Irfan mahmud

Irfan mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Irfan mahmud, Arts & Crafts Store, Dhaka.

দুনিয়া ঘুরে দেখতেও কিন্তু আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে, সেই লক্ষেই ছুটে চলা দুনিয়ার দেশ থেকে দেশান্তরে, সাথে পরিচয় করিয়ে দেয়া আল্লাহর সৃষ্টির।।
قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق.
~القرآن

27/11/2025

বললেন, শিক্ষা-ই জাতির মেরুদণ্ড,
বললাম, কী শিখাচ্ছেন? কেন শিখাচ্ছেন?
উত্তর দিলেন না, বললেন, যা শিখাচ্ছি তাই শেখো, এত প্রশ্ন করো কেন?

♦️জায়নামাজে ষড়যন্ত্র♦️একটি বিশ্লেষণ♦️       ♦️এই জায়নামাজ কি আসলেই আমাদের?♦️একটু সময় নিয়ে পড়ার অনুরোধ করছি,,,,,,,,,,,♦️ক...
07/11/2025

♦️জায়নামাজে ষড়যন্ত্র♦️একটি বিশ্লেষণ♦️
♦️এই জায়নামাজ কি আসলেই আমাদের?♦️
একটু সময় নিয়ে পড়ার অনুরোধ করছি,,,,,,,,,,,
♦️কখনো কি ভেবেছেন?? আপনি প্রতিদিন যেই কাপরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যার উপর দাঁড়িয়ে নামাজ আদায়ে আপনি পাচ্ছেন অন্যরকম একটা প্রশান্তি, খুব পবিত্রতার সাথে ইহতিরাম করছেন যেই জায়নামটাকে, সেটা কেন এত বেশি কালারফুল? কেনই বা সবাই গর্জিয়াস ডিসাইনের জায়নামাজ কেনে? সেদিন যে আপনাকে খুব কাছের একজন আত্নীয় একটা জায়নামাজ দিয়ে বলেছিলো "হজ্জ থেকে আনছি তোমার জন্য", সেটা লক্ষ্য করেছেন কতটা রঙিন!! মনে হয় যেন দুনিয়ায় সব কারুকাজ আর রঙ একত্রে ঢেলে দেয়া হয়েছে এখানেই। কিন্তু কেন? কেন আপনার বাসায় একটাও এককালার জায়নামাজ নেই? সবগুলোই কেন হাজারো রঙে রাঙানো? আপনি কি ইচ্ছে করেই কিনেছেন? নাকি আপনাকে জোর করে কেনানো হচ্ছে এগুলো? কিন্তু কী আছে এই গোলকধাঁধার পিছনে? কে বা কারা করছে এসব? একজন নাকি সম্পুর্ণ একটা গুষ্টি? কীই বা তাদের উদ্দেশ্য?
,
চলুন বিষয়টাকে একটা গভীর থেকে বুঝা যাক;
,
♦️জায়নামাজের শুরুঃ
সাধারণভাবে দেখা যায় জায়নামাজ এর ঢালাও প্রচলন রাসুলুল্লাহ স. এর যুগে না হলেও কিছুটা ব্যবহার ছিল। নামাজের যায়গাতে থাকা ধুলোবালির প্রতিরক্ষা হিসেবে অনেকেই ব্যবহার করতেন। তবে তখনকার সময় খেজুর পাতার চাটাই, কোনো পশুর চামড়া বা মোটা কাপর দিয়েই জায়নামাজ বানানো হতো। মরুভূমিতে নামাজ পড়াকালীন মাত্রাতিরিক্ত গরমের কারণে সেজদা দেয়া কষ্টকর হয়ে গেলে, সাহাবায়ে কেরাম উনাদের কাপর বিছিয়ে নিতেন সেজদার স্থানে, যেন কিছুটা কম কষ্ট হয়।
,
♦️খ্রিস্টানদের ব্যবহারঃ
কোনো কোনো বর্ণনাতে দেখা যায় কিছু খৃস্টানরাও প্রার্থনার সময় একধরনের বিশেষ নকশা করা গালিচা বা কার্পেট ব্যবহার করে থাকে, যেটা দেখতে জায়নামাজ এরই মতো। প্রাচ্য অর্থোডক্স খ্রিস্টান এবং পশ্চিম অর্থোডক্স খ্রিস্টানদের মাঝেই এর প্রচলন বেশি। তারা এসব গালিচায় হাটু গেড়ে প্রার্থনা করে থাকে। সাধারণত গির্জায় বা তাদের উপাসনালয়ে রাখা থাকে এই ধরনের গালিচা। তবে কালের পরিক্রমায় বেশ কিছু অর্থোডক্স খ্রিস্টান এসব গালিচা নিজেদের বাড়িতে ব্যবহার এর জন্যে এনে থাকেন, যেটাকে নিজের ব্যবহার এর আগে পাদ্রীদের দিয়ে আশীর্বাদ করিয়ে নেন, পাদ্রী একবার এতে প্রার্থনা করে দিয়ে দেয়, যেটা ব্যক্তিকে তার ঘরেই গির্জার অনুভূতি দিয়ে থাকে।
,
♦️নকশার প্রচলনঃ
১৬ শতাব্দীর শুরু থেকে পারস্য, তুরস্ক, ভারত ও মধ্য এশিয়ায় নকশা করা জায়নামাজ এর প্রচলন হয়। তখন শুধুমাত্র কিছু সুষম জ্যামিতিক নকশা ও গাছের ছবি আগা হতো। এখানে বলে রাখা ভালো, কারিগরদের মতে, জ্যামিতিক নকশা নির্দেশ করে আল্লাহর অসীম সৃষ্টির দিকে আর জীবন-বৃক্ষ বা গাছ দ্বারা বুঝানো হয় জান্নাতের বাগান।(যদিও এর অন্য ব্যাখ্যা রয়েছে, অন্যদিন আলোচনা হবে) খৃস্টানরাও একই রকম গালিচার ব্যবহার করতো।
,
♦️পৃথকীকরণঃ
১৯ শতকের শেষ ভাগে মেশিনে জায়নামাজ তৈরী করা শুরু হয়। বিভিন্ন ধরণের নকশা বা ডিজাইন করাটক খুবই সহজ হয়ে যায়। তখন মুসলমানদের অনুভূতিতে খৃষ্টানদের থেকে পার্থক্য করার ইচ্চেতেই তাদের কারিগরগণ জায়নামাজে কাবা,মদিনার গম্বুজ, আকসা, মসজিদ বা ইসলামের কোনো নিদর্শন আঁকা শুরু করে। যার প্রধান উদ্দেশ্য ছিল দুইটা:-
১.খ্রিস্টানদের থেকে পৃথকীকরণ,
২.ইসলামি নিদর্শনে আবেগের বহিঃপ্রকাশ।
যদিও পার্থক্য করার জন্য কাবা বা মসজিদ আঁকা হয়, তবুও জ্যামিতিক নকশা +"অর্থহীন আকিবুকি"ওয়ালা জায়নামাজ এর ঢালাও প্রচলন রয়ে গিয়েছে সাধারণ মুসলিমদের মাঝে। তবে কাবা বা ইইসলামের নিদর্শনের কোনো ছবিওয়ালা জায়নামাজ কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
,
♦️সমস্যার শুরুঃ
এতক্ষন পর্যন্ত কোনো সমস্যা ছিলো না। সমস্যাটা ঠিক তখনই তৈরী হয় যখন জায়নামাজে এমন কিছু অপ্রীতিকর আকৃতি বা নকশা পাওয়া যায় যেগুলো একজন নামাজির দৃষ্টিকে আটকে ফেলে নির্দিষ্ট কিছু রেখায়। যে রেখাগুলিকে মিলিয়ে একজন নামাজির মন তৈরী করে ফেলে নানান আকৃতি এবং বিদঘুটে কিছু চেহারা। বলতে গেলে, খালি চোখে ধরা পড়ে না, কিন্তু অনুসন্ধানী মন নামাজে গেলেই খুজে বের করে এসব আকৃতি।
,
এসব যে শুধু আমার বা আপনার সাথেই হয়েছে এমনটা না, হাজারো মানুষের এমন অভিজ্ঞতা আছে যে উনারা নামাজের বিছানায় অনেক আকৃতি দেখতে পান। যেসব আকৃতি বেশি পাওয়া যায় তা হলো, কোনো কিছুর মুখ, চোখ, ক্রুশ, ৫/৬ কোন ওয়ালা তারা, মূর্তি-সাদৃশ ছবি বা আজানা কিছু আকৃতি। এসব আকৃতি কি শুধুই মনের বানানো ছল? নাকি এর পিছনে রয়েছে কোনো অজ্ঞাত ব্যক্তির হাত?
,
♦️কারা এসব তৈরী করছে?
বর্তমানে জায়নামাজ তৈরীতে এগিয়ে আছে যারা তাদের মধ্যে অন্যতম হলো, তুর্কী, চীন ও ভারত। সারা বিশ্বের মুসলিমদেরকে সাপ্লায় দিচ্ছে কোটি কোটি জায়নামাজ। আর যারা জায়নামাজ ডিজাইন করে, তাদের বিশাল একটা অংশ অমুসলিম। আপনি কী মনে করেন, এমন একটা সংবেদনশীল যায়গাতে তারা কোনো রেনডম ডিজাইন দিয়ে দেবে? এম নি একটা ডিজাইন ভাল্লাগলো আর দিয়ে দিলো? না, বরং তারা এখানে উচ্চ মাত্রায় কাজে লাগায় হিউমেন ইমেজিনারি সাইকোলজিকে। তারা জানে মানুষ কোনটাকে কিভাবে দেখবে, মানুষের ব্রেইন কোন জিনিসটাকে কিসের সাথে রিলেট করবে, এবং এসব কথা বিবেচনায় রেখেই তারা নকশা আঁকে। নকশাগুলাকে এমন ভাবে আঁকা হয় যেন সহজে ধরা না যায় এবং এলোমেলো মনে হয়।
,
♦️কেন?
নামাজের সময় একজন মুসলিমকে অবশ্যই সেজদার স্থানে তাকিয়ে থাকতে হয়। অর্থাৎ সে ইচ্ছায়-অনিচ্ছায় জায়নামাজ এর দিকেই তাকিয়ে থাকবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এমন সব ডিজাইন দেয়, যেন মুসুল্লি নামাজে দাঁড়িয়ে মুখে মুখস্থ "বুলি"
আওরাতে থাকে আর তার মন ডুব দেয় জ্যামিতির নৈপুণ্যে কিংবা নানান রঙে আঁকা ফুল-পাতার ভাজে। মুসল্লি হারায় তাঁর মনোযোগ এবং মাথায় আসে এলোমেলো সব চিন্তার ঝড়। শুধু এটুকু করেই তারা ক্ষান্ত হয় নি, এখানে এমন সব আকৃতি নিয়ে আসে যেগুলোকে একত্রিত করলে মনে হয়, তারা যেন কোনো কিছুকে প্রমোট করছে, অলিখিত মেসেজ দিচ্ছে কোনো কিছুর সম্পর্কে!!
,
♦️কাদেরকে প্রমোট করছে?
বিশ্বের "অনেক" কিছুই খুব সুক্ষ্মভাবে একটা বিষয়কে প্রমোট করছে, মহিমান্বিত করছে বিভিন্নভাবে। বিভৎস চেহারাকে ঢেকে রেখে উপরে লাগাচ্ছে মানবতা আর বিশ্ব-শান্তির প্রলেপ। তারা লক্ষ্য ঠিক রেখে খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে তাদেরই "এজেন্ডা" বাস্তবায়নে। "নিউ ওয়ার্ল্ড অর্ডার"1️⃣ কে বাস্তবায়ন করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে। সকল ক্ষেত্রেই তাদের পদচারণা, সকল কর্মেই তাদের হাত এবং সকল সিদ্ধান্তের চুড়ান্ত সিদ্ধান্ত তাদেরই মতামত। তাদের উপরে কথা বলতে যাবেন? নিজেকেই হারিয়ে ফেলবেন। আবার তাদের কাছে নিজেদের "আত্না"(soul) বিলিয়ে দিলে আপনাকে দেয়া হবে সাত রাজার ধন। তা আপনি ফেইম(fame) চান বা অর্থ, উভয়ই দেবে আপনাকে, তবে তাদের হয়ে কাজ করা লাগবে। তাদেরকে প্রমোট করা লাগবে। এই কাজটাই করছে আমাদের আজকেই এই দিনের তথাকথিত সব "বড় সেলিব্রিটিরা"2️⃣
,
ফ্রিম্যাশন বা সেটানিক ধর্মের.3️⃣ লোকেরা চায় আপনিও তাদের দলে চলে যান বা কম্পক্ষে তাদেরকে গ্রহণ করেন, কিন্তু আপনি তো কখনোই তা করবেন না। অথবা তারা যদি আপনাকে হটাৎ করে এমন কথা বলে বা এমন কিছু দেখায় যেটা আপনার কাছে "নতুন" লাগবে,
সেটা আপনি নিতে পারবেন না অথবা অস্বীকার করবেন। কিন্তু!!!
কিন্তু বিষয়টা যদি এমন হয়, আপনার ব্যবহার্য অনেক কিছুতেই আপনি তাদের সাইন বা তাদেরকে ডিফাইন করে এমন কিছু প্রতিনিয়ত দেখেন, কিংবা তাদের সম্পর্কে অতিসাধারণ কিছু কথা শুনেন, তাহলে আপনি সরাসরি তাদেরকে ডিনাই করে যেতে পারবেন না অথবা করবেন না। আপনার কাছে তারা "পরিচিত" হওয়ার জন্যেই এসব করে যাচ্ছি প্রতিদিন।
they want to you to accept them as familiar (as like L.. G.. B.. T.. Q..+ also)!
,
♦️তাদের সিম্বল কী?
তাদের বেশ কিছু সিম্বল রয়েছে যার থেকে বেশ পরিচিত কয়েকটা হলো, এক চোখ( all seeing eye), স্টার অব ডেবিড (৬ কোন ওয়ালা তারা), G(God geometry & gematria) , আলো( enlightenment) ত্রিভুজ, কম্পাস+স্কেল মাঝে G , ৩৩, ১৩, সূর্য (center of light) আরও অনেক অনেক সিম্বল তারা ব্যবহার করে থাকে শুধু ফ্রিম্যাশন এর জন্য। আর সবগুলোর সাথে সম্পর্কিত রাখে জ্যামিতিকে। তবে সেটানিক ধর্মের জন্য ব্যবহৃত হয় বিভৎস কিছু মূর্তি। যার মাঝে মুল হলো, অর্ধমানব-অর্ধপশু আকৃতির মূর্তিটা, যেটা ডান হাত এর দুই আঙ্গুল দিয়ে বিশেষ** কিছু বুঝাচ্ছে এবং যেখানে দুটি বাচ্চা শিশু তার কাছে প্রার্থনা করছে। তাদের নাম ভিন্ন ভিন্ন হলেও তারা মূলত এক মায়ের পেটের খালাতো ভাই।..4️⃣
,
যাইহোক এসব আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। যেখানে ছিলাম, জায়নামাজ,, তো তারা আপনাকে তাদের সিম্বল গুলোর সাথে পরিচিতি করার লক্ষেই আপনার টাকায় আপনাকেই এমন কিছু কেনাচ্ছে, যেগুলো তাদের এজেন্ডার বাস্তবায়ন করে। আমাদের বিশ্বের সব থেকে "পরিচিত" মুখগুলো ৯০% এর বেশি কিন্তু তাদের এজেন্ড। তাদের গায়ের ট্যাটু কিংবা তাদের হাতের একেকটা ইশারা, সবগুলোই সাজানো। কারণ তারা জানে, 'আম পাবলিক তাদেরকে ফলো করে, তারা সেলিব্রিটি, তারা ওয়ার্ল্ড ফেইমাস।"🤘" এই সিম্বলটা কিন্তু তাদেরই একটি সাইন। আমাদের অনেকেই ছবি তুলতে গিয়ে এই পুজটা দিয়ে থাকে, কেওওই কিন্তু বুঝে দেয়না। দেখছি অমুকে দেয় তাই আমিও দিচ্ছি, ব্যাস!! কেওই ভাবছি না আসল বাস্তবতা কী?
,
♦️প্যারাডোলিয়াঃ
অনেকেই উল্লিখিত আলোচনার আংশিক বিরোধিতা করতে পারেন, কেও কেও সবটার। কেও চাইলে বলতেই পারেন, জায়নামাজে এসব কিছুই নেই, সব আমাদের মনের ভুল, এসব শুধুই কল্পনা। ওইযে একটা টার্ম আছে না, "pareidolia ( উপলব্ধির প্রবণতা যা একটি অস্পষ্ট উদ্দীপকের উপর একটি অর্থপূর্ণ ব্যাখ্যা চাপিয়ে দেয় , সাধারণত দৃশ্যমান, যাতে কেউ এমন একটি বস্তু, প্যাটার্ন বা অর্থ সনাক্ত করতে পারে যেখানে কিছুই নেই। প্যারিডোলিয়া হল একটি নির্দিষ্ট কিন্তু সাধারণ ধরণের অ্যাপোফেনিয়া-অসম্পর্কিত জিনিস বা ধারণার মধ্যে অর্থপূর্ণ সংযোগ উপলব্ধি করার প্রবণতা)~(wikipidia)
প্যারাডোলিয়ার সব থেকে সেরা উদাহরণ হচ্ছে ফেইছ অফ মার্স বা মঙ্গল গ্রহের চেহারা(গুগলে দেখে নিতে পারেন)।

কিন্তু প্যারাডোলিয়ার ব্যাখ্যা এখানে দিলে যে কাজ হবে না, আশা করি পাঠক তা খুব ভালো করেই বুঝে গেছেন আগের আলোচনা থেকে।
,
♦️করণীয়ঃ
"সাত খন্ড রামায়ন শীতা কার বাপ" ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা তো আর ষড়যন্ত্র করব না, তবে আমাদের নিজেদেরকে সেইফ রাখা আমাদেরই দায়িত্ব। আমার এ মহান দায়িত্ব অন্য কেও পালন করবে না বরং আমাকেই করতে হবে। সব আলোচনার একটাই উদ্দেশ্য, আপনাকে এসব থেকে বাচিঁয়ে রাখা। আপনি যেন উদের কালো ষড়যন্ত্র থেকে বেচে থাকেন, নিজের ঈমান নিয়ে বেচে থাকতে পারেন এইটাই ইচ্ছে। এখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে, আপনার ঘরে থাকা "ডিসাইনওয়ালা" জায়নামাজ ব্যবহার বন্ধ করতে হবে। কাবাঘর, মদিনা, মসজিব অথবা ইসলামের নিদর্শন এর ছবিওয়ালা কোনো জায়নামাজ ব্যবহার করা যাবে না। এক কালারের সিম্পল ব্যবহার করতে হবে। এখন সবার পক্ষে এক কালার নতুন জায়নামাজ কিনে ব্যবহার করা সম্ভব নাও হতে পারে। আপনারা যা করবেন তা হচ্ছে, নিজের জায়নামাজটাকে এক কালারের একটা কাপর দিয়ে ঢেকে ফেলবেন। (চাইলে সেলাই করে পার্মানেন্ট করে ফেলতে পারেন) একটা কথা আছে না, "যারে মারুম হাতে, তারে মারুম ভাতে"। আমাদের যার পক্ষ থেকে যতটুকুই করার আছে ততটুকু করতে কখনোই অবহেলা করা চলবে না। লেখাটা পড়ার পর আপনার নিজের জায়নামাজ এর দিকে একটু তাকিয়ে দেখার জন্য বলছি !! অনুসন্ধানী মন নিয়ে লক্ষ্য করলে কিছু না কিছু পাবেনই এবং আতকে উঠবেন!!
,
আপনার ঈমান আমল ধ্বংস করার জন্য তারা ফাঁদ পেতেছে, নিজেকে রক্ষা করুন। সতর্ক হোন, সতর্ক করুন। নিজে বেচে থাকুন, পরিবারকে বাচান, আত্নীয়-স্বজন আর বন্ধু-বান্ধবকেও জানিয়ে দিন। কম্পক্ষে আপনার কাছের মানুষটিকে শেয়ার করে দিন বা নিজের টাইমিলাইনে রেখে দিন যেন আপনার অপর ভাইও সতর্ক হতে পারে।
(আল্লাহু আ'লাম)
✍️Abdal Ahmad Irfan
(check comment box for footnotes)

08/08/2025

গনতন্ত্র কাকে বলে? কেন গনতন্ত্র প্রতিষ্ঠা করে হয়েছে? আসলেই কি মানুষের মাঝে সাম্য, ন্যায় ও প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব তার মাধ্যমে?
নাকি অন্য কিছু?

🌸জুলাই অভ্যুত্থান দিবস🌸বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আজকে এক বছর পরিপূর্ণ হলো। সৈরাচার পলায়ন করেছিল ঠিক এই দিনেই, ৩৬শে...
05/08/2025

🌸জুলাই অভ্যুত্থান দিবস🌸
বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আজকে এক বছর পরিপূর্ণ হলো। সৈরাচার পলায়ন করেছিল ঠিক এই দিনেই, ৩৬শে জুলাই, দাম্ভিকতা আর জুলুম-নির্যাতনের পতন হয়েছিল আজ। এদেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল হাসিনা, বসে থাকে নি তার দোসরেরাও একে একে সব পালিয়েছে, কিছু ধরা পরেছে। সব সৈরাচার পলায়ন করেছিল এই দিনে, রয়ে গিয়েছিলাম আমরা, শুধু ভালো মানুষেরা, আর যারা গর্তে লোকায়িত ছিলাম বহু বছর।

গর্ত থেকে বের হয়েই শুরু করে দিলাম, আমাদের কারণেই দেশ স্বাধীন হয়েছে, আমাদের অমুক রহমানই আন্দোলনের মূল,উনি না থাকলে তো আন্দোলন হতই না, উনি ফিরবেন দেশে, এই যতসব। আমাদের যারা আন্দোলনের ধারে কাছেও যাই নি কিংবা সামান্য ফেইছবুকেও কিছু লিখি নি, বরং বলেছি" পোস্ট ডিলিট কর, সমস্যা হবে", তারাও বলতে লাগলো, আন্দোলনে আমার ভূমিকা সব থেকে বেশি। শুরু করে দিলাম আন্দোলন নিয়েও রাজনীতি।

কথা ছিল "স্বাধীন হয়েছি, সময় এখন সভ্য হওয়ার।" সভ্য হলাম কতটুকু? নিজের মানসিকতার পরিবর্তন ঘটিয়েছি কতটুকু? পেরেছি কি নিজের অভ্যন্তরীণ অন্ধকার জয় করে আলো জালাতে? নাকি রয়ে গেছি সেই অন্ধকার যুগের কোলসিত মানুষ রুপেই? ? তাহলে বুঝা যাবে সরকার পরিবর্তন হয়েছে , পরিবর্তন হই নি আমি নিজে, পরিবর্তন হয় নি আমার কোলসিত সত্তা। আজকের এই দিন প্রশ্ন করে আমাদেরকে, কতটুকু পরিবর্তন করেছি দেশের ,সমাজের ও রাষ্ট্রের?

নাব্য কু-চিন্তাবিদরা যেন জেনে রাখে, এদেশের মানুষের শান্তি, শৃংখলা, সংহতি, দ্বীন, ধর্ম ও ইমান আমলে যদি কোনোরকম
বিন্দু পরিমানেও ক্ষয় ক্ষতি করার চিন্তা তারা করে , এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে যদি সামান্যও আঘাত আনতে চায়, গড়ে তুলতে চায় যদি ভিনদেশি কোনো এজেন্ডা, এদেশের মানুষের রক্ত যদি চুষতে দ্বিতীয় কেও, থাকবে সেও বা তার দল এর কেও, গুড়িয়ে দেব সব জালিমের লৌহ মসনদ। এদেশের মানুষের উপর জুলুম করে পার পাবে না কেও। সোজা কথা, যারাই
ক্ষমতার আসনে বসেন না কেন, এদেশের মানুষের কোনো রকম ক্ষতি করতে চাইলে সাবধান হয়ে যান, যারাই পুর্ব পদচারনার অনুসরন করতে চাইবেন,তারাই দেশ থেকে হাত পা নিয়ে পলায়ন করতে বাদ্ধ হবেন। সে হোক কোনো ড. বা কোনো লীগ।

এই দিনে এই ক্ষনে নতুন করে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে, আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ, পেয়েছি কথা বলার অধিকার, পেয়েছি নতুন করে দেশ গড়ার উদ্দিপনা, উজ্জীবিত হয়েছি নতুন শক্তিতে। তাই রবের তরে হাজারো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বন্দিত্বের সৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন, আমাদেরকে বানিয়েছেন মুক্ত স্বাধীন।

এক বছর পূর্বে যেভাবে গর্জে উঠেছিলাম, পতন ঘটিয়েছিলাম সৈরাচারের, ভেঙে দিয়েছিলাম জালিমের মসনদ, সেভাবে আজকের দিনেও আবার আরেকবার প্রতিজ্ঞাবদ্ধ হই, অন্যায় করব না, অন্যায় সহ্যও করব না, যেখানেই অন্যায় দেখব সেখানেই রুখে দাড়াব, আর সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শুরুটা হবে নিজের থেকে। নিজেকে বদলালেই বদলে যাবে দেশ, জাতী,সমাজ ও রাষ্ট্র।

সর্বোপরি, মহান রবের নিকটে কামনা, তিনি যেন আমাদের সকল
শহিদ ভাইদেরকে কবুল করে নেন, উনাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন, তাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের দেশকে সকল ধরনের জুলুম ,ফেতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন, আমি আপনি সহ আমাদের সকলকে কবুল করেন , আমাদের সবাইকে মাফ করেন, নতুন করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার তাওফিক দেন।
(আল্লাহুম্মা আমিন)

✍️Abdal Ahmad Irfan

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irfan mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share