11/11/2025
আপনি একজন ক্যালিগ্রাফারের ঘরে যাবেন- সমস্ত ঘরের দেয়ালে, চিপায়-চাপায়, আলমারির উপ্রে- ভিত্রে, টেবিলের উপ্রে-নিচে খালি রঙ বেরঙের ক্যানভাস দেখবেন।🎨
একজন ক্রোশেটারের ঘরে যাবেন- ব্যাগে, জামায়, হাতে, মাথায়, বইয়ের চিপায় কেবলই সুন্দর সুন্দর কুঁশির কারুকার্য দেখবেন।🧶
একজন রেজিনের কাজ করা মানুষের ঘরে গেলে আপনাকে চা দিবে রেজিনের সমুদ্রওয়ালা কাপে! মাথার চিরুনিতে থাকবে গোলাপের পাপড়ি দিয়ে রাজকীয় কাজ! ☕🪮
এইভাবে আমরা প্রত্যেক ছোট-বড় শিল্পী যারাই আছি, তারা চাই নিজেদের সববব সন্তানদের চোক্ষের সামনে রাখতে!
অতএব সৌন্দর্যের গুষ্টি কিলাই🙂
ঘর হোক হাবিজাবি, হোক সুন্দরবন-নো আপত্তি!🙂😝
অতঃপর ঘরকে আমাজন বন, সুন্দরবন বানানোর জন্য কে কে বকা শুনেন??🤌