Advocates Dairy

Advocates Dairy প্রাত্যহিক জীবনে আইন বিষয়ে জিজ্ঞাসিত সকল বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় থাকবো আমি এডভোকেট রূম্পা আক্তার স্নেহা, আপনাদের সাথে আছি ঢাকা জজ কোর্ট থেকে।

31/12/2024

HAPPY NEW YEAR, 2025

04/12/2024

চলুন বিভিন্ন খতিয়ানের উৎপত্তির সময়কাল জেনে নেয়া যাক-
১. সিএস-Cadastral Survey- (1888-1940) সাল
২. এসএ- State acquisition - (1956-1963) সাল
৩. আরএস- Revisional Survey-(1966-1984)
৪. বিএস- Bangladesh survey-(1984-চলমান)
৫. ঢাকা সিটি জরিপ ১৯৯৯ থেকে শুরু হয়। জায়গা ভেদে সিএস ও এসএ খতিয়ানকে ডিএস, এম আর ও আর, পিএস, এম আর নামেও বলা হয়।

জমি ক্রয়ের পূর্বে যা ভালভাবে জানা দরকার:জমি ক্রয়ের পুর্বে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করুনঃ✅১। বিক্রেতার সঠিক মালিকানা ও হ...
08/11/2024

জমি ক্রয়ের পূর্বে যা ভালভাবে জানা দরকার:

জমি ক্রয়ের পুর্বে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করুনঃ

✅১। বিক্রেতার সঠিক মালিকানা ও হস্তান্তরের বৈধ অধিকার আছে কি-না।

✅২। প্রস্তাবিত সম্পত্তির সর্বশেষ খতিয়ান দাতার নিজ নামে কিংবা পুর্ব পুরুষের সম্পত্তি হলে প্রস্তাবিত সম্পত্তির সর্বশেষ খতিয়ান পুর্ব পুরুষের নামে আছে কি-না।

✅৩। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কি-না।

✅৪। প্রস্তাবিত সম্পত্তির বিক্রেতার দখলে আছে কি-না।

✅৫। সম্পত্তিটি খাস কিংবা সরকারি নয়।

✅৬। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা নাই।

✅৭। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্টানের নিকট দায়বদ্ধ নয়।

✅৮। নাবালকের সম্পত্তি হলে বৈধ অভিভাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের বিক্রয়ের ক্ষমতা আছে কি-না

✅৯। হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) আদেশ ১৯৭২এর অধীন ক্রোকের আওতাধীন নয়।

✅১০। বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন, ব্যবস্হাপনা ও নিষ্পত্তি) আদেশ ১৯৭২,এর অর্থানুযায়ী পরিত্যক্ত নয়।

✅১১। হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত নয়।

✅১২। প্রস্তাবিত হস্তান্তর আপাততঃ বলবত অন্য কোন আইনের কোন বিধানের সহিত সাংঘর্ষিক নয়।

✅১৩। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কি-না।

ধন্যবাদ।

30/10/2024

দেনমোহর নিয়ে সাধারন জনগনের মাঝে যত বিভ্রান্তি থাকে আজকের আলোচনা সেই সব কিছু নিয়ে।

ফেনীর একটা বন্টননামা দলিল দেখছিলাম vetting করার জন্য। মজার ব্যাপার হচ্ছে পুরো পেজ পড়া শেষ করেও কোন দাড়ি বা কমা পেলাম না।...
25/10/2024

ফেনীর একটা বন্টননামা দলিল দেখছিলাম vetting করার জন্য। মজার ব্যাপার হচ্ছে পুরো পেজ পড়া শেষ করেও কোন দাড়ি বা কমা পেলাম না।😀

23/10/2024

বিয়ের শর্ত কয়টি ও কি কি?
কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত
১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া।
২. প্রাপ্তবয়স্ক হওয়া।
৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া।
৪. অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না।

23/10/2024

Marrige and court marrige নিয়ে আজকের আয়োজন। আশা করছি এই সংক্ষিপ্ত আলোচনা থেকে সবাই বেসিক আইডিয়া পাবেন

Address

Shegunbagicha
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocates Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocates Dairy:

Share