27/10/2026
হে: হে:! 😁
এই দেখেন, আমাগো কামরুজ্জামান ভাইয়েও মাশরুম রান্ধে! 🍄🍲
অথচ আপনি এখনও কিনি কিনি করেও কিনতেছেন না! ক্যামনে রানবেন, এই ডরে! 🤭
এইটা কোনো কথা? 😂
শুরুতে ভুল-ত্রুটি তো হইবোই। তাই বলে হাত গুটায়ে বসে থাকবেন? কয়েকবার ট্রাই করেন। দেখবেন, মাশরুম পাকানোটাও হাতে চলে আসবে।
শুরুটা তো করেন! ❤️🍄
আজকে কাজে মন বসতেছেনা। তাই যেই পাতিলে সোপ পাকাইছি সেই পাতিলই কাস্টমারের টেবিলে এনে সারবিস করে দিছি। সাথে বাটি দিছি ৪টা। নিজের মত নিজে বাইড়া খাও।
বুড়ি আমাকে জিগাস করতেছে পাতিল দিছি কেনো? বললাম, পাতিলেই তো পাক করছি সমস্যা কোথায়? আমরা এভাবেই সারবিস করি।
আবার ডাক দিয়ে জিগাস করতেছে সোপের উপর মাশরুম ভাসে কেনো? এটা নাকি মাশরুম সোপ হয় নাই। মাশরুম নাকি বেলেন্ডার করে মিহি করে দিতে হবে।
বললাম, আল্লাহ পাক দাঁত দিছে কিজন্য? চাবাইয়া খান। সোপ খাইলে তো হিসি হয়েই চলে যাবে। কিন্তু মাশরুম চাবাইয়া খাইলে পেটে থাকবে।
কি যে একটা বিরক্ত। ভালো লাগেনা এত কাজকাম। মনটা চায় বিদেশের এইসব হোটেল ফোটেলের কাজ ছেড়ে দেশে চলে যাই। রান্না কি পুরুষ লোকের কাজ?
কামরুজ্জামান কামরুজ্জামান
সুইজারল্যান্ড প্রবাসী