25/10/2024
ভিন্ন স্বাদের ডিমের কারি রেসিপি
ডিমের ঝোল, ডিম কষা ,ডিমের ঝুড়ি কত কি না খেয়েছি, একবার এইভাবে ডিমটাকে বানিয়ে দেখুন ভুলতে পারবেন না এর স্বাদ।নিচে দেওয়া হলো এর পুরো রেসিপি
উপকরণ
ডিম সেদ্ধ-৫ টে
পেঁয়াজ -2 টো কুচি
রসুন বাটা-1 টেবিল চামচ
আদা বাটা-1 টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা-1 চা চামচ
চাল মগজ বাটা-1 টেবিল চামচ
নুন-স্বাদ মতো
হলুদ-1 চা চামচ
লঙ্কা গুড়ো-1/2 চা চামচ
টমেটো-1 টা কুচি
চিনি-1 চা চামচ
গরম মশলা গুড়ো-1/2 চা চামচ
জিরে গুড়ো-1 চা চামচ
গোটা জিরে-1/2 চা চামচ
তেল প্রয়োজন অনুযায়ী
প্রণালী
সিদ্ধ করার ডিমগুলো একটা সুতো দিয়ে চারপাশে আকারে পাতলা করে কেটে নিয়ে হালকা ভেজে নিন ।
এবারে আদা ,রসুন, কাঁচালঙ্কা ,চালমগজ এই চারটে জিনিস একসঙ্গে বেটে নিতে পারেন।
এবারে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। ফোড়ন ভাজার গন্ধ বের হলেই পেঁয়াজ কুচি দিয়ে সামান্য গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নিন ।
এবারে এর মধ্যে বেটে রাখা মশলা ,নুন, হলুদ, লঙ্কা ,চিনি আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষতে থাকুন, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে।
ভালোভাবে কষানোর জন্য প্রয়োজন হলে একটু জল দিতে পারেন।
মসলা কষানো হয়ে গেলে এবারে তাতে পরিমাণ মতো জল দিন। তবে খেয়াল রাখবেন গ্রেভি কিন্তু মাথামাখা হবে খুব বেশি হবে না সেই অনুযায়ী আপনারা জল দেবেন।
ঝোল ফুটতে শুরু করলেই তার মধ্যে ডিম গুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। আর নাড়বেন খুব সাবধানে, যাতে ডিমের থেকে ডিমের কুসুম গুলো ছেড়ে না যায়।
গ্রেভিটা ঘন হয়ে এলে তাতে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
এই তরকারিটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনই রুটি ,লুচি ,পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভিন্ন স্বাদের এই ডিম খেতে অবশ্যই ভালো লাগবে।
রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করবেন ।
নিশু
#ডিমেরকারি #রেসিপি #বাংলারেসিপি #খাবার #ভিন্নস্বাদ #ঘরোয়াখাবার #সহজরেসিপি #ডিম #মশলা #রান্না
#খাবারেরস্বাদ