24/04/2025
"আপু এত দাম কেন? শুধু আঁচলেই কী কাজ!"
এই প্রশ্নগুলো প্রায়ই শুনি। তাই আজ আপনাদের সাথে খোলাখুলি একটু কথা বলি।
আমাদের শাড়িগুলো সাধারণ মেশিনের কাজ নয়, প্রতিটা ডিজাইন নিখুঁত হাতে করা Hoop Art Embroidery। এই কাজ কেবল দেখতে সুন্দরই না, এর পেছনে থাকে একজন শিল্পীর সময়, ধৈর্য আর যত্নের ছাপ।
আমাদের শাড়িগুলো সেমি-মসলিন নরম, আরামদায়ক আর ঘরোয়া ও উৎসব দুই জায়গাতেই মানিয়ে যায়। আর আঁচলের এই বিশেষ হাতের কাজ প্রতিটি শাড়িকে করে তোলে একেবারে ইউনিক।
আমরা চাই, সবার যেন এই শিল্পটা ছুঁয়ে দেখার সুযোগ থাকে। তাই অনেক হিসেব করেই প্রাইস রাখি ১৮৫০–২৩০০ টাকার মধ্যে, কাজ অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে।
আপনারা অনেকে জানতে চান, পুরো শাড়িতেই কি এই কাজটা করানো সম্ভব?
হ্যাঁ, অবশ্যই। তবে তখন পুরো কাজ করতে প্রায় ৩০টা Hoop Art লাগে, যার ফলে প্রাইস শুরু হবে প্রায় ৮০০০ টাকা থেকে।
আমরা শুধু শাড়ি বানাই না,
আমরা শিল্প সৃষ্টি করি, যা আপনি গর্ব করে পরতে পারেন।
Yarn Genius
হাতে গড়া গল্প, শাড়ির ভাঁজে ভাঁজে।