25/07/2025
🍽️ সেরা রাঁধুনী ২০২৫ – শেষ হলো এক মায়ার যাত্রা 🍂
একটা সময় কত ভালো লাগতো প্রতিদিন অপেক্ষায় থাকতাম কখন টিভিতে আসবে নতুন পর্ব। এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ায় মনে একটু খালি খালি লাগছে।
এবারের এই মৌসুমটা ছিল অন্যরকম, আরও আপন, আরও ঘরোয়া।
সেরা তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা –
🥇 নিশাত, 🥈 তামান্না, আর 🥉 জুয়াইরিয়া – ওরা সবাই সত্যিই অসাধারণ।
তবুও আমার চোখে সবচেয়ে কাছের মনে হয়েছে –
দিবা, সাফায়েত আর নওশীন – জানি ওরা বিজয়ী হয়নি, কিন্তু ওদের রান্না, উপস্থাপন, আর মায়ায় ভরা প্রতিটি মুহূর্ত আমাকে নাড়া দিয়েছে।
আমার কাছে ওরাও সেরা।
আর এই পুরো যাত্রায় যাদের না বললে অন্যায় হবে –
নাঈম আশরাফ স্যার। উনার কথা বলার ধরন, পরিশীলিত ভাষা, আর গোছানো বিচার – একেবারে মন ছুঁয়ে যেত।
আমি সত্যি বলতে গেলে উনার কথা শুনতেই প্রতিটা পর্বে মনোযোগ দিয়ে বসে থাকতাম।
আর পূর্ণিমা আপু – উনি নায়িকা হিসেবে কেমন আমি জানি না, কিন্তু সেরা রাঁধুনীর বিচারক হিসেবে উনি দারুণ মনের মানুষ।
যেভাবে তিনি প্রতিযোগীদের ভালোবাসা দিয়ে অনুপ্রেরণা দিতেন, সেটা সত্যিই অসাধারণ।
আমি একজন সাধারণ মানুষ, কিন্তু সেরা রাঁধুনী আমার মনে এক অদ্ভুত মায়া তৈরি করেছে।
শেষ হয়ে যাওয়াটা এখনো মেনে নিতে পারছি না।
আশা করি আবার ফিরবে নতুন মৌসুম, নতুন স্বপ্ন নিয়ে।
❤️
#ভালোলাগার_প্রোগ্রাম
#রান্না_শুধু_রান্না_না
#মনের_ছোঁয়া
---