Mim's Atelier

Mim's Atelier Mim’s Atelier ✨
Formerly "Jannatul’s Needle & Thread"
Hand embroidery | Art & Craft | Made with love 🧵🤍
(1)

28/08/2026

এই ব্লাউজ পিছ গুলো ছিলো স্মৃতি রায় আপুর🌸।
ব্লাউজের স্টিচিং কস্ট অনেক বেশি হওয়ার আমি আনস্টিচ ব্লাউজ টাই আপাতত সেল করছি।
ট্রাই করছি মেকিং কস্ট কমাতে। যদি পসিবল হয় আমি ইনশা আল্লাহ্ রেডি মেড ব্লাউজ ই সেল করবো।
আনস্টিচ এর চাইতে স্টিচ প্রোডাক্ট আমার মনে হয় বেটার হবে। তাহলে কাস্টোমার কিনেই সেটা পড়তে পারবে।

27/08/2026

কাজ শেষ হওয়ার পর আয়রন করতে যে কি পরিমাণ শান্তি লাগে! কাজটা একদম সুন্দর মতো বসে যায়। দেখলে মন টা জুড়িয়ে যায়।


26/08/2026

এডভ্যান্স নিয়ে শুধু আমি না প্রত্যেকটা সেলার এমন বিপাকে পড়ে।
কিছু কিছু মানুষের পেছনে এতো সময় দিয়ে সবকিছু বুঝিয়ে দেই কিন্ত এডভ্যান্স এর নাম উঠলেই সব গায়েব।
যাই হোক যার যার ইচ্ছা। কিচ্ছু করার নেই। কাজ যেহেতু করতে এসেছি এসব ও ফেইস করতেই হবে।

আজকে আপনাদের জন্য আমার করা স্কাই ব্লু ড্রেসটির আরো কিছু কালার নিয়ে আসলাম। সবগুলো কালারই সফিস্টিকেটেড।🤌আসল কথা হলো স্কাই...
25/08/2026

আজকে আপনাদের জন্য আমার করা স্কাই ব্লু ড্রেসটির আরো কিছু কালার নিয়ে আসলাম।

সবগুলো কালারই সফিস্টিকেটেড।🤌
আসল কথা হলো স্কাই ব্লু কালারের কাপড় টা আমাদের কাছে এভেইলেবল নেই। সেজন্য এটার অল্টারনেটিভ হিসেবে অন্য কালার লঞ্চ করেছি।

আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানাবেন।

25/08/2026

কলমের নাম - Heat erasable pen (হিট ইরেসেবল পেন)

কালো কাপড়ের ব্লাউজ পিছের কাজ টা অনেক সুন্দর ফুটেছে না!? হুম জানি তো! কালোর উপর যেকোনো কিছুরই আলাদাই একটা সৌন্দর্য আছে। ...
24/08/2026

কালো কাপড়ের ব্লাউজ পিছের কাজ টা অনেক সুন্দর ফুটেছে না!?
হুম জানি তো!
কালোর উপর যেকোনো কিছুরই আলাদাই একটা সৌন্দর্য আছে।

কিন্তু🙂 ,,,,

কালো কাপড়ে কাজ করা মানে হলো নিজের চোখ দুটোকে বিসর্জন দেয়া। কাজ করার সময় মনে হয় চোখগুলো বের হয়ে আসবে🫩।

মোট কথা, দেখতে যতটা সুন্দর করতে ততোটাই কষ্ট। তো এত সুন্দর একটা কাজের দাম টাও তো একটু বেশি হওয়া উচিত তাই না?!
হ্যাঁ উচিত। নিজের সাথে আর কোনো কম্প্রোমাইজ করবো না। প্রয়োজন হলে আর অর্ডার নিবো না তাও নিজেকে ঠকাবো না।

অনেকেই বলতে পারেন - ইসসস, ভাব বেশি! দাম দেখায় বেশি! নাটক!
বললে বলেন সমস্যা নেই। তবে হ্যাঁ, বলার আগে নিজে এমন একটা কাজ করে দেখবেন। আমার কথা গুলো তখন হয়তো আপনার বোধগম্য হবে।

সো, এটার দাম একটু বেশি রাখবো আমি। তাই দাম বেশি জানা সত্ত্বেও যারা নিতে ইচ্ছুক হবেন তারাই নক করবেন প্লীজ।

24/08/2026

এক যুগ পর মনে হয় কোনো কমপ্লিট কাজের স্বাদ নিলাম 🥹।

আপুরা মেসেজ দিচ্ছেন ড্রেস কবে পাবো ড্রেস কবে পাবো। ড্রেসের কথা কি আর বলবো! এতো গরম পড়েছে! বিশ্বাস করেন আমার একটুও কাজ ন...
23/08/2026

আপুরা মেসেজ দিচ্ছেন ড্রেস কবে পাবো ড্রেস কবে পাবো। ড্রেসের কথা কি আর বলবো! এতো গরম পড়েছে! বিশ্বাস করেন আমার একটুও কাজ নিয়ে বসতে ইচ্ছে করে না। গরমে আমার মনে হচ্ছে আমার শরীরের সব এনার্জি শুষে নিচ্ছে।

শুধু হাতের কাজ কেনো, কারো মেসেজের রিপ্লাই করতেও ভালো লাগে না। ঘরের কোনো কাজ করতেও ভালো লাগে না। যতটুকুই করি একপ্রকার বাধ্য হয়ে না পারতে করি।
সারাদিন মন চায় চিৎ পটাং হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি।

আমার মতো ভুঁড়িওয়ালা প্রেগু মানুষের যদি এতো গরম লাগে তাহলে যারা সত্যিকারের প্রেগন্যান্ট তাদের না জানি কি অবস্থা!!😰
এই গরম আর ভাল্লাগে না আল্লাহ!?😭 বৃষ্টি দাও😭

23/08/2026

কিছু গুরুত্বপূর্ণ কথা -
আমি খুবই অল্প লাভে ড্রেস সেল করি। এর মধ্যেও যদি আমার আনা নেয়ার চার্জেই এতো টাকা খরচ হয়ে যায় তাহলে বিজনেস করবো কীভাবে বলেন!
তাই ঢাকার বাইরের আপুরা প্লিজ কাজ চেয়ে আমাকে বিব্রত করবেন না। আপনাদের না বলতে আমার খুবই খারাপ লাগে।
ঢাকার মধ্যে কোনো আপু যদি খিলগাঁও, বাসাবো বা মুগদার দিকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। (3d কাজ, হালকা পাতলা রিয়েলিস্টিক কাজ জানা থাকতে হবে আর অবশ্যই কাজের মান ভালো হতে হবে)

কারেন্টের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি! 😭এত কারেন্ট যায় কেনো!! এই কারেন্টের যন্ত্রণার ভয়ে বাপের বাড়িতেও গিয়ে থাকি না।...
23/08/2026

কারেন্টের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি! 😭

এত কারেন্ট যায় কেনো!! এই কারেন্টের যন্ত্রণার ভয়ে বাপের বাড়িতেও গিয়ে থাকি না। সেখানে পল্লী বিদ্যুৎ, আর পল্লী বিদ্যুতের যে কী অবস্থা—সেটা তো সবাই জানেন! 😅

কিন্তু এখন তো ঢাকাতেও একই অবস্থা শুরু হয়েছে! অন্য দেশগুলো দিন দিন উন্নত হচ্ছে, কত কত নতুন টেকনোলজি আসছে—আর আমাদের দেশে দিন দিন যেন অবনতিই হচ্ছে।

কারেন্ট নেই, গ্যাস নেই, পানিতে সমস্যা—কী নেই আমাদের! 😩

জাস্ট ওয়াও! 🙂

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Atelier posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share