Tamanna's kichen

Tamanna's kichen Hi! everyone, I show the recipes delicious food. everyone, I show the recipes delicious food, Bengali food, Indian food enjoy it. Friends & Family

অনেক মজাদার বাসায় বানানো চটপটি।
29/11/2024

অনেক মজাদার বাসায় বানানো চটপটি।

গাজরের ক্ষীর😘উপকরণ:- ৩ টি বড় গাজর (খোসা ছাড়িয়ে ছোটো করে কেটে নেয়া)- ৩/৪ টি এলাচ দানা- ১ কাপ কন্ডেন্সড মিল্ক বা নারকেলের ...
14/10/2024

গাজরের ক্ষীর😘

উপকরণ:

- ৩ টি বড় গাজর (খোসা ছাড়িয়ে ছোটো করে কেটে নেয়া)
- ৩/৪ টি এলাচ দানা
- ১ কাপ কন্ডেন্সড মিল্ক বা নারকেলের ঘন দুধ
- ১ লিটার দুধ
- আধা থেকে পৌনে ১ কাপ গুড় (ছোটো করে খণ্ড করা)
- আধা কাপ পানি
- ১ মুঠো কাজুবাদাম
- ১ মুঠো কিশমিশ
- ১ চিমটি লবণ

প্রণালী:

- প্রথমে গাজর ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিন ভালো করে। এরপর ১/৪ কাপ পানি দিয়ে সেদ্ধ গাজর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
- আধা কাপ পানিতে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন যাতে গুড় দলা ধরে না থাকে। প্রয়োজনে ছেঁকে নিন গুড় ও পানির মিশ্রন। সামান্য পানিতে কাজু বাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন
- একটি প্যানে দুধ ও ব্লেন্ড করা গাজর মিশিয়ে চুলায় জ্বাল দিতে থাকুন অল্প আঁচে। অল্প অল্প নেড়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন। কিছুক্ষণ পর এলাচ দানা দিয়ে দিন।
- কিছুক্ষণ পর লবণ ও গুঁড়ের মিশ্রণটি দিয়ে জ্বাল দিতে থাকুন। দুধ ফুটে উঠতে দেবেন না। অল্প থেকে মাঝারি আঁচে রেখে নাড়তে থাকুন। ভিজিয়ে রাখা কাজুবাদাম কুচি করে ও কিশমিশ ধীরে দিয়ে দিন।
- দুধ আরও ঘন হয়ে এলে মিশ্রনে কনডেন্সড মিল্ক বা নারকেলের দুধ দিয়ে মিশিয়ে নিন। আরও ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন।
- ব্যস, এবার গরম গরম অথবা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন সুস্বাদু এই ভিনদেশী মিষ্টি ‘গাজরের ক্ষীর’।

সবুজ শাক - সবজি রান্নার পরও সবুজ রাখার টিপস:শাক-সবজি রান্নার সময় চুলার আঁচ একরকম রেখে পুরো সময় রান্না করতে হবে মানে রান্...
14/10/2024

সবুজ শাক - সবজি রান্নার পরও সবুজ রাখার টিপস:

শাক-সবজি রান্নার সময় চুলার আঁচ একরকম রেখে পুরো সময় রান্না করতে হবে মানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম আঁচ এ রান্না করতে হবে, কম বা মিডিয়াম আঁচে।

সবুজ শাক-সবজি রান্নার সময় ঢাকনা ব্যবহার করা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যায়।

এ ধরণের রান্না ননস্টিক এর প্যান বা তলায় লেগে যায় না এমন কড়াই / প্যান ব্যবহার করতে হবে।

হলুদ এর পরিমান ঠিক মত হতে হবে ,অর্থাৎ হলুদ
কম বা বেশি দেওয়া যাবে না তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। শাকে হলুদ দেওয়া যাবে না।

রান্না শেষ হলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে রান্না করা শাক-সবজি পরিবেশন প্লেট /বাটিতে নিয়ে ফেলতে হবে, কেননা চুলার গরম তাপ / গরম পাত্রে থাকলে রং নষ্ট হয়ে যায় রান্না করা শাক সবজির l

বাজার দর👉টমেটো: ২৮০ টাকামরিচ: ৪০০ধনিয়া পাতা: ৫৫০গাজর: ২২০ টাকাডিমের হালি: ৬০ টাকালাউ: ১০০ টাকা (প্রতি পিস) বেগুন: ১৪০ ট...
14/10/2024

বাজার দর👉
টমেটো: ২৮০ টাকা
মরিচ: ৪০০
ধনিয়া পাতা: ৫৫০
গাজর: ২২০ টাকা
ডিমের হালি: ৬০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস)
বেগুন: ১৪০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা
পটল: ১০০ টাকা
ঢেঁড়স: ১২০ টাকা
শসা: ৮০ টাকা
সিম: ৪০০ টাকা
মিষ্টি কুমড়া: ৭০ টাকা
করল্লা: ১২০ টাকা
পেঁপে: ৪০ টাকা
বরবটি: ১৪০
লাল শাক:৪০ টাকা
বাঁধাকপি: ৯৫ টাকা
আলু ৫৫।

নতুন একটি সকালের শুভ শুভেচ্ছা সবাইকে।সবার সারাটাদিন ভালো কাটুক।
14/10/2024

নতুন একটি সকালের শুভ শুভেচ্ছা সবাইকে।সবার সারাটাদিন ভালো কাটুক।

13/10/2024
শুভ সকাল।
12/10/2024

শুভ সকাল।

শশার রায়তা😘উপকরণ : শশা ১ টি১ কাপ টক দই১/২ চা চামচ চাট মশলা১/২ চা চামচ টালা জিরার গুঁড়া১/৪ চা চামচ বিট লবন১ চা চামচ চিনিপ...
10/10/2024

শশার রায়তা😘

উপকরণ :
শশা ১ টি
১ কাপ টক দই
১/২ চা চামচ চাট মশলা
১/২ চা চামচ টালা জিরার গুঁড়া
১/৪ চা চামচ বিট লবন
১ চা চামচ চিনি

প্রণালী:
দই ভাল করে ফেটিয়ে সব মশলা মিশান। এবার শশা কুচি করে কেটে দই এর সাথে মিশান।বিরিয়ানি, কাবাব এর সাথে পরিবেশন করুন।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?কাচকি মাছ ভাজা , রুইমাছ দিয়ে চালকুমড়া।
10/10/2024

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
কাচকি মাছ ভাজা , রুইমাছ দিয়ে চালকুমড়া।

09/10/2024

আসসালামু আলাইকুম,মটরশুঁটি, আলু দিয়ে মুরগির মাংস রান্না। ゚

07/10/2024

আটার রুটি,আলু ভাজি সুজির হালুয়া। 😋

ক্যারামেল পায়েস, খুবই মজার।
05/10/2024

ক্যারামেল পায়েস, খুবই মজার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna's kichen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna's kichen:

Share