শর্ট লিস্টটি আপনারও কাজে লাগতে পারে -⭐রমাদানে আট কাজ গুরুত্বের সাথে বেশী বেশী...
07/03/2024

আসসালামু আলাইকুম।
⭐রমাদানের প্ল্যানিংয়ে এই শর্ট লিস্টটি আপনারও কাজে লাগতে পারে -

⭐রমাদানে আট কাজ গুরুত্বের সাথে বেশী বেশী করব -
১ ফরজ ছাড়াও রাত-দিনের সুন্নত ও নফল সালাতসমূহ।
২. কুরআন তিলাওয়াত।
৩. সাদাকাহ।
৪. যিকির, ইস্তিগফার ও দুরুদ পাঠ।
৫. দুয়া ও মুনাজাত।
৫. মেসওয়াক।
৬. রমজানের শেষ দশকে ইতিকাফ।
৭. সবাইকে হাসিমুখে সালাম দেওয়া।
৮. আত্মীয়, প্রতিবেশী ও গরিবকে খাবার খাওয়ানো।

🔸রমাদানে সাত কাজ সথাসাধ্য কম কম করবঃ
১. অতিরিক্ত ঘুম।
২. অতিরিক্ত খাওয়া।
৩. হরেক রকম রান্নায় অধিক সময় ব্যয়।
৪. অহেতুক গল্প-গুজব।
৫. ফেসবুক, ইউটিউবসহ অনলাইনে অহেতুক সময় ব্যয়।
৬. শপিং ও দুনিয়াবি ব্যস্ততা।
৭. ইফতারে ও সাহরিতে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ।

🔸রমাদানে আট কাজ একদমই করব নাঃ
১. চোখের গুনাহ করব না।
২. গীবত, গালিগালাজ ও অশ্লীল কথাসহ মুখের গুনাহ করব না।
৩. গান শোনা ও গীবত শোনাসহ কানের গুনাহ করব না।
৪. হারাম অর্থ নিব না।
৫. হারাম খাদ্য খাব না।
৬. নামাজ কাজা করব না।
৭. রোযা ভঙ্গ করব না।
৮. অন্যায়ভাবে কাউকে কষ্ট দিব না।

লিখাঃ উস্তায হাফিয আল মুনাদি (হাফিযাহুল্লাহ)

আসসালামু আলাইকুম। পাঞ্চ নিডল ১ম ব্যাচের কোর্সের রেজিষ্ট্রেশন আরও ২ দিন বাড়িয়ে দেয়া হলো আগামী ৯-০৩-২০২৪ ইং তারিখ পর্যন্ত।...
07/03/2024

আসসালামু আলাইকুম।
পাঞ্চ নিডল ১ম ব্যাচের কোর্সের রেজিষ্ট্রেশন আরও ২ দিন বাড়িয়ে দেয়া হলো আগামী ৯-০৩-২০২৪ ইং তারিখ পর্যন্ত।

বিস্তারিত - 👇

https://www.facebook.com/61556467583606/posts/122112690086215586/

পবিত্র রমজান মাসে কোর্স হবে না।২য় ব্যাচ ইনশাআল্লাহ্ ঈদের পর।

06/03/2024

এই স্মার্ট ডিভাইসটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

05/03/2024

কয়েক মিনিট ফেইসবুক ব্যবহার করতে না পেরে আমরা অনেকেই বিচলিত!!

অথচ, কিয়ামতের আগে সব ধরনের প্রযুক্তি উঠিয়ে নেওয়া হবে,তখন কি হবে আমাদের?!

05/03/2024
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِআসসালামু আলাইকুম ✨Artistry By Munni - পেজ এ ৫ দিন ব্যাপী  কনটেস্ট ছিল। গতকাল রাত ...
05/03/2024

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
আসসালামু আলাইকুম ✨
Artistry By Munni - পেজ এ ৫ দিন ব্যাপী কনটেস্ট ছিল। গতকাল রাত ৮:০০ টায় কনটেস্ট শেষ হলো।

কনটেস্ট এর বিজয়ী হলেন,

✨💜 Fatema Begum ⭐⭐

আলহামদুলিল্লাহ্!!🎉

অভিনন্দন রইলো, আপুর জন্য। আরও বেশী অভিনন্দন রইলো, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন,সেই সম্মানিত আপুদের।
এই কনটেস্ট প্রতিযোগিতায় পুরষ্কার ছিলো -

✨ফ্রী পাঞ্চ নিডল কোর্স করার সুযোগ।
✨একটি আকর্ষণীয় উপহার।

উপহারটি আপনার নিজ গন্তব্য স্থানে পৌছে দেওয়া হবে, ইনশাআল্লাহ্✨💜⭐🎁🎉
আপনার নাম, ঠিকানা,ফোন নাম্বার অবশ্যই পাঠিয়ে দিবেন, আমাদের পেজ -এ।

যারা রেজিষ্ট্রেশন করেছেন, সবাইকে ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েন করা হয়েছে।

আমাদের Artistry By Munni - পেজ এর অফিশিয়াল গ্রুপ (শুধুমাত্র মেয়েদের)-👇
https://www.facebook.com/groups/740815431100411/?ref=শেয়ার

কোর্স সংক্রান্ত ডিটেইলস- 👇

https://www.facebook.com/61556467583606/posts/122112690086215586/

🏆

05/03/2024

সায়্যিদুল ইসতিগফার (ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ)

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।

আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া আনা ‘আব্দুকা,

وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু,

أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ

আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ।

আবূউলাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী।

فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

ফাগফির লী, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা

যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি (‘সায়্যিদুল ইসতিগফার’) অর্থ বুঝে দৃঢ় বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।

বুখারী, ৭/১৫০, নং ৬৩০৬।


بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِআলহামদুলিল্লাহ্।এই সুন্দর ওয়েডিং  কাপল ফ্রেমটি চলে যাচ্ছে Muntaha Rahman   💜 http...
04/03/2024

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
আলহামদুলিল্লাহ্।
এই সুন্দর ওয়েডিং কাপল ফ্রেমটি চলে যাচ্ছে Muntaha Rahman 💜 https://www.facebook.com/profile.php?id=61556672175033&mibextid=kFxxJD আপুর দেয়াল সাজাতে।
Thank you for choose my page. 💜📩
Zajakallahu Khairun 🛍️🖼️💜

যে কোন ডিজাইন (কাপল নেম, উইশ ফ্রেম, নিকাহ নামা,অয়েডিং কাপল নেম,জন্ম তারিখ) কাস্টমাইজড করে নিতে পারবেন আমাদের Artistry By Munni পেজ থেকে।

DM for order📩




#চুস্তমিযেদ




بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِhttps://www.facebook.com/61556467583606/posts/122114146052215586/আসসালামু আলাইকুম...
04/03/2024

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
https://www.facebook.com/61556467583606/posts/122114146052215586/
আসসালামু আলাইকুম।
কনটেস্ট চলবে আজ রাত ৮:০০ টা পর্যন্ত।
বিস্তারিত উপরের লিংকে 📌







একটা সুন্দর সাজানো-গোছানো চাকচিক্কে ভরা মনোমুগ্ধকর  পরিপাটি কোন কিছু হঠাৎ করে নিরবিচ্ছিন্ন হতে এক সেকেন্ড সময় লাগে না। ...
03/03/2024

একটা সুন্দর সাজানো-গোছানো চাকচিক্কে ভরা মনোমুগ্ধকর পরিপাটি কোন কিছু হঠাৎ করে নিরবিচ্ছিন্ন হতে এক সেকেন্ড সময় লাগে না। তারপরও আমরা অনেক কিছুর পিছনে ছুটে চলছি তো চলছিই।যখনই কোন কিছু আমাদের মনের মতো হচ্ছে না,তখনই প্রতিনিয়ত হতাশ হচ্ছি,হতাশ হই।
সর্বোপরি, আসলে আল্লাহ আমার জন্য, আমাদের জন্য যেটুকু যে সময়ের জন্য নির্ধারণ করেছেন, আমরা সেটুকুরই হকদার। যেখানে আমরা এক সেকেন্ড পরেও বলতে পারি না কি হবে আমাদের সাথে।বেইলী রোডের এই দূর্ঘটনায়, মহান রাব্বুল আল-আমীন যেন, সকল মৃত ব্যক্তিদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং অসুস্থদের দ্রুত সুস্থ করে দিন, আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Artistry By Munni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Artistry By Munni:

Share