Deen Delicacy

Deen Delicacy A home of Caligraphy and Decor Items, Islamic Books, Courses, Cooking, Deeni Halaqa
for ✉️ Collabs | Promotions | Inquiries: [email protected]

27/04/2026

তিনিই বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি দান করেন, যেন তারা তাদের ঈমানের সাথে ঈমান (বিশ্বাস) বৃদ্ধি করে নেয়, [১] আকাশমন্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই[২] এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

[১] অর্থাৎ, সেই অস্থিরতা ও অশান্তির পর, যা হুদাইবিয়া সন্ধির শর্তাবলীর কারণে মুসলিমদের উপর এসেছিল। মহান আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি প্রক্ষিপ্ত করেন। যার ফলে তাদের অন্তরে শান্তি, স্বস্তি ও ঈমান আরো বেড়ে যায়। এই আয়াতও প্রমাণ করে যে, ঈমান বাড়ে ও কমে।

[২] অর্থাৎ, আল্লাহ চাইলে তার যে কোন সৈন্যের (যেমন, ফিরিশতাগণ) দ্বারা কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তিনি তাঁর পূর্ণ কৌশলের ভিত্তিতে এ রকম না করে তার পরিবর্তে মু'মিনদেরকে যুদ্ধ ও জিহাদ করার নির্দেশ দিয়েছেন। এই কারণেই পরে (আয়াতের শেষে) তাঁর সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় হওয়ার গুণ উল্লেখ করেছেন। অথবা অর্থ হল, আকাশ ও পৃথিবীর ফিরিশতাগণ, অনুরূপ অন্যান্য সমস্ত প্রতাপ ও বিক্রমশালী সেনাবাহিনী আল্লাহরই অধীনস্থ। তিনি যেভাবে চান তাদের দ্বারা কাজ নেন। বলার উদ্দেশ্য হল, হে মু'মিনগণ! মহান আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর রসূল এবং তাঁর দ্বীনের সাহায্যের কাজ যে কোন দল ও সৈন্য দিয়ে নিতে পারেন। (ইবনে কাসীর, আয়সারুত তাফাসীর)

কুরআন অ্যাপ থেকে:

25/04/2026

নেক আমল/আম‌লে সা‌লেহ আমাদের চারপাশেই আছে—

১. ধীরে দরজা বন্ধ করা যাতে ঘুমন্ত কেউ না জাগে, কষ্ট না পায়— এটিও একটি নেক আমল।

২. উন্মুক্ত খাবার ঢেকে রাখা—এটিও নেক আমল।

৩. কারও বিরক্তিকর কথা মনোযোগ দিয়ে শোনা, তার মন ভালো করার জন্য—এটিও নেক আমল।

৪. কারো সাথে ভালোভাবে কথা বলা—নেক আমল।

৫. নিজের ভুল বুঝতে পারা—নেক আমল।

৬. ভুলের ক্ষমা চাওয়া—নেক আমল।

৭. ভুল শুধরে নেওয়া—নেক আমল।

৮. একটি শিশুর সাথে হাসি মুখে কথা বলা, তার সাথে ভালো আচরণ করা—নেক আমল।

৯. অতিথিদের হাসিমুখে গ্রহণ করা এবং সম্মান করা—নেক আমল।

১০. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, ফেলে দেওয়া জিনিস উঠানো, পরিষ্কার রাখা—নেক আমল।

১১. ফোন ধরে মা-বাবা, ভাইবোন, আত্মীয়দের খোঁজ নেওয়া—নেক আমল।

১২. ফেলে দেওয়া অপ্রয়োজনীয় বোতল/কাগজ সঠিক স্থানে ফেলা—নেক আমল।

১৩. কাউকে ভুল করতে দেখে ভালোভাবে সম্মানের সাথে বুঝিয়ে বলা এবং তার মন ভাঙে যাওয়া থেকে তাকে বাঁচানো—নেক আমল।

১৪. উপকারী জ্ঞান অন্যদের সাথে শেয়ার করা—নেক আমল।

১৫. কাউকে সাহায্য বা পরামর্শ চাওয়ার সময় তাকে ফিরিয়ে না দেওয়া—নেক আমল।

১৬. কারও দোষ গোপন রাখা—নেক আমল।

১৭. মৃত ব্যক্তির জন্য দোয়া করা—নেক আমল।

১৮. অপরের কষ্টে সহমর্মিত জানানো—নেক আমল।

১৯. কারো অনুপস্থিতিতে তার প্রশংসা করা—নেক আমল।

---

আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য নেক আমলের সুযোগ আছে। ঘরে, বাইরে, কথা-বার্তায়, আচরণে—সব জায়গাতেই।

যদি নিয়ত ঠিক থাকে, তাহলে ছোট ছোট কাজও কিয়ামতের দিনে বড় সওয়াব হয়ে উঠতে পারে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

আজ জুমু‘আর দিন। এটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ দিন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুমু‘আর দিনে আমাদের প্রধান কাজ হলো: রাসূলের উপ...
24/04/2026

আজ জুমু‘আর দিন। এটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ দিন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুমু‘আর দিনে আমাদের প্রধান কাজ হলো: রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া, মাগরিবের পূর্বে দু‘আ কবুলের সময়ে দু‘আ করা এবং সূরা কাহফ পড়া। সময় বৃহস্পতিবার সূর্যাস্তের (মাগরিব) পর থেকে শুক্রবার সূর্যাস্ত (মাগরিব) পর্যন্ত।
১. বেশি দরুদ পাঠে রাসূলের শাফা‘আত নসিব হয় এবং আমাদের রাসূলের কাছে দরুদ পেশ করা হয়। [আবু দাউদ, আস-সুনান: ১০৪৭; তিরমিযি, আস-সুনান: ৪৮৪]
জুমু‘আর দিনে বেশি দরুদ পড়লে আল্লাহর নবি তার জন্য শাফায়াতকারী ও সাক্ষী হবেন। [বায়হাকি, আস-সুনানুল কুবরা: ২৭৭১]
২. সূরা কাহফ পড়ার মাধ্যমে সপ্তাহটা আলোকিত হয়; দাজ্জাল থেকে বাঁচা যায়। [আলবানি, সহিহুত তারগিব: ৭৩৫; হাকিম, আল-মুসতাদরাক: ৮৫৬২]
কয়েকবারে পড়ে শেষ করলেও হবে।
প্রথম দশ আয়াত অথবা শেষ দশ আয়াত কিংবা যেকোনো দশ আয়াত পাঠ করলেও দাজ্জাল থেকে রক্ষা পাওয়া যায়। [মুসলিম, আস-সহিহ: ৭২৬৩; আহমাদ, আল-মুসনাদ: ২৭৫৫৬; ইবনু হিব্বান, আস-সহিহ: ৭৮৫]
তবে, মুখস্থ করে নেওয়া উত্তম।
৩. আসরের শেষ সময়ে মাগরিবের পূর্বে দু‘আ কবুল হয়। [নাসাঈ, আস-সুনান; আবু দাউদ, আস-সুনান: ১০৪৮]
আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদ, ওয়া ‘আলা আ-লি মুহাম্মাদ।

সংগৃহীত

সকালের জিকিরে আপনার প্রয়োজনীয় সবকিছু নিহিত আছে। অলসতা থেকে মুক্তি, হতাশা ও উৎকণ্ঠা থেকে প্রশান্তি, দৃশ্য-অদৃশ্য সকল প্রক...
23/04/2026

সকালের জিকিরে আপনার প্রয়োজনীয় সবকিছু নিহিত আছে। অলসতা থেকে মুক্তি, হতাশা ও উৎকণ্ঠা থেকে প্রশান্তি, দৃশ্য-অদৃশ্য সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপত্তা কিংবা বিপদ থেকে হেফাজত, সবকিছুই এই জিকিরগুলোতে আছে।

আপনি একটু ভাবুন, এই আজকার আপনার দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজন। আপনি যখন এত চমৎকার জিকির ও দুআর মাধ্যমে দিনটাকে শুরু করছেন, যখন এসব জিকিরে নিজের নিরাপত্তা, প্রশান্তি ও প্রোডাক্টিভিটি, সকল কিছুই একসাথে চেয়ে নিচ্ছেন, তখন এর চেয়ে উত্তম সূচনা আর কী হতে পারে? এজন্যই সকালের জিকির আপনার অটল দুর্গ, আপনার দিনের নিরাপদ সূচনা।

[বই : মর্নিং মেসেজ]

যিলকদ মাস শুধু আরেকটা সাধারণ মাস নয়।এটি একটি পবিত্র মাস—এর প্রতিটি মুহূর্তই পবিত্র। এমনকি যুদ্ধ করাও নিষিদ্ধ।এটি ধীরে চ...
21/04/2026

যিলকদ মাস শুধু আরেকটা সাধারণ মাস নয়।

এটি একটি পবিত্র মাস—এর প্রতিটি মুহূর্তই পবিত্র। এমনকি যুদ্ধ করাও নিষিদ্ধ।

এটি ধীরে চলার এবং বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নেওয়ার সময়।

হজ আসছে।

আর সবাই তা দেখার সুযোগ পাবে না।

এই মাসটিকে কাজে লাগাও—তোমার হৃদয়কে প্রস্তুত করো।

যা এতদিন ধরে এড়িয়ে যাচ্ছো, তা ঠিক করো।

যতক্ষণ সময় আছে, আল্লাহর কাছে ফিরে আসো।

এই মাসটিকে অবহেলা করো না।

তুমি এখন যা করছো, তা তোমার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

-সংগৃহীত

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবারকার হাজীদের জন্য কিছু উপদেশ মূলক কথা,যারা এখন হজ্বের উদেশ্যে মক...
20/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবারকার হাজীদের জন্য কিছু উপদেশ মূলক কথা,যারা এখন হজ্বের উদেশ্যে মক্কা যাচ্ছেন তারা এখন থেকেই সাবধান হবেন৷ আস্তে আস্তে হাজি সংখ্যা বাড়বে মসজিদুল হারামের গেইটে পুলিশের কড়াকড়ি বাড়বে নিজের নুসুক ডিজিটাল কার্ড ভিসা ও বাংলাদেশ সরকাররের আই ডি কার্ড পাসপোর্ট ইত্যাদি মোবাইলে ছবি তুলে রাখুন ও পারলে অনেকগুলি ফটোকপি রেখে দিন৷বাংলাদেশি হাজি বাড়ার সাথে গেটে জটলা হয় চেক করে নুসুক কার্ড দেখালে আর কিছু লাগে না এগুলি পুলিশকে দেখিয়ে মসজিদে ঢুকতে হয় ফলে এখন থেকে অভ্যেস করুন নামাযের অন্তত ৬০ মিনিট আগে মসজিদে যেতে৷ যদি হারিয়ে যায় এজন্য মোবাইলে ছবি রাখবেন আর ফটোকপি রাখবেন৷ এগুলি সিম কিনতেও লাগে৷ আবার হাতের ব্যান্ড টা যত্ন করবেন যেন এটা নস্ট না হয় এখানে আরবিতে আপনার পরিচয় মোয়াল্লেমের ফোন ও অফিসের ঠিকানা আছে যা কোন হাজি হারিয়ে গেলে কাজে লাগে। জেদ্দা এয়ারপোর্ট থেকে বাসে উঠার সময় পাসপোর্ট ভিসা নিয়ে মোয়াল্লেম অফিসে রেখে দেয় আবার আসার সময় এটা দিবে৷ বিভিন্ন স্থানে সফরে দেয় আবার নিয়ে নেয়৷ মক্কায় হোটেলে পৌছে প্রথম কাজ হোটেল থেকে হারাম শরিফের পথ চিনে নেয়া কিছু দোকান রেস্টুরেন্ট মার্ক করে রাখবেন যাতে ভুল পথে না যান৷ আর পারলে ৪/৫ বা আরো বেশি হাজি মিলে একটা গ্রুপ করে নিন সবসময় একসাথে মুভ করবেন তাতে হারানোর সম্ভাবনা কমে যাবে৷ এই গ্রুপগুলি মুল হজ্বে অনেক কাজে দেয়। কারন মিনাতে যাওয়ার পর অনেক এজেন্সির লোকের পাত্তা পাওয়া যায় না দলবদ্ধ থাকলে এজেন্সির বাংলাদেশি মোয়াল্লেম কে চাপ দিয়ে হজ্বের কাজগুলি করা যায় কিংবা নিজেরাই দলবদ্ধ হয়ে করা যায়৷ বিশেষ করে মিনা আরাফাহ মুজদালিফা হয়ে ১ম দিন জামারাহ থেকে বড় শয়তানকে পাথর মেরে কই যাবেন? দয়া করে কেউ এজেন্সির কাফেলা ছাড়া একা একা মুভ করবেন না আর হাতে অবশ্যই যেন ছাতা আর পানির বোতল থাকে আর কিছু থাকুক না থাকুক ১ম দিন ওদের ঈদুল আজহার দিন বিধায় আপনি পুলিশ ভলিন্টয়ার সাপোর্ট বা পানি পাবেম না এই ১ম দিন বেশিরভাগ হাজি হারিয়ে যান বা গুরুতর অসুস্থ্য হয়ে বিপদে পড়েন৷ যতাই ১ম দিন কেউ মক্কায় চলে যান হারাম শরিফে সুড়ঙ্গ পথে বেশিরভাগ মিনার তাবুতে ফিরে কোরবানির জন্য ব্যস্ত হয়ে পড়েন কারন কোরবানি ( যদিও সেই অর্থে এটা কোরবানি নিয় এটা হজ্বের ভুল ত্রুটির জন্য কাফফারা টাইপের) না হলে কেউ মাথা মুন্ডন করা ও পরে ইহরামের কাপড় খুলে গোসল করে পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না৷
এটি হলো হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান পালনকারীদের জন্য ওয়াজিব কোরবানি, যা হজের সফরে কৃতজ্ঞতা ও নিয়ম রক্ষার অংশ হিসেবে করা হয়। এটাকে আরবিতে হাদিই বলে৷
দমে শোকর (Damm al-Shukr): হজ ও উমরা একই সফরে করার শুকরিয়াস্বরূপ এই পশু জবেহ করা হয় বলে একে 'দমে শোকর'-ও বলা হয়।
অনেক হাজি মক্কায় পাহাড়ে উঠে এজেন্সির কাছে একা একা ছোটাছুটি করে কোরবানি করেন নিজের হাতে এটা দরকার নাই মোয়াল্লেম কে আগেই টাকা দিয়ে গ্রুপের সবাই মিলে চাপ দিয়ে ১ম দিনেই কোরবানি করার চেস্টা করবেন৷ আবার ঝামেলা এড়াতে চাইলে ব্যাংকেও জমা দিতে পারেন যদিও তা করেন তাহলে দয়া করে ব্যাংক থেকে জেনে নিবেন কবে কোরবানি দিবে ১ম ২য় নাকি ৩য় দিন৷ হজ্বের সময় প্রচন্ড গরম থাকে বিধায় ১ম দিন মক্কায় গিয়ে তাওয়াফ সাই কইরেন না প্রচন্ড ভীড় থাকে কোরবানি দিয়ে ২য় দিন করবেন কারন এটা ৩ দিনের মধ্যে করলেই হবে৷ অনেকে ৩য় দিন কোরবানি ( হাদিই) করেন ফলে তাওয়াফ সাই ইহরামের কাপড় পড়ে করতে হয় এতে হজ্ব হয়ে যাবে তবে হজ্বের কাজে ধারাবাহিকতা রক্ষা করা ভাল এতে মনে কনফিউশন থাকে না৷
যারা প্রথম দিকের ফ্লাইটে গেছেন তাদের হজ্বের পরে বিদায়ী তোয়াফের টাইম পাবেন না তারা আগেই বিদায়ী তাওয়াফ করে হোটেলে অবস্থান করবেন যদি হজ্বের পর দুরের হোটেলে রাখে হারাম শরিফ থেকে ( ওয়াকফো অফিসে রাখে অনেক হাজি তাই বলছি)
(সদকায়ে জারিয়ার নিয়তে হাজীদের উপকার করার জন্য পোস্টটি নিজের আত্মীয়-স্বজনদের সাথে যারা এবার হজে যাচ্ছেন তাদের সাথে শেয়ার করতে পারেন) আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলের জন্য সবকিছু সহজ করে দিন ও সকলের নেক ইচ্ছা কবুল করুন। আমীন সুম্মা আমীন।

দুআর দশগুণ দানসারী সাকাতি রহ. আল্লাহর কাছে দুআ করতেন, যাতে তিনি তাকে চার বছর বাইতুল্লাহর নিকটে কাটানোর সুযোগ দেন। কিন্তু...
19/04/2026

দুআর দশগুণ দান
সারী সাকাতি রহ. আল্লাহর কাছে দুআ করতেন, যাতে তিনি তাকে চার বছর বাইতুল্লাহর নিকটে কাটানোর সুযোগ দেন। কিন্তু এরপর তিনি বাইতুল্লাহর নিকটে কাটালেন চল্লিশ বছর। চল্লিশ বছর পুরো হওয়ার পর একদিন তিনি স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলছে, ‘হে আবুল কাসিম, তুমি চেয়েছিলে চার বছর, কিন্তু আমি তোমাকে দিয়েছি চল্লিশ বছর। কারণ নেক আমলের প্রতিদান দশগুণ হয়ে থাকে।’ এরপর সে বছরই তার ইন্তেকাল হয়।
'মিরাকুলাস প্রেয়ারস' বই থেকে
লেখক: খালিদ বিন সুলাইমান আর-রাবয়ী
অনুবাদ: নাঈম আবু বকর
পৃষ্ঠা: ১৬০, কভার: পেপার ব্যাক
মুদ্রিত মূল্য: ২৩২

আলহামদুলিল্লাহ, বইটি অর্ডার করতে ইনবক্স করুন: Deen Delicacy

সুবহান আল্লাহএই মুজ প্রাণীটি বজ্রপাতে মারা যায়নি; বরং অলৌকিকভাবে বেঁচে গেছে। এর পিঠের লাল শাখা-প্রশাখার মতো দাগগুলো কোন...
19/04/2026

সুবহান আল্লাহ
এই মুজ প্রাণীটি বজ্রপাতে মারা যায়নি; বরং অলৌকিকভাবে বেঁচে গেছে। এর পিঠের লাল শাখা-প্রশাখার মতো দাগগুলো কোনো খোলা ক্ষত নয়, বরং বজ্রপাতের ফলে শরীরে তৈরি হওয়া চিহ্ন।

এটি কীভাবে বেঁচে গেল? সুবহান আল্লাহ
এর পেছনে রয়েছে “সারফেস ফ্ল্যাশওভার” নামের একটি প্রক্রিয়া। বৃষ্টিতে ভিজে থাকার কারণে প্রাণীটির লোম ভেজা ছিল, ফলে বিদ্যুৎ প্রবাহ সরাসরি শরীরের উপরিভাগ দিয়ে মাটির দিকে চলে যায় এবং হৃদয়সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে এড়িয়ে যায়।

এ ধরনের শাখা-প্রশাখার মতো নকশাগুলোকে বৈজ্ঞানিকভাবে “লিখটেনবার্গ ফিগারস” বলা হয়। মানুষ ও প্রাণীর শরীরে এগুলো সৃষ্টি হয় যখন বিদ্যুৎ প্রবাহ ত্বকের নিচের ছোট ছোট রক্তনালীগুলো ফাটিয়ে দেয়। দেখতে এগুলো পোড়া দাগ বা ট্যাটুর মতো মনে হলেও, সাধারণত এগুলো সাময়িক এবং আক্রান্ত ব্যক্তি বা প্রাণীটি সুস্থ হয়ে উঠলে কয়েক দিনের মধ্যেই মিলিয়ে যায়।

*তোমার না রবের সাথে বন্ধুত্ব ছিল" *তুমি না মোনাজাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে, আর বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কা...
18/04/2026

*তোমার না রবের সাথে বন্ধুত্ব ছিল"

*তুমি না মোনাজাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে, আর বলতে হে আল্লাহ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তাহলে এখন কেন তোমার রবের সাথেই বিচ্ছেদ?*
`তুমি না তওবা করেছিলে, তুমি না আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছিলে,? তুমি না বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায়?`
তুমি না মুমিন হতে চেয়েছিলে, ইসলাম মেনে চলতে চেয়েছিলে ভুলে গেছো আবার কেনও পাপে জড়িয়ে গেলে তুমি না সেজদায় পড়ে কেঁদেছিলে তোমার গুনাহের জন্য তাহলে কেনও আবার দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে তুমি কি হেরে গেলে তোমার নফসের কাছে, আল্লাহ প্রিয় হতে পারলে না! বার বার শয়তানে ফাঁদে পা ফেলছো..... ব্যাপার না এখনও সময় আছে, তুমি কি জানো না, তোমার রব কত মহান। তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে ক্ষমা করার জন্য ফিরে যাও রবের পথে_

> লেখা: সংগৃহীত

17/04/2026

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💕

এই জিনিসগুলো মেয়েদের এত পছন্দ কেন? মাশা আল্লাহ কিউট 🌸new limited stock
16/04/2026

এই জিনিসগুলো মেয়েদের এত পছন্দ কেন? মাশা আল্লাহ কিউট 🌸
new limited stock

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Delicacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share