সুনয়না

সুনয়না hey!! beautiful people ৺
★Assalamualaikum ★
"welcome to my tiny world "

15/09/2026

🤣

11/09/2026

দোয়া কবুল হচ্ছে না!
এশার নামাজের পর কারো সাথে কথা না বলে জায়নামাজে বসে থাকা অবস্থায় ১১ বার দরূদ শরীফ (দরূদে ইব্রাহিম), ১১৩ বার সূরা কাওসার, পুনরায় ১১ বার দরূদ শরীফ পাঠ করুন।

এরপর দুই হাত তুলে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে আপনার মনের হালাল চাওয়া চাইতে থাকুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। ❤️

10/09/2026

দুআ করার আগে ইস্তেগফার করে নিবেন৷ আল্লাহর কাছে একদম বাচ্চার মতো করে চাইবেন৷ এমনভাবে চাইবেন যে আল্লাহকে দিতেই হবে। জেদ করে থাকবেন৷ আশা নিয়ে আল্লাহকে ডাকবেন৷ ভয় নিয়ে আল্লাহকে ডাকবেন।

আল্লাহকে বলবেন,'আল্লাহ তুমি না দিলে দেওয়ার মতো কেউ নেই'। দুরুদে ইবরাহীম পাঠ করবেন দুআর শুরুতে,মধ্যে,শেষে। বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে সম্বোধন করবেন৷ দুআ ইউনুস পড়বেন। ইজমে আজম পড়বেন। যা নিজের জন্য চাচ্ছেন,অন্যের জন্যও তা চাইবেন। মা বাবার জন্য দুআ করবেন। কোনো সদকাহ্ বা ভালো কাজ করলে সেটার উসিলা নিয়ে দুআ করবেন৷

দুআ কবুলের সময়গুলো তালাশ করে করে দুআ করবেন। চাইতে থাকলে অবশ্যই দুআ কবুল হবে। না পাওয়া অবধি চেয়েই যেতে হবে। আল্লাহর কাছে যখন আপনি চাচ্ছেন,তখন তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না।

আপনার দুআ করাটাই দুআ কবুলের লক্ষণ৷ আগুনে হাত দিলে পুড়ে যাবে,বরফে হাত দিলে ঠান্ডা লাগবে এসব যেভাবে বিশ্বাস করেন,অনুরূপ বিশ্বাস নিয়ে যদি দুআ করতে পারেন, দুআ কবুল হবেই হবে.!'🤍

10/09/2026
04/09/2026

মানুষ নির্দিষ্ট একজনের কাছে বোকা হয়!
নির্লজ্জ হয়, পাগল হয়, বেহায়া হয়। ❤️‍🩹

🌷 দোয়া কবুলের গল্প 🌷আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ! কীভাবে বলি! আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী করলে আল্লাহর শুকরিয়া আদায় করে...
01/09/2026

🌷 দোয়া কবুলের গল্প 🌷

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!
কীভাবে বলি! আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী করলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমি তৃপ্তি বোধ করব, বুঝে উঠতে পারছি না। আমার আল্লাহ এতটাই মহান! আমার আল্লাহ এতটাই মহান!

আমার অনেক টাকা ঋণ ছিল এবং অনেক সমস্যায় জর্জরিত ছিলাম। আমি যেদিন থেকে দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়া শুরু করেছি, সেদিন থেকেই আল্লাহ আমার দোয়া কবুলের উপসর্গগুলো দেখাতে শুরু করেন। মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়, আমার সব সমস্যা সমাধান হয়ে যায়। এখন আমি পরিষ্কার, দুশ্চিন্তাহীন জীবনে পদার্পণ করেছি।

কী বলব! মনে হচ্ছে, সারাক্ষণ সিজদায় পড়ে থাকি, শুধু আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য!
তাই বলব, যারা বিভিন্ন সমস্যায় আছেন—বিশেষ করে ঋণের মধ্যে রয়েছেন বা যেকোনো সমস্যায় আছেন—তারা দুরুদে ইব্রাহিম, ইস্তেগফার ও তাহাজ্জুদকে আঁকড়ে ধরুন।

পৃথিবীর কোনো দিকের দিকে তাকাবেন না, শুধু দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়ে যান। পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দরুদে ইব্রাহিম ও ইস্তেগফার নিয়মিত পড়তে থাকুন।
আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মৃত্যু পর্যন্ত দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়া কখনোই বাদ দেব না।
আমি দোয়া করি, যারা বিভিন্ন সমস্যায় আছেন, আল্লাহ যেন তাদের সকলের দোয়া কবুল করে নেন।
আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে, এমনকি মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমি একটি ফ্ল্যাট কিনতে পেরেছি! আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন।

আমার আমল:
আমি প্রতিদিন নিয়ত করেছিলাম ৫০০০ বার ইস্তেগফার পড়ার এবং ১০০০ বার দুরুদে ইব্রাহিম পড়ার। তবে আমি দুরুদে ইব্রাহিম সর্বোচ্চ ৩০০ বার এবং ছোট দুরুদ প্রতিদিন ১০০০ বার পড়তাম। ইস্তেগফার ৫০০০-এর বেশি পড়তাম, নিয়ত ছিল ৫০০০।
সপ্তাহের প্রতিটি দিন আমি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি।
©
ইসলাম - The Sign of Peace

বলেন?
01/09/2026

বলেন?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুনয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share