24/10/2025
একজন রোগী ২-৩ ঘণ্টা বা তারও বেশি সময় সিরিয়ালে বসে থেকে অপেক্ষা করে একজন ডাক্তার এর কাছে তার রোগ সংক্রান্ত সমস্যাগুলো বলার জন্য। এরপর ডাক্তার একজন রোগীর কাছ থেকে ৩-৪ মিনিট সময়ের জন্য ১০০০-১৫০০ টাকা ভিজিট নেন। কিন্তু এই ৩-৪ মিনিট সময়ের মধ্যে তিনি কি একজন রুগীর রোগ সংক্রান্ত সকল হিস্ট্রি জানার সময় পান/ প্রয়োজন মনে করেন? রোগীর রিপোর্ট ভালোভাবে দেখার বা সমস্যা মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন মনে করেন? তিনি যদি রোগীকে চেক আপের জন্য বেডে শোয়াইয়ে মোবাইল স্ক্রলে ব্যস্ত হয়ে পড়েন, তবে এই যে ভিজিট নিচ্ছেন, এটা কি হালাল হচ্ছে?
যারা রোগী, তাদেরও তো সময়ের দাম আছে। একজন রোগী কি এই ২-৩ ঘণ্টা সিরিয়ালে অপেক্ষা করার পরে ডাক্তার এর কাছে মনোযোগ দিয়ে তার সমস্যা গুলো শোনার আশা করতে পারে না?
নাকি গৎবাঁধা কিছু টেস্ট ধরিয়ে দিলেই রোগীর সঠিক চিকিৎসা হয়ে যাবে?